০৪ এপ্রিল, ১৯৭১
বন্দরে ব্যাপক গণহত্যা চালায় পাকিস্তানী সৈন্যরা
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের বন্দরে পাকিস্তানী সৈন্য ও তাদের এ দেশীয় দোসররা শতাধিক মুক্তিপাগল বাঙালিকে হত্যা করে। বন্দরের সিরাজউদ্দৌলা ক্লাব মাঠে ব্রাশ ফায়ার করার পর নৃশংস কায়দায় তাদেরকে আগুনে পুড়িয়ে মারা হয়।
ঢাকায় পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি প্রধান নূরুল আমিনের নেতৃত্বে ১২ সদস্য একটি প্রতিনিধি দল পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রশাসক জল্লাদ জেনারেল টিক্কা খানের সাথে সাক্ষাৎ করে। প্রতিনিধি দলের সদস্য মৌলবী ফরিদ আহমদ, অধ্যাপক গোলাম আজম, খাজা খয়রুদ্দিন, শফিকুল ইসলাম, মওলানা নুরুজ্জামান প্রমুখ জেনারেল টিক্কাকে পূর্ণ সমর্থন জানায় ও সহযোগিতার আশ্বাস দেয়। তারা সেনাবাহিনীর তত্ত্বাবধানে নাগরিক কমিটি গঠনের প্রস্তাব দেয়।
পাকিস্তান বাহিনী অপ্রত্যাশিতভাবে ফেনী শহরের উপর বিমান আক্রমণ চালায়। এই বিমান হামলায় শহরের বহু বাড়িঘর বিধ্বস্ত হয় ও অনেক নিরীহ মানুষ প্রাণ হারায়।
ঠাকুরগাঁও ৯ নম্বর উইং-এর সুবেদার মেজর কাজিমউদ্দিন, ক্যাপ্টেন নজরুল, তৃতীয় বেঙ্গলের ক্যাপ্টেন আশরাফ, মেজর মকসুল হুসেন চৌধুরী, এএমসি’র অবসরপ্রাপ্ত মেজর টি হোসেন, সুবেদার মেজর ওসমান গণি প্রমুখের উপস্থিতিতে ভাতগাঁও সেতুর নিকট এক সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী সুবেদার এ মজিদ একটি কোম্পানি নিয়ে নীলফামারিতে, ক্যাপ্টেন আশরাফ তৃতীয় বেঙ্গলের একটি কোম্পানি, সুবেদার হাফিজ ইপিআর বাহিনীর দুটি কোম্পানি এবং হাবিলদার নাজিম দুটি এন্টি-ট্যাংক গান নিয়ে ভুষিরবদর নামক স্থানে ডিফেন্স নেয়। নায়েব সুবেদার কায়সার ও হাবিলদার জায়দুল হোসেনের নেতৃত্বে একটি কোম্পানি বদরগঞ্জ নামক স্থনে ডিফেন্স নেয়। ক্যাপ্টেন আশরাফ সার্বিকভাবে ফিল্ড কমান্ডার মনোনীত হন।
বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, আনসার, মুজাহিদ নিয়ে একটি যৌথ কমান্ড গঠিত হয়। পাকসেনাদের একটি রেজিমেন্ট বাঙালি দালালেদের সহায়তায় হারাগাছ নামক এলাকা হয়ে তিস্তা নদী অতিক্রম করে ঘরবাড়ি জ্বালিয়ে এবং হত্যা লুন্ঠন চালিয়ে ত্রাসের সৃষ্টি করে।
রাতে মুক্তিযোদ্ধাদের ‘এ’ কোম্পানি কালুরঘাটে,‘বি’ কোম্পানি রাজারহাটে, ‘ডি’ কোম্পানি সাপটিবাড়ি বাজারে সুবেদার আরব আলীর কমান্ডে এবং ‘সি’ কোম্পানি বোরহানউদ্দিনের কমান্ডে কালিগঞ্জ থানা এলাকাতে ডিফেন্স নেয়। সার্বিক কমান্ডের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন নওয়াজেশউদ্দিন।
মেজর জলিল খুলনা বেতার কেন্দ্র দখলের লক্ষ্যে পিরোজপুর হয়ে বাগেরহাট অভিমুখে রওনা হন। সিলেট শহরের টিবি হাসপাতালে অবস্থানরত পাখঘাঁটির ওপর মুক্তিযোদ্ধারা এক বড় রকমের আক্রমণ চালায়। সংঘর্ষে ব্যাপক ক্ষতি স্বীকার করে পাকবাহিনী ঘাঁটি ছেড়ে শালুটিকর বিমানবন্দরের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়।
অবসরপ্রাপ্ত কর্নেল এমএজি ওসমানী মুক্তিযোদ্ধাদের তেলিয়াপাড়া হেডকোয়ার্টারে অনুষ্ঠিত বাঙালি সামরিক অফিসারদের সভায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে মনোনীত হন। ক্যাপ্টেন মতিয়ুর রহমানের নেতৃত্বে এক কোম্পানি নিয়মিত সৈনিকসহ ইপিআর সৈনিকেরা নরসিংদী এলাকায়, ক্যাপ্টেন নাসিমের নেতৃত্বে দ্বিতীয় ইস্ট বেঙ্গল-এর আলফা কোম্পানি মুজাহিদ সহযোগে আশুগঞ্জে, লেফটেন্যান্ট মোশেদের নেতৃত্বে এক প্লাটুন নিয়মিত সৈনিকসহ ইপিআর সৈন্যরা লালপুরে, ইপিআর ও মুজাহিদদের মিশ্রণে এক কোম্পানি একজন জেসিও (জুনিয়র কমিশন্ড অফিসার) নিয়ন্ত্রণে আজবপুরে, ক্যাপ্টেন আইনুদ্দিনের নেতৃত্বে চতুর্থ ইস্ট বেঙ্গল-এর ডেল্টা কোম্পানির সাথে ইপিআর সৈন্যরা ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান নেয়।
