১ এপ্রিল, ১৯৭১
বগুড়া ও কুষ্টিয়া সম্পূর্ণরূপে শত্রুমুক্ত হয়
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : চট্টগ্রাম মেডিকেল কলেজ ও পাহাড়ের ওপর অবস্থানকারী পাকবাহিনীর সাথে মুক্তিবাহিনীর সংঘাত মারাত্মক আকার ধারণ করে। তীব্র আক্রমণের মুখে মুক্তিসেনাদের অবস্থান ছেড়ে দিতে হয় এবং রাতে মুক্তিসেনারা কালুরঘাট চলে আসে।
সন্ধ্যায় ইপিআর-সহ মুক্তিবাহিনী টাঙ্গাইল থেকে নাটিয়াপাড়া গিয়ে ঘাঁটি স্থাপন করে।
পাকবাহিনীর অত্যাচারের মুখে দলে দলে লোক নিজ মাতৃভূমি বাংলার সীমান্ত অতিক্রম করে ভারতের শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নেয়।
সিনেটের এডওয়ার্ড কেনেডি মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে পাকিস্তান কর্তৃক সামরিক সাহায্য চুক্তির শর্তাবলি লঙ্ঘনের কথা উল্লেখ করেন। তিনি যুক্তরাষ্ট্রের সরকার ও জাতিসংঘকে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক ও মানবিক সমস্যাগুলোর সমাধানকল্পে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
যুক্তরাজ্যের কমন্সসভার সদস্য রাসেল জন্সটন লন্ডনে এক বিবৃতিতে পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনসাধারণের স্বাধীনতার দাবি এবং পাকিস্তান সরকারের হত্যাযজ্ঞকে উপেক্ষা না করে বৃটেনকে কমনওয়েলথের প্রবীন সদস্য হিসেবে সক্রিয় ভূমিকা গ্রহণের আহ্বান জানান।
চট্টগ্রাম রেলওয়ে বিল্ডিং এলাকাতে পাকবাহিনীর সাথে ক্যাপ্টেন রফিকের নেতৃত্বাধীন ইপিআর বাহিনীর সংঘর্ষ বাধে।
নায়ের সুবেদার মোহাম্মদ আলী আকবরের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা বগুড়ার আড়িয়াল বাজারে অবস্থিত পাকবাহিনীর ‘এ্যামুনিশন-ডাম্প’ আক্রমন করে। এতে পাক সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন-সহ ২৪ জন সৈন্য ও তাদের পরিবার আত্মসমর্পণ করে।
বগুড়া সম্পূর্ণরূপে শত্রুমুক্ত হয়।
পাকবাহিনীর কাছ থেকে কুষ্টিয়াকে মুক্তিবাহিনীরা মুক্ত করে।
রাতে ক্যাপ্টেন মতিয়ুর, সুবেদার ফরিদ, ইপিআর বাহিনীর ৬০ জনের মতো জোয়ান ও অন্যান্য সৈন্য নিয়ে ‘ডাঙ্গা’ নামক স্থানে ‘হাউস আউট’ বসিয়ে ৩ ইঞ্চি মর্টার দিয়ে রামপুরাতে অবস্থানকারী পাকবাহিনীর উপর গোলাবর্ষণ শুরু করে।
ভারতের ৭৫তম বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল ব্যানার্জী ঠাকুরগাঁও-এ মুক্তিযোদ্ধাদের অগ্রবর্তী ঘাঁটিগুলি পরিদর্শন করেন এবং মুক্তিযোদ্ধাদের সবরকমের সাহায্য প্রদানের আশ্বাস দেন।
পাকবাহিনীর এফ.এফ রেজিমেন্টের একটি প্লাটুনের সাথে তিস্তা ব্রিজের উপর এবং নদীর তীরে ক্যাপ্টেন নওজেশ এর অধীনস্থ ইপিআর বাহিনীর তুমুল সংঘর্ষ হয়। এতে পাকবাহিনীর মেজর এজাজ মোস্তফা ও তার ১৫ জন সিপাই এবং কাউনিয়ার ওসি মৃত্যুবরণ করে।
মেজর চিত্তরঞ্জন দত্ত রশীদপুর থেকে মৌলবীবাজারে ‘রিয়ার হেড কোয়ার্টার’ স্থানান্তর করেন।
চাঁদপুর শহরের উপকন্ঠে পালপাড়ার এক বাড়িতে বোমা তৈরি করার সময় আকস্মিক বিস্ফোরণে মুক্তিযোদ্ধা সুনীল, শঙ্কর ও কামাল মৃত্যুবরণ করেন। চাঁদপুরের মাটিতে মুক্তিযুদ্ধে এটাই প্রথম রক্ত বিসর্জনের ঘটনা।
