৩১ মার্চ, ১৯৭১
দিনাজপুর শহর শত্রুমুক্ত হয়
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : এক লাখেরও বেশি মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ত্যাগ করে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে।
পার্বত্য চট্টগ্রামে ১ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন স্বাধীনতা বাংলা বেতার কেন্দ্র স্থাপিত হয়।
ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পার্লামেন্টে বাংলাদেশের জনগনের গণতান্ত্রিক সংগ্রামের প্রতি তাঁর নিজের,ভারতীয় জনগন ও সরকরের পক্ষ থেকে একাত্মতা ও সংহতি ঘোষণা করেন।
বিকেল ৪টা ৩০ মিনিটে কুষ্টিয়ায় কৃষক-পুলিশ-ইপিআর এর সম্মিলিত ৫০০ যোদ্ধার দল পাকবাহিনীর ডেল্টা কোম্পানির সৈন্যদের পাঁচটি অবস্থানে হামলা চালায়। অগ্রসরমান জনতার সমুদ্র থেকে উন্থিত ‘জয় বাংলা’ ধ্বনি ্এবং অব্যাহত গুলিবর্ষণে ডেল্টা কোম্পানির প্রতিরোধ ভেঙে পড়ে।
সকাল ৭ টায় হালিশহরের কাঁচা সড়ক জংশনে পাকিস্তান সেনাবাহিনীর একটি ব্রিগেড আর্টিলারি,ট্যাঠঙ্কসহ ইপিআর ব্যুহ ভেদ করে হালিশহরের দিকে অগ্রসর হয়। এই সংঘর্ষে পাকবাহিনীর গুলিতে ১৫ জনেরও অধিক ইপিআর সদস্য শহীদ হন।
বেলা ২টায় চট্টগ্রাম ইপিআর সদর দফতর হালিশহরের পতন ঘটে। পাক অফিসার লে.আতাউল্লাহ শাহ আহত অবস্থায় মুক্তিযোদ্ধাদের হাতে ধরা পড়েন। ক্যান্টমেন্ট ব্যতীত সমগ্র যশোর শহর মুক্ত হয়।
বাঙালি অপারেটর সিপাই মুজিবুল্লাহ যশোর সেক্টর থেকে অয়্যারলেস সেট মারফত বাংলা ,উদ এবং ইংরেজিতে বিশ্বের কাছে বাঙালিদের সাহায্যে এগিয়ে আসার জন্য আকুল আবেদন জানান।
দিনাজপুর শহর শত্রুমুক্ত হয়। সৈয়দপুর সেনানিবাসে অবস্থানরত তৃতীয় বেঙ্গল ব্যাটালিয়নের ওপর পাকবাহিনীর ২৬ তম এফএফ এবং অন্যান্যরা অতর্কিতে হামলা চালায়।
৩১ তম পাঞ্জাব রেজিমেন্টের একটি কোম্পানি অকস্মাৎ ১২ নং উইং হেড কোয়ার্টার খাদেমনগর আক্রমণ করলে সিপাই আবদুল হালিম,সিপাই আবদুল রাজ্জাক ও সিপাই শরাফত আলীসহ কয়েকজন শহীদ হন।
লে. মাহফুজ তাঁর প্লাটুনসহ এক দুঃসাহসিক অভিযান চালিয়ে কর্ণফুলির পাড়ে অবস্থিত কৃষি ভবনে অবস্থানকারী পাকবাহিনীর তৃতীয় কমান্ডো ব্যাটালিয়নের একটি প্লাটুনকে বিতাড়িত করে উক্ত ভবনটি পুনর্দখল করেন।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর
(ওএস/এএস/মার্চ ৩১, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘কেউ যেন খাল-নদী-জলাশয় দখল করতে না পারে’
- ‘প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সংগীত শিক্ষা চালু করবে সরকার’
- পাংশায় জোরপূর্বক মাইক্রোবাসে নিয়ে ধর্ষণ, গ্রেফতার এক
- টুঙ্গিপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা গ্রেপ্তার
- টুঙ্গিপাড়ায় ৪ হাজার ৫০০ লিটার ডিজেল মজুদ, ৩০ হাজার টাকা জরিমানা
- বিএনপির তিন নেতাকে সব পদ থেকে বহিষ্কার
- বাগেরহাট-২ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ
- গোপালগঞ্জে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টের মালিক-কর্মচারীর বিরুদ্ধে মামলা
- গ্যালারিতে মুসলিম-বিদ্বেষী স্লোগান, সমর্থকদের ওপর ক্ষুব্ধ স্প্যানিশ কোচ
- গাইতে পারছেন না, বিরল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক
- এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে বৃহস্পতিবার
- পূর্ণ হলো বিশ্বকাপের ৪৮ দল, এক নজরে ১২ গ্রুপ ও সূচি
- ৪০ বছরের অপেক্ষা শেষ, যুদ্ধের ক্ষত ভুলে বিশ্বকাপে ইরাক
- ‘চুক্তির প্রয়োজন নেই, ২-৩ সপ্তাহে শেষ হতে পারে ইরান যুদ্ধ’
- ‘ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ থেকে পালাবার পথ খুঁজছেন’
- ফুটপাত-সড়ক দখলমুক্তে ডিএমপির অভিযান
- আরও বাড়ল সোনার দাম
- বগুড়া ও কুষ্টিয়া সম্পূর্ণরূপে শত্রুমুক্ত হয়
- পদ্মা সেতু এলাকায় ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
- নগরকান্দায় বৃদ্ধা হত্যার রহস্য উদঘাটন: ঘাতক ভাগ্নে গ্রেপ্তার
- জ্বালানি তেলের অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- অনৈতিক কাজ সন্দেহে ঘরে উঁকি দেয়ার অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
- গোপালগঞ্জে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু
- ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা পলাশ
- পদ্মায় ভেসে উঠলো নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রী, মানুষের নাভিশ্বাস
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- গোপালগঞ্জে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টের মালিক-কর্মচারীর বিরুদ্ধে মামলা
- চুলের যত্নে জানতে হবে যে ১০ তথ্য
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- গ্যালারিতে মুসলিম-বিদ্বেষী স্লোগান, সমর্থকদের ওপর ক্ষুব্ধ স্প্যানিশ কোচ
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
-1.gif)








