০৭ এপ্রিল, ১৯৭১
খুলনার রঘুনাথপুরে ব্যাপক গণহত্যা চালায় পাক সেনারা
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : নয়াদিল্লীস্থ পাকিস্তান দূতাবাসের দুজন কর্মকর্তা শাহাবউদ্দিন আহমদ ও আমজাদুল হক পাকিস্তানের সাথে সম্পর্কচ্ছেদ করে বাংলাদেশের প্রতি আনুগত্য ঘোষণা করেন। তাঁরাই বাংলাদেশের প্রতি আনুগত্য ঘোষণাকারী প্রথম কূটনৈতিক।
মুসলিম লীগ নেতা এ. সবুর খান ঢাকায় সামরিক আইন প্রশাসক লে. জেনারেল টিক্কা খানের সাথে সাক্ষাৎ করে পাকিস্তান সেনাবাহিনীকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
জামায়েত ইসলামীর প্রাদেশিক আমীর অধ্যাপক গোলাম আজম, অধ্যাপক গোলাম সারোয়ার ও মওলানা নূরুজ্জামান ঢাকায় এক যুক্ত বিবৃতিতে বলেন, ‘আমরা বিশ্বাস করি পূর্ব পাকিস্তানের দেশ প্রেমিক জনসাধারণ ভারতীয় অনুপ্রবেশকারীদের (মুক্তিযোদ্ধাদের) যেখানেই দেখবে সেখানেই তাদের ধ্বংস সাধন করবে। দুষ্কৃতকারীদের (মুক্তিযোদ্ধাদের) দমনে নিয়োজিত সশস্ত্র বাহিনীকে এ ব্যাপারে সহযোগিতার জন্য আমরা সবার প্রতি অনুরোধ জানাই।’
ইসলামিক রিপাবলিক পার্টির সভাপতি মওলানা নূরুজ্জামান খান ঢাকায় এক ববিৃতিতে বলেন, ‘পাকিস্তান সেনাবাহিনী দুষ্কৃতকারীদের (মুক্তিযোদ্ধাদের) দমনে নিয়োজিত। দেশপ্রেমিক নাগরিকরা দেশরক্ষায় তাদের সমর্থন ও সহযোগিতা করুন।’
সমস্ত সিলেট জেলা মুক্তিবাহিনীর দখলে চলে আসে। পাকসেনারা সিলেট বিমান বন্দর ও লাক্কাতুরা চা বাগানের আশেপাশে একত্র হয়।
বিকালে পাকসেনারা নড়াইল-যশোর রোড দাইতলা নামক স্থানে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ ব্যুহতে আক্রমণ চালায়। মুক্তিবাহিনীর পাল্টা আক্রমণে পাকসেনারা টিকে থাকতে না পেরে পিছনে ফিরে চলে যায়। এ যুদ্ধে পাকবাহিনীর আনুমানিক ৩০ জন নিহত হয়। অপরপক্ষে, মুক্তিযোদ্ধাদের কেউ হতাহত হয়নি।
পার্বতীপুরের বিহারীরা নিকটবর্তী গ্রামগুলিতে ব্যাপকহারে লুটপাট ও অগ্নিসংযোগ করে এবং নিরীহ গ্রামবাসীকে নির্মমভাবে হত্যা করে।
নীলফামারী পাকবাহিনীর দখলে চলে যায়। মুক্তিযোদ্ধারা খানসামাতে ডিফেন্স নেয়।
মুক্তিযোদ্ধারা পাকসেনার দখলকৃত খুলনা রেডিও স্টেশনের উপর আক্রমণ চালায়। একরাতব্যাপী এ যুদ্ধে কয়েকজন মুক্তিযোদ্ধা শাহাদাৎ বরণ করেন।
পাকসেনারা খুলনার দৌলতপুরের রঘুনাথপুর গ্রামে হামলা চালায় এবং সেখানে বহুলোককে হত্যা করে।
ঢাকায় সামরিক আইন প্রশাসক টিক্কা খান অফিসার ও প্রশাসক নিয়োগ সম্পর্কিত ‘সামরিক আইন বিধি ১৩৭’ জারি করে।
‘গুরুত্বপূর্ণ রেল শহর পার্বতীপুর মুক্ত’ এ শিরোনামে সুখরঞ্জন দাশগুপ্তের লেখা সংবাদ আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়।
যশোর সদরের ৮ মাইল পূর্ব-উত্তর কোণে লেবুতলা নামক গ্র্রামে পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের তুমুল গুলি বিনিময় হয়। কয়েক ঘন্টার এ সংঘর্ষে পাকবাহিনরি ৫০ জন সৈন্যের মৃত্যু ও প্রচুর ক্ষয়ক্ষতি স্বীকার করে যশোর সেনানিবাসে ফিরে যেতে বাধ্য হয়।
১৭নং বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল মেঘ সিং, বিএসএফ-এর অফিসারসহ দুটি কোম্পানি পূর্ণ সামরিক সম্ভার নিয়ে ঝিকরগাছা লাওজান গেটের নিকট প্রতিরক্ষা ব্যুহ গড়ে তোলে।
