১৮ ফেব্রুয়ারি, ১৯৭১
ভুট্টো বলেন, ‘পাকিস্তানের চেয়ে আমার কাছে প্রিয়তম অন্য কিছু নয়'
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : জেলা শিক্ষক সমিতির দ্বাদশ বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে বাংলার প্রখ্যাত সাহিত্যিক ও সাংবাদিক রণেশ দাসগুপ্ত বলেন, ‘নতুন সমাজ গড়ার কারিগর হিসেবে আমাদের দেশের শিক্ষক সমাজকেই দেশের প্রকৃত মালিক কৃষক-শ্রমিকের ঘরে ঘরে শিক্ষার আলো জ্বেলে দেওয়ার বিপ্লবী দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে।’
ঢাকা জেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ ইয়াসিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের অধিবেশনে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, পূর্ব পাকিস্তানের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত জাতীয় পরিষদ সদস্য কামরুজ্জামান, সমিতির কার্যকরী সাধারণ সম্পাদিকা হেনা দাস, তারেকুল ইসলাম, রুহুল আমীন, গাজী আবদুল কাদের, সৈয়দ এহসান উদ্দিন আহমদ, আবু সাঈদ আহমদ, বেগম নূরজাহান, এমদাদ হোসেন, রেজাউল হক, আবদুল মান্নান প্রমুখ। অধিবেশন শেষে উদীচী শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় একটি গণসঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান জেড.এ. ভুট্টো করাচীস্থ পার্টির স্থানীয় দফতরে দলীয় কর্মীদের এক সভায় ভাষণদানকালে শাসনতান্ত্রিক প্রশ্নে আওয়ামী লীগ ও পিপলস পার্টির মধ্যে সমঝোতা প্রতিষ্ঠার জন্য কোনরূপ মধ্যস্থতা বা সালিসের সম্ভবনা নাকচ করে দেন। তিনি বলেন, দেশে বর্তমানে তিনটি শক্তিই রয়েছে, তা হল আওয়ামী লীগ, পিপলস পার্টি ও সশস্ত্র বাহিনী। েেকান চতুর্থ শক্তিকেই আমরা স্বীকার করি না। তিনি বলেন, কোন কোন হতাশ মহল পিপলস পার্টির সাথে শত্রুতাবশত এ কথা বলছে যে, ভুট্টো একটি বিশেষ অঞ্চলের স্বার্থকে প্রাধান্য দেবে। ভুট্টো বলেন, ‘পাকিস্তানের চেয়ে আমার কাছে প্রিয়তম অন্য কিছু নয়। আমি সবার আগে বলব ‘জয় পাকিস্তান’ তারপর দশবারও বলতে পারি ‘জয় বাংলা’, ‘জয় সিন্ধু’, ‘জয় পাঞ্জাব’, ‘জয় বেলুচিস্থান’, ‘জয় সীমান্ত’,।’ তিনি তার সীদ্ধান্তের কথা আবার উল্লেখ করে বলেন, জাতীয় পরিষদের অধিবেশনে যোগদান না করার জন্য তাঁর দল যে সীদ্ধান্ত গ্রহণ করেছে তা অপরিবর্তনীয়। তিনি বলেন, ‘শেখ মুজিবুর রহমানকে আমরা যখন বড় ভাই হিসেবে গ্রহণ করেছি তখন তাঁর ছোট ভাইদের বক্তব্য শোনা উচিত।’
পূর্ব পাকিস্তান ছাত্রলীগ তাদের একুশে স্মরণে ঘোষিত সপ্তাহব্যাপী কর্মসূচীর চতুর্থ দিনে আজ ‘ড. জোহা দিবস’ পালন করে। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যান্টিনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুই সপ্তাহ পূর্বের ভারতীয় বিমান অপহরণের বিরোধ নিষ্পত্তির জন্য তৃতীয় পক্ষের মধ্যস্থতা গ্রহণ ভারত প্রত্যাখ্যান করায় পাকিস্তানের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়।
ন্যাশনাল জুট মিলস ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক ফকির শামসুদ্দিন দীর্ঘদিন সামরিক আইনে কারাদন্ড ভোগের পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ কেেরন।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৮, ২০২৬)
পাঠকের মতামত:
- সৌদিতে রমজান মাসের চাঁদ দেখা গেছে, বুধবার রোজা শুরু
- রমজানে নতুন সূচিতে চলবে মেট্রোরেল, নেওয়া যাবে ২৫০ মিলি পানি
- ভুট্টো বলেন, ‘পাকিস্তানের চেয়ে আমার কাছে প্রিয়তম অন্য কিছু নয়'
- তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন জহির উদ্দিন স্বপন
- দেবহাটায় ব্যবসায়ী নাসিরউদ্দিনকে পিটিয়ে হত্যার চেষ্টা, ৩ আসামি জেল হাজতে
- প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন
- নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী যারা
- রাজবাড়ীতে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
- প্রথমবার এমপি হয়েই মন্ত্রী পরিষদে ঠাঁই পেলেন টুকু
- সালথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান
- রাজনীতি হোক মানুষের জন্য, মানুষ নিয়ে নয়
- ৫টি ঘর পুড়ে ছাই, প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
- মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলায় অন্তর্বর্তী সরকারের টার্গেটের শিকার সাংবাদিক আনিস আলমগীর, অভিযোগ পরিবারের
- কাপ্তাইয়ে কাবাডির লড়াই: শিরোপা জিতল চিৎমরম উচ্চ বিদ্যালয়
- গোপালগঞ্জে অত্যাচার, হামলা ও মিথ্যা মামলার হয়রানী থেকে বাঁচতে মানববন্ধন
- বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ
- কাপ্তাইয়ে পেশাদার সাংবাদিকদের গুরুত্বপূর্ণ সভা
- গোপালগঞ্জ সরকারি কলেজে পিঠা উৎসব
- দেড় বছর পর রাজবাড়ীতে আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন
- ধানসিঁড়ি ও জীবনানন্দ: রূপসী বাংলার চিরন্তন হাহাকার
- বসন্তের অগ্নিশিখা পলাশে রঙিন মহম্মদপুর
- সিলেট টু ম্যানচেষ্টার ফ্লাইট বন্ধের সিন্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে বৃটেনে সভা
- আন্দ্রে বেতেই: মানবিক সমাজবোধের অনন্য উত্তরাধিকারী
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- দেশীয় অস্ত্রসহ শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল
- ঝাল মুড়ি বিক্রেতা আলম শরীফ বাঁচতে চায়
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- নবীনগর রিপোর্টার্স ক্লাব কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- গুলি করে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২
- ‘ভারত ভাগ হয়েছে ধর্মের জন্যে, ভাতের জন্যে নয়’
- মহম্মদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- চাঁদপুরে জাহাজে ৭ খুন : ঘাতক ইরফান সম্পর্কে যা জানা গেলো
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- ‘বাড়ানো হচ্ছে সৈয়দপুর রেলকারখানার উৎপাদন সক্ষমতা’
- মেহেরপুর জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
- মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন
-1.gif)








