০৮ এপ্রিল, ১৯৭১
‘পূর্ব পাকিস্তানের অরাজকতার জন্য শেখ মুজিব ও আওয়ামী লীগ দায়ী’
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : চাঁদপুরের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে হাজীগঞ্জ ডাক বাংলোতে পাকবাহিনী প্রতিরোধ নিয়ে এক বৈঠক হয়। এই বৈঠকে ডা. আবদুস সাত্তার, ড. আবু ইউসুফ, হাবিবুর রহমান, সাইদুর রহমান, বি.এম. কলিমুল্লাহ, আলী আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
নোয়াখালীর ডেপুটি কমিশনার মঞ্জুরুল করিম পরিস্থিতি নিয়ে সুবেদার মেজর লুৎফর রহমানের সাথে আলোচনায় বসেন এবং নোয়াখালী প্রতিরক্ষার পরিকল্পনা তৈরি করেন।
ব্রিগেডিয়ার চিত্তরঞ্জন দত্ত ও ক্যাপ্টেন আজিজ সিলেট জেলা মুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেন।
নড়াইল-যশোর রোডে দাইতলা নামক স্থানে অবস্থানরত মুক্তিযোদ্ধাদের প্রতিরক্ষা ব্যুহতে পাকবাহিনী আক্রমণ চালায়। ৫ ঘন্টা স্থায়ী এ যুদ্ধে পাকবাহিনী আর্টিলারী ও মর্টার ব্যবহার করে। মুক্তিযোদ্ধারা গোলাবারুদের অভাবে পিছু হটে নড়াইলে অবস্থান নেয়।
রাত ১টায় সুবেদার বোরহানের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি কোম্পানি লালমনিরহাট থানা হেড কোয়ার্টারে অবস্থারত পাকসেনাদের উপর অতর্কিতে আক্রমণ চালায়।
পাকসেনারা ‘ফিল্ডগান’ আর্টিলারি ও অন্যান্য আধুনিক অস্ত্রের সাহায্যে মুক্তিযোদ্ধাদের বদরগঞ্জ প্রতিরক্ষা ব্যুহে আক্রমণ চালায়। এ যুদ্ধে তিনজন মুক্তিযোদ্ধা দেশের জন্যে আত্মবিসর্জন দেন।
ভূষিরবন্দরে মুক্তিযোদ্ধাদের অবস্থানের উপর পাকবাহিনী আক্রমণ চালায়। এ যুদ্ধে মুক্তিযোদ্ধারা পিছু হটে এবং দশ মাইল নামক স্থানে ডিফেন্স নেয়।
কুড়িগ্রামে ক্যাপ্টেন নওয়াজেশের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের একটি সম্মেলন হয়। সম্মেলনে কুড়িগ্রাম, রৌমারী, নাগেশ্বরী ও ভুরুঙ্গমারী এলাকা যে কোনো ত্যাগের বিনিময়ে মুক্ত রাখার সিদ্ধান্ত গৃহীত হয় এবং এই এলাকাকে রংপুর সেক্টর হিসেবে ঘোষণা দেওয়া হয়। রংপুর সেক্টরকে সুবেদার বোরহানউদ্দিনের নেতৃত্বে পাটগ্রাম এবং সুবেদার আরব আলীর কমান্ডে ভুরুঙ্গমারী এই দুটি সাব- সেক্টরে ভাগ করা হয়। রংপুর সেক্টরের দায়িত্বে থাকেন ক্যাপ্টেন নওয়াজেশ উদ্দিন।
ভারতীয় বিএসএফ বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা লে. কর্নেল লিমাইয়া মেজর চিত্তরঞ্জন দত্ত ও ক্যাপ্টেন আজিজের সাথে সাক্ষাৎ করেন এবং সামরিক সাহায্যের প্রতিশ্রুতি দেন।
পাকিস্তান সেনাবাহিনীর শালুটিকর বিমানবন্দর এবং লক্কাতুরা এলাকা থেকে অগ্রসর হয়ে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন অবস্থানের উপর হামলা চালায়।
পাঁচদোনায় মুক্তিযোদ্ধাদের দৃঢ় প্রতিরক্ষা ব্যুহে পাকসেনারা আক্রমণ চালায়। এই আক্রমণে পাকসেনাদল ১৫৫টি প্রাণ হারিয়ে এবং ব্যাপক ক্ষতির শিকার হয়ে পিছু হটে।
কালিহাতী সেতু এলাকায় মুক্তিযোদ্ধা ও পাকবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়। পাকবাহিনী বেশ ক্ষতি স্বীকার করে।
ভারতের ত্রিপুরায় বাংলাদেশের শরণার্থীদের জন্য ৯টি শরণার্থী শিবির খোলা হয়।
জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আগা শাহী জাতিসংঘের মহাসচিব উ’থান্টের কাছে প্রেরিত এক নোটে বলেন, ভারত পাকিস্তানের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে। ভারত বিচ্ছিন্নতাবাদীদের প্রত্যক্ষ মদদ যোগাচ্ছে।
ঢাকার সামরিক কর্তৃপক্ষ ঘোষণা করে, পূর্ব পাকিস্তানের সশস্ত্র বাহিনী যে তৎপরতা চালাচ্ছে বিমান বাহিনী তাতে সাহায্য করছে। বিমান বাহিনী সশস্ত্র অনুপ্রবেশকারী (মুক্তিযোদ্ধা)-দের আস্তানায় ও যানবাহনের উপর আঘাত হানছে। দুষ্কৃতকারীরা (মুক্তিবাহিনী) পূর্ব পাকিস্তানের সাধারণভাবে যানবাহন চলাচলে অন্তরায় সৃষ্টির জন্য রাস্তায় যে প্রতিবন্ধক তৈরি করছে তা অপসারণ করা হয়েছে।
কালবিলম্ব না করে পূর্ব পাকিস্তানের জনগণকে সমাজ ও রাষ্ট্রবিরোধীদের প্র্রতিরোধ করে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হবে-এ মর্মে কৃষক শ্রমিক পার্টির সভাপতি এ.এস.এম. সোলায়মান ঢাকায় এক বিবৃতি দেন।