নীলফামারীতে পাকসেনারা পূর্ণ সামরিক সম্ভারসহ সুবেদার মজিদের বাহিনীর উপর আক্রমণ চালায়। এ সংঘর্ষে পাকবাহিনীর ৮ জন নিহত হয়। মুক্তিযোদ্ধারা ক্ষতি স্বীকার করলেও অটুট মনোবল নিয়ে দেবীগঞ্জে এসে ডিফেন্স নেয়।
মুক্তিযোদ্ধাদের একটি প্লাটুন কালুর ঘাট থেকে লালমনিরহাট পর্যন্ত এলাকায় পাকবাহিনীর সহযোগী সশস্ত্র অবাঙালিদের উপর আক্রমণ চালিয়ে ২১ জনকে হত্যা করে।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর
(ওএস/এএস/এপ্রিল ০৭, ২০২৬)
পাঠকের মতামত:
- খুলনার রঘুনাথপুরে ব্যাপক গণহত্যা চালায় পাক সেনারা
- সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ওজনে কম দেওয়ায় পাম্প মালিককে ৩০ হাজার টাকা জরিমানা
- রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু
- স্বামী-স্ত্রীকে মারপিট করে বেঁধে রেখে ৩টি ট্রান্সফর্মার লুট
- প্রক্টরের পদত্যাগের দাবিতে মাভাবিপ্রবি'র প্রশাসনিক ভবনে তালা, ভিসি অবরুদ্ধ
- লৌহজংয়ে সপ্তাহব্যাপী একদিনে নামজারী সেবা কার্যক্রম শুরু
- প্রধান শিক্ষকের অশালীন ও নগ্ন ছবি ফেসবুকে, প্রতিবাদে বিক্ষোভ মিছিল মানববন্ধন
- গোপালগঞ্জে খাল দখলমুক্ত করলো প্রশাসন
- টাঙ্গাইলে গ্রামীণ অবকাঠামো ও সংস্কার কর্মসূচির লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
- বিচার প্রয়োজন নীতির রাষ্ট্র গঠনে
- জামালপুরে শিশু ধর্ষণ মামলার আসামিকে ১০ বছরের আটকাদেশ
- দিনাজপুরে প্রয়াত বন্ধুর পরিবারকে অটোরিকশা দিলো ‘সারা বাংলা ৮৮’
- নড়াইলে বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে ও পিটিয়ে আহত
- নিউ ইয়র্কের ব্রুকলিনে আবারও গুলিবর্ষণের ঘটনায় নিহত ১
- অসহায় দুই শিশুর একটাই জিঞ্জাসা- বাবা কখন ফিরবে?
- ইস্টার সানডেতে 'ইসলাম' নিয়ে ট্রাম্পের উপহাসের নিন্দা সিএআইআর'র
- নিউ ইয়র্কে প্রতিনিয়তই চুরি হচ্ছে দামি দামি গাড়ি
- ইস্টার সানডেতে ইরানকে অশ্লীল ভাষায় গালি দিলেন ট্রাম্প
- ‘গণভোটের রায় আদায় করেই ছাড়বো’
- মার্কিন-ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত
- কমেছে সোনা-রুপার দাম
- বিশ্ববাজারে তেলের দাম বাড়ছেই
- সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে
- ওয়েম্বলিতে সেমিফাইনাল, মুখোমুখি সিটি-সাউদাম্পটন ও চেলসি-লিডস
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- নিউ ইয়র্কে দুই পুলিশ সদস্যের মৃত্যুতে ডাব্লিউএইচআরডি'র শোক
- ‘কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে’
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
- শরীয়তপুরের বিনোদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আজ সৃষ্টি-সুখের উল্লাসে
- ভাইভা চলাকালীন শিক্ষার্থীকে গুলি করলেন শিক্ষক
- একাত্তরে নিখোঁজ হওয়া পিতার প্রথম মৃত্যু সংবাদ পেলাম পঁচাত্তরের ১৫ আগস্ট
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
- ‘সুশাসনের জন্য প্রশাসনের কাজের রোল মডেল হোক চাঁদপুর’
- ফটিকছড়ির মফিজ
- কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার
- মিশিগানে মুসলমানরা বাইডেনকে ভোট দেয়নি?
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
-1.gif)