ইপিআর ক্যাপ্টেন মতিনের কমান্ডে একটি কোম্পানি সরাইলে, ক্যাপ্টেন আজিমের নেতৃত্বে দ্বিতীয় ইস্ট বেঙ্গল- এর চার্লি কোম্পানি শেরপুর-শাদীপুরে, দ্বিতীয ইস্ট বেঙ্গল-এর ডেল্টা কোম্পানি মেজর মঈন-এর কমান্ডে তেলিয়াপাড়ায় অবস্থান নেয়।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর
(ওএস/এএস/এপ্রিল ০৪, ২০২৬)
পাঠকের মতামত:
- আরও ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বঙ্গোপসাগরে এলো জাহাজ
- তৃতীয়বার ব্রেন টিউমারের অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির
- সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
- ১১টায় খুলে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করতে চান দোকান মালিকরা
- শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- বন্দরে ব্যাপক গণহত্যা চালায় পাকিস্তানী সৈন্যরা
- ‘ইউনূস সরকারের দায় শিক্ষার্থীরা এড়াতে পারে না’
- ১০০ টাকায় ডিজেল কিনে ১৫০ টাকায় বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
- যাত্রা শুরু করলো এসবি এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস
- বগুড়ায় ইসকন আনন্দ আশ্রমে ভক্তিময় নিতাই স্বামী মহারাজকে সংবর্ধনা
- কৃষিমন্ত্রীর নির্দেশে ঈশ্বরদীতে কৃষকের ডিজেল সংকটের সমাধান
- আমরা কি যুদ্ধের চেয়েও ভয়াবহ অশান্তিতে বাস করছি?
- ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
- ফরিদপুরে যুবকের পুরুষাঙ্গ কেটে দিলো প্রবাসীর স্ত্রী
- কাপ্তাইয়ে ইউপি সদস্যকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে প্রেরণ
- মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বরখাস্ত
- শীতের ঠান্ডায় নয়, রোহিঙ্গা অন্ধ শাহ আলমের মৃত্যু ছিল হত্যাকাণ্ড
- ‘দেশে তেলের সংকট নেই’
- গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ৪২ শিশু হাসাপাতালে
- ঈশ্বরদীতে পাম্পে তেলের লাইন নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত যুবক
- সালথায় দুই দলের সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাঙচুর
- ঈশ্বরদীতে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত
- দিনাজপুরে জবাই করা ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রি হয় ঢাকায়
- মাদক-জুয়া বন্ধে কঠোর নির্দেশনা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন
- সার-কিটনাশকের দোকানে মিলল ডিজেল, ব্যবসায়ীকে জরিমানা
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- নিউ ইয়র্কে দুই পুলিশ সদস্যের মৃত্যুতে ডাব্লিউএইচআরডি'র শোক
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- ‘কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে’
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- শরীয়তপুরের বিনোদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আজ সৃষ্টি-সুখের উল্লাসে
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
- ‘সুশাসনের জন্য প্রশাসনের কাজের রোল মডেল হোক চাঁদপুর’
- একাত্তরে নিখোঁজ হওয়া পিতার প্রথম মৃত্যু সংবাদ পেলাম পঁচাত্তরের ১৫ আগস্ট
-1.gif)