ঢাকার পশ্চিমাঞ্চলে তৎপরতায় লিপ্ত দ্বিতীয় ইস্ট বেঙ্গলের মুক্তিযোদ্ধারা একটি বিরাট পাকসামরিক বহরকে ময়মনসিংহের দিকে যেতে দেখলে টাঙ্গাইল সড়কে আকস্মিকভাবে আক্রমণ চালায়। এ আক্রমণে পাকসৈন্যরা বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়।
তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ জাদুঘর
(ওএস/এএস/এপ্রিল ০১, ২০২৬)
পাঠকের মতামত:
- বগুড়া ও কুষ্টিয়া সম্পূর্ণরূপে শত্রুমুক্ত হয়
- পদ্মা সেতু এলাকায় ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
- নগরকান্দায় বৃদ্ধা হত্যার রহস্য উদঘাটন: ঘাতক ভাগ্নে গ্রেপ্তার
- জ্বালানি তেলের অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- অনৈতিক কাজ সন্দেহে ঘরে উঁকি দেয়ার অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
- গোপালগঞ্জে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু
- ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা পলাশ
- পদ্মায় ভেসে উঠলো নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ
- শিশুকে ধর্ষণ করতে গিয়ে গণপিটুনির শিকার এক ব্যক্তি
- ফরিদপুরে যুবতী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
- গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর বাড়িতে চিকিৎসক দল
- ফরিদপুরের কানাইপুর বাজারে আবারও চুরি
- আশাশুনিতে ৮০০ লিটার পেট্রোল জব্দ, ১০ হাজার টাকা জরিমানা
- থেরওয়াদা বৌদ্ধ বিহারে দুর্ধর্ষ চুরি, ১২ মূর্তি নিয়ে চম্পট
- ফুলপুরে কিশোরী ধর্ষণ, বিষপানে আত্মহত্যা
- ২৪ দিনের শিশুকে পঙ্গু করে ভিক্ষাবৃত্তির চেষ্টা মাদকাসক্ত মা-বাবার
- দিনাজপুরে অবৈধভাবে মজুদ ১৬৭১ লিটার ডিজেল জব্দ
- অস্ত্র মামলায় ডাকাত সর্দার ইয়ার আলীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর
- ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা
- ঈদের পথে লাশের মিছিল, মার্চে ঝরেছে ৫৮৭ প্রাণ
- ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় ১০টি কার্তুজ ও ৯টি টিআর গ্যাস সেল উদ্ধার
- নারায়ণগঞ্জের ‘হাম’ পরিস্থিতি বেশ ভালো, রয়েছে পর্যাপ্ত টিকা
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- ঈশ্বরদীতে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার
- টিকা থেকে ট্র্যাজেডি: সাফল্যের গল্প যখন ইউনূস জমানার ব্যর্থতার দায়ে ম্লান
- যশোরে এইচডিও এর কার্যালয় উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
- কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রী, মানুষের নাভিশ্বাস
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- চুলের যত্নে জানতে হবে যে ১০ তথ্য
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
- একাত্তরে নিখোঁজ হওয়া পিতার প্রথম মৃত্যু সংবাদ পেলাম পঁচাত্তরের ১৫ আগস্ট
-1.gif)