মুসলিম লীগ নেতা কাজী আবদুল কাদের করাচীতে এক সাংবাদিক সম্মেলনে বলেন, পূর্ব পাকিস্তানের সা¤প্রতিক অরাজকতার জন্যে শেখ মুজিব ও বে-আইনী ঘোষিত আওয়ামী লীগ দায়ী। তিনি সেনাবাহিনীর সময়োচিত হস্তক্ষেপের প্রশংসা করে বলেন, তারা বিচ্ছিন্নতাবাদীদের হাত থেকে দেশ ও জনগণকে বাঁচিয়েছে।
জাকার্তায় ইন্দোনেশীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পূর্ব পাকিস্তানে গণহত্যা চালানোর প্রতিবাদে সেখানকার পাকিস্তানি দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে।
দীঘি ইউনিয়নের মাইজখাড়া গ্রামে মো. মহারাজ, সেওতার মঙ্গল মিয়া, জয়ড়ার বাহেরউদ্দিন ও নোয়াখালীর আবদুল মান্নান মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর পারে পাকসেনাদের গুলিতে শহীদ হন। তারা সবাই তারাঘাটের সড়ক ও জনপথ বিভাগের কর্মচারী। মানিকগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাসে এটাই প্রথম শাহাদাৎ বরণের ঘটনা।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর
(ওএস/এএস/এপ্রিল ০৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘পূর্ব পাকিস্তানের অরাজকতার জন্য শেখ মুজিব ও আওয়ামী লীগ দায়ী’
- কালিগঞ্জের কুখ্যাত সন্ত্রাসী বাহার আলী ঢাকায় গ্রেফতার
- দুর্ভোগের কথা
- একাধিক হত্যা মামলা থেকে বাঁচতে সাক্ষী ও তার স্বামীকে চুরির বদনাম দিয়ে গাছে বেঁধে নির্যাতন
- ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল বিরোধী অভিযান, গ্রেপ্তার ১৫
- গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা
- একযুগ পর ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা সালথায়
- লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন
- হাইড্রোলিক হর্ন: জনস্বাস্থ্যের এক নীরব ঘাতক
- লৌহজং এসিল্যান্ড অফিস ঘেরাও করে সচেতন সমাজের ব্যানারে বালু ববসায়ীদের মানববন্ধন
- তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে: ববি হাজ্জাজ
- মুকসুদপুরে প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে উৎকোচ দাবি ও ইউপি সদস্যদের লাঞ্চনার অভিযোগ
- সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে গুলিবিদ্ধ
- দাফনের ৭ মাস পর কবর থেকে পার্ক ম্যানেজারের লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়
- ‘হাদীর খুনি ডিপ স্টেট’ হলে জড়িত নাহিদ গং’
- মুকসুদপুরে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাদরাসা অধ্যক্ষ বরখাস্ত, তদন্ত কমিটি গঠন
- নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নানার মৃত্যু
- নড়াইলে স্কুলছাত্র নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন
- জন্মসূত্রে নাগরিকত্ব ও শুল্ক ইস্যুতে সুপ্রিম কোর্টকে তীব্র আক্রমণ ট্রাম্পের
- ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা
- ক্যালিফোর্নিয়ায় অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি তরুণ প্রকৌশলীর মৃতদেহ উদ্ধার
- বড় ভাইকে দাফন করে বাড়ি ফিরে ছোট ভাইয়ের মৃত্যু
- পাছে লোকে কিছু বলে
- সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক
- ‘তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত মন্ত্রিসভায়, আপাতত মজুদ পর্যাপ্ত’
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- ‘কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে’
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- আজ সৃষ্টি-সুখের উল্লাসে
- শরীয়তপুরের বিনোদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- মিশিগানে মুসলমানরা বাইডেনকে ভোট দেয়নি?
- ফটিকছড়ির মফিজ
- ভাইভা চলাকালীন শিক্ষার্থীকে গুলি করলেন শিক্ষক
- একাত্তরে নিখোঁজ হওয়া পিতার প্রথম মৃত্যু সংবাদ পেলাম পঁচাত্তরের ১৫ আগস্ট
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
- ‘সুশাসনের জন্য প্রশাসনের কাজের রোল মডেল হোক চাঁদপুর’
- কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- এস.এম সুলতানের শিষ্য ও শিশুস্বর্গের চিত্রাংকন বিভাগের শিক্ষক সমীর মজুমদার আর নেই
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
-1.gif)








