২৪ ফেব্রুয়ারি, ১৯৭১
জামায়াত এক মূহুর্তের জন্যও ৬-দফা সমর্থন করেনি
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : পূর্ব পাকিস্তানের গভর্নর ভাইস এডমিরাল এস.এম. আহসান ইসলামাবাদের প্রেসিডেন্ট ভবনে প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করেন এবং পূর্ব পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তাঁকে অবহিত করেন। প্রাদেশিক গভর্নর বৃন্দ এবং সামরিক শাসন পরিচালকদের নিয়ে আয়োজিত এক সম্মেলনে যোগদান শেষে চাকলানা বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, পূর্ব পাকিস্তানের আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক এবং আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় সবকিছু করা হচ্ছে।
জামায়াতে ইসলামীর প্রধান মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী লাহোরে বলেন, ৬-দফার প্রশ্নে জামায়াত স্বীয় ভূমিকা পরিবর্তন করেনি। জামায়াত প্রথম হতে আজ পর্যন্ত এক মূহুর্তের জন্যও ৬-দফা সমর্থন করেনি। স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকার প্রতিনিধির প্রশ্নের জবাবে তিনি ঐ মন্তব্য করেন।
কেন্দ্রীয় মন্ত্রীসভা বাতিল করে দেয়ার ফলে পূর্ব পাকিস্তানের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের বিরাট শুন্যতার সৃষ্টি হয়েছে। অবিলম্বে এই শুন্যতা পূরণের ব্যবস্থা না করা হলে পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক সংকট আরো ব্যপক হয়ে উঠবে বলে ওয়াকিবহাল মহল মনে করে। গত বছরের শেষ দিকে কেন্দ্রীয় সরকার পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের গতি তরান্বিত করার জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনুমোদন পদ্ধতির আমূল পরিবর্তন করে। তখন থেকে পরিকল্পনা প্রণয়ন, অনুমোদন ও বাস্তবায়নের ক্ষমতা প্রাদেশিক কর্তৃপক্ষের হাতে ন্যস্ত করার লক্ষ্যে প্রদেশেন উন্নয়ন বোর্ডকে সম্প্রসারণ করে কেন্দ্রীয সরকারের সেক্রেটারীর নেতৃত্বে পুনর্গঠিত করা হয়েছিল। (স্টাফ রিপোটার : দৈনিক পাকিস্তান)
মন্ত্রিসভা বাতিলের ফলে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণের জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়া খান তাঁর কয়েকজন উপদেষ্টা নিয়োগ করবেন। এই উপদেষ্টাদের মধ্যে কয়েকজন সাবেক মন্ত্রী ও অবসরপ্রাপ্ত অফিসার অন্তর্ভুক্ত হতে পারেন বলে খবরে প্রকাশ।
ঢাকায় নিযুক্ত সোভিয়েত কন্সাল জেনারেল ভ্যারেন্টিন এস. পপোভ ইওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তাঁর বাসভবনে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। সোভিয়েত কূটনীতিককে নিখিল পাকিস্তান আওয়ামী লীগের সমাজ-সেবা সম্পাদক মোস্তফা সারওয়ার স্বাগত জানান। পরে দেড়ঘন্টা কাল বন্ধুত্বপূর্ণ পরিবেশে মুজিব-পপোভ আলোচনা অনুষ্ঠিত হয়।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর
(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৪, ২০২৬)
পাঠকের মতামত:
- স্থানীয় সরকার পরিচালনা কমিটি গঠন করল এনসিপি
- পুরাতন পোশাক ফিরিয়ে আনার দাবি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের
- ‘বর্তমান সরকার ব্যাংকিং সংস্কার অব্যাহত রাখবে’
- জামায়াত এক মূহুর্তের জন্যও ৬-দফা সমর্থন করেনি
- নড়াইলের ৫ খুনের ঘটনার অন্যতম হোতা রনি শিকদার আটক
- লৌহজংয়ে নব নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা
- কলারোয়ায় ছুরিকাঘাতে নিহত ১, আটক ৪
- দমদমা মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাব সহকারি আমিনুরের দেড় বছরের কারাদণ্ড
- নবনির্বাচিত সংসদ সদস্যকে সোনাতলা পূজা পরিষদের ফুলেল শুভেচ্ছা
- গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০
- টুঙ্গিপাড়ায় সম্মাননা স্মারক পেয়েছেন ৮ প্রশাসনিক কর্মকর্তা
- গোবিপ্রবি’র স্বনির্ভর কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও সম্মানী বিতরণ
- সালথার দূর্গাপুর গ্রামে নেই কোন পাকা রাস্তা, ভোগান্তিতে গ্রামবাসী
- রেল সংস্কার হবে-নাকি সিন্ডিকেটের কাছে আবারও পরাজয়?
- ২৩ ফেব্রুয়ারি: শেখ মুজিব থেকে ‘বঙ্গবন্ধু’ হয়ে ওঠার ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ
- সেলিম সামাদ মারা গেছেন
- শহীদ মিনারে মোনাজাত ও প্রাসঙ্গিক স্মৃতি
- পাংশায় সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে ডিসির মতবিনিময়
- ‘ফ্যামিলি কার্ড’ প্রচলনে সরকারের ব্যয় হবে ১২ হাজার ৭২ কোটি টাকা
- মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
- বড়াইগ্রামে কলেজ ছাত্রের আত্মহত্যাকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ ও কলেজ ভাংচুর
- ‘স্থানীয় সরকার নির্বাচন অগ্রাধিকার পাবে’
- ‘ছোট জিনিসেও এত আনন্দ’, বাগানের মূলা তোলার পর জয়া
- বসন্তের ছোঁয়ায় লোহাগড়া জুড়ে শ্বেতশুভ্র সজনে ফুলের মুগ্ধতা
- রেফারির দিকে তেড়ে গেলেও শাস্তি পাচ্ছেন না মেসি
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
- মহম্মদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২
- চাঁদপুরে জাহাজে ৭ খুন : ঘাতক ইরফান সম্পর্কে যা জানা গেলো
- ‘ভারত ভাগ হয়েছে ধর্মের জন্যে, ভাতের জন্যে নয়’
- মেহেরপুর জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ‘বাড়ানো হচ্ছে সৈয়দপুর রেলকারখানার উৎপাদন সক্ষমতা’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন
- বাগেরহাটে বিএনপি নেতাকে বহিস্কার, প্রতিবাদে মিছিল সমাবেশ মানববন্ধন
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- শিউলি আহমেদ’র কবিতা
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- ব্রাহ্মণবাড়িয়ায় কবি সাহিত্যিকদের মিলন মেলা
- একান্নবর্তী পারিবারিক ঐতিহ্যের জীবন্ত প্রতিচ্ছবি, ফরিদপুরের ‘মহামায়া ভাণ্ডার’
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
-1.gif)








