২৮ ফেব্রুয়ারি, ১৯৭১
আওয়ামীলীগের পার্লামেন্টারী পার্টির বৈঠকে খসড়া শাসনতন্ত্র পেশ করা হয়
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : পাঞ্জাব বিশ্ববিদ্যালয় রাষ্ট্র বিজ্ঞান সমিতির উদ্বোধনী অধিবেশনে ভাষণদানকালে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো বলেন, জাতীয় পরিষদের অভ্যন্তরে রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হলে অত্যন্ত বিপদজ্জনক পরিস্থিতির উদ্ভব হবে। ১২০ দিনের মধ্যে শাসনতন্ত্র প্রণয়নের কাজ অবশ্যই শেষ করতে হবে বলে যে শর্ত রয়েছে তার জন্যই পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে।
আওয়ামী লীগ পার্লামেন্টারী পার্টির এক বৈঠকে দলীয় খসড়া শাসনতন্ত্র বিবেচনার জন্য পেশ করা হয়। পার্লামেন্টারী পার্টির অনুমোদনের পর এই খসড়া শাসনতন্ত্র জাতীয় পরিষদের আসন্ন অধিবেশনে দলের পক্ষ থেকে পেশ করা হবে। আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রায় চার ঘন্টাব্যাপী বৈঠকের পর পার্লামেন্টারী পার্টির ১৮৮টি ধারাবিশিষ্ট খসড়া শাসনতন্ত্র বিবেচনা ও পরীক্ষার জন্য একটি ৩০ সদস্যের কমিটি গঠন করা হয়। বৈঠক অপেক্ষমান সাংবাদিকদের উদ্দেশ্যে বঙ্গবন্ধু বলেন, খসড়া শাসনতন্ত্র পেশ করা ছাড়াও তাঁরা দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেছেন।
ভুট্টোর পিপলস পার্টি ও কাইয়ুম লীগ ছাড়া পশ্চিম পাকিস্তানের অন্যান্য সমস্ত দলের এম.এন.এরা জাতীয় পরিষদের ৩ মার্চের ঢাকা বৈঠকে যোগদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কাউন্সিল মুসলিম লীগ,জমিয়তে ওলামায়ে পাকিস্তান তাদের পূর্ব সিদ্ধান্ত পরিবর্তন করে জাতীয় পরিষদের অধিবেশনের যোগদানের সিদ্ধান্ত নিয়েছে।
কাউয়ুম লীগের সেক্রেটারী জেনারেল খান এ সবুর জনান জেড. এ. ভুট্টোর প্রতি পূর্ব পাকিস্তানের ৭ কোটি লোকের রায় মেনে নিয়ে ঢাকা এবং ইসলামাবাদে দ্বৈত কেন্দ্র ভিত্তিক শাসনতন্ত্র প্রণয়নে শেখ মুজিবুর রহমানের সাথে সহযোগিতার মাধ্যমে জনসাধারণ যাতে তাদের নিজ ভূমিতে সার্বভৌমত্ব প্রয়োগ করতে পারে তার নিশ্চয়তা বিধানের আহ্বান জানান। খান এ সবুর বলেন পাকিস্তান একটি রাষ্ট্র কিন্তু দুই অঞ্চল নিয়ে গঠিত। এই বাস্তব সত্যটি মেনে নিয়ে কেবল বর্তমান রাজনৈতিক অচলবস্থা দূর করা সম্ভব।
পশ্চিম পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টির সাধারণ সম্পাদক এবং জাতীয় পরিষদ সদস্য জনাব গাউস বক্স বেজেঞ্জো এবং বেলুচিস্তান হতে নির্বাচিত জাতীয় পরিষদ সদস্য বিশিষ্ট ন্যাপ নেতা ড. আবদুল হাই বেলুচ ঢাকায় আসেন। ঢাকায় আগমনের পর নিউমার্কেটে এক জনসভায় বক্তৃতাকালে বলেন, আগামী ৩ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন অবশ্যই হবে। জনাব বেজেঞ্জো পূর্ব বাংলার জনগণের সংগ্রামের প্রতি শ্রদ্ধা এবং বাংলার স্বায়ত্তশাসনের ন্যায় সঙ্গত দাবির প্রতি সমর্থন দান করে বলেন, বেলুচ ও পাকতুন জনগণ ও স্বায়ত্তশাসন ও জাতিগত অধিকারের দাবিতে একইরূপে নির্যাতন ভোগ করে আসছে।
তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ জাদুঘর
(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৮, ২০২৬)
পাঠকের মতামত:
- আওয়ামীলীগের পার্লামেন্টারী পার্টির বৈঠকে খসড়া শাসনতন্ত্র পেশ করা হয়
- ১৯৭১ আমরা শহীদ পরিবার শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- লৌহজং উপজেলা মাঠে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত
- মায়ের দোয়া বাণিজ্য ভান্ডারে জোরপূর্বক তালা লাগানোর অভিযোগ টুটুল মাষ্টারের বিরুদ্ধে
- ফুলপুরে রিকশা চালকের আত্মহত্যা
- সাতক্ষীরায় ৫.৪ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল আশাশুনি
- ভ্রাম্যমাণ অভিযানে ভেঙে দেওয়ার পর আবারও সচল ইটের ভাটা
- প্রতিটি ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে চাই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
- ‘গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রুপ দেয়ার কাজগুলি করা হবে’
- অর্পিত সম্পত্তি দখলের দায়ে নড়াইলে একজনের কারাদণ্ড
- সোনাতলায় সিএনজি–কাঁকড়া সংঘর্ষে নিহত ১, আহত ২
- ফুলপুরে ফিশারীর পানিতে তলিয়ে গেছে শসা ও টমেটোর ক্ষেত
- ফরিদপুরে কাপড় শুকানোর রশি টানানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
- নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ও পঙ্গু পরিবারের সদস্যদের মধ্যে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ
- সাতক্ষীরায় ৫ কোটি টাকার ভারতীয় মাদক ও চোরাচালান পণ্য জব্দ
- কুড়িগ্রামে বিজিবির জালে ধরা ৪৬ লাখ টাকার অবৈধ পণ্য
- মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুদের অপরাধে জরিমানা
- কাপাসিয়ায় নবনির্বাচিত এমপির সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার
- যুক্তরাষ্ট্রে বর্ডার প্যাট্রোলের ফেলে যাওয়ার পর শীতে মারা গেলেন বাংলাদেশি অন্ধ শাহ আলম
- নতুন গভর্নরকে নিয়ে সমালোচনা যে কারণে
- ‘নদী এবং জলাশয় দখল দ্রুত দখলমুক্ত করা হবে’
- নবগঙ্গা তীরে ঐতিহ্যবাহী কবি গানের পালা
- পররাষ্ট্রমন্ত্রী খলিলুরের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
- ‘এপস্টেইনের অপরাধ সম্পর্কে কোনো ধারণা ছিল না’
- ‘ড. মুহাম্মদ ইউনূসের উচিত হয়নি এই দেশের দায়িত্ব নেওয়া’
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২
- মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন
- ব্রাহ্মণবাড়িয়ায় কবি সাহিত্যিকদের মিলন মেলা
- একান্নবর্তী পারিবারিক ঐতিহ্যের জীবন্ত প্রতিচ্ছবি, ফরিদপুরের ‘মহামায়া ভাণ্ডার’
- ‘ভারত ভাগ হয়েছে ধর্মের জন্যে, ভাতের জন্যে নয়’
- ‘বাড়ানো হচ্ছে সৈয়দপুর রেলকারখানার উৎপাদন সক্ষমতা’
- বাগেরহাটে বিএনপি নেতাকে বহিস্কার, প্রতিবাদে মিছিল সমাবেশ মানববন্ধন
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস
- শিউলি আহমেদ’র কবিতা
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মেহেরপুরে হা-ডু-ডু খেলার আয়োজন
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
-1.gif)








