২১ এপ্রিল, ১৯৭১
'হিলিতে পাকবাহিনী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়'
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : লন্ডনে আইরিশ শ্রমিক দলের বৈদেশিক বিষয়ক কর্মকর্তা ড. কোনার ক্রুইজ বলেন, পূর্ববঙ্গের বিরুদ্ধে পশ্চিম পাকিস্তান যে ব্যবস্থা নিয়েছে তা সাম্রাজ্যবাদী ও দমনমূলক যুদ্ধের এক দৃষ্টান্ত।
মওলানা আবদুল হামিদ খান ভাসানী মুক্তাঞ্চল থেকে জাতিসংঘের মহাসচিব উ থান্ট, গণচীনের প্রেসিডেন্ট মাও সে তুং ও প্রধানমন্ত্রী চৌ-এন লাই, সোভিয়েত রাশিয়ার প্রেসিডেন্ট ব্রেজনেভ, চেয়ারম্যান কোসিগিন ও প্রধানমন্ত্রী পদগর্নি, মার্কিন প্রেসিডেন্ট নিক্সন, ফ্রান্সের প্রেসিডেন্ট পম্পিডো, বৃটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হীথ, যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট টিটো, মিসরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত, আরব লীগের মহাসচিব আবদেল খালেক হাসুনা ও আরব ঐক্য সংস্থার মহাসচিব দায়লো টেলির কাছে প্রেরিত পৃথক পৃথক বার্তায় অবিলম্বে বাংলাদেশে গণহত্যা বন্ধ করার লক্ষ্যে পাকিস্তানের জেনারেল প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের ওপর চাপ প্রয়োগের জন্য আবেদন জানান। তিনি বাংলাদেশে পাকিস্তান সামরিক বাহিনীর বর্বরতা অবলোকনের জন্য নিরপেক্ষ আন্তর্জাতিক পর্যবেক্ষক দল পাঠানো ও বাংলাদেশের জনগণকে তাদের আত্মনিয়ন্ত্রণাধিকার অর্জনের লড়াইয়ে সমর্থন ও সহযোগিতা দানের জন্যও বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আবেদন জানান।
বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে বহির্বিশ্ব ও জাতিসংঘে বাংলাদেশের কুটনৈতিক মিশনের বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করেন।
মেজর ইমামুজ্জামান-এর নেতৃত্বাধীন বেঙ্গল রেজিমেন্টের এক কোম্পানি সৈন্য লাকসাম ত্যাগ করে কুমিল্লার মিয়ার বাজারে চলে আসে এবং সেখানে প্রতিরক্ষা ব্যুহ তৈরী করে।
২০ জন মুক্তিযোদ্ধার একটি দল যশোরে পাকবাহিনীর নাভারন ঘাঁটি আক্রমণ করে। এতে ১৫ জন পাকসেনা আহত ও ১০ জন নিহত হয়।
হিলিতে পাকবাহিনী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ যুদ্ধে পাকবাহিনী হিলি দখল করে নেয়।
মুক্তিযোদ্ধাদের কিশোরগঞ্জ প্রতিরক্ষা ঘাঁটির ওপর পাকবাহিনী আক্রমণ চালায়। এ যুদ্ধে পাকবাহিনীর হাতে কিশোরগঞ্জের পতন হয়।
পাকবাহিনীর সৈন্যরা ব্যাপক গোলাবর্ষণ দ্বারা দিনাজপুরের পঞ্চগড়শহরে ত্রাসের রাজত্ব কায়েম করে। বহু নিরীহ মানুষকে হতাহত করে এবং পঞ্চগড় বাজারটি সম্পূর্ণ পুড়িয়ে দিয়ে এক শ্মসান অবস্থা কায়েম করে।
পাক হানাদার বাহিনী অতি প্রত্যুষে ফরিদপুরের গোয়ালন্দঘাট আক্রমণ করে। মুক্তিযোদ্ধাদের সাথে তুমুল সংঘর্ষের পর সকাল নয়টায় গোয়ালন্দঘাট দখল করে। একই সঙ্গে হেলিকপ্টারে করে ফরিদপুরের বিভিন্ন স্থানে তারা ছত্রী বাহিনী অবতরণ করে।
আলজেরিয়ার প্রেসিডেন্ট বুমেদীন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়ার কাছে পাঠানো এক বাণীতে পাকিস্তান বাহিনীর কার্যক্রমের প্রতি তাঁর পূর্ণ সমর্থন রয়েছে বলে জানান।
ঢাকায় মুসলিম লগি নেতা খান এ. সবুর সামরিক কর্তুপক্ষকে সহযোগিতার জন্যে নিজ নিজ এলাকায় ভিজিলেন্স কমিটি গঠনের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে এক বিবৃতিতে বলেন, শত্রুর চ্যালেঞ্জ মোকাবেলা করার উদ্দেশ্যে আমাদের সশস্ত্র বাহিনীকে সব ধরনের সাহায্য প্রদান বর্তমানে প্রত্যেক নাগরিকের জন্য জরুরি হয়ে পড়েছে।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর
(ওএস/এএস/এপ্রিল ২১, ২০২৬)
পাঠকের মতামত:
- পুলিশের পোশাক ফিরছে নীল ও অলিভ রঙে
- ‘যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না’
- 'হিলিতে পাকবাহিনী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়'
- সাতক্ষীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপে বাসস্থান ফিরে পেলেন উচ্ছেদ হওয়া দুই ভূমিহীন পরিবার
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- পুরাতন সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে চুরি, ৪০ দিনেও আলামত উদ্ধার হয়নি
- গোবিপ্রবি’তে গবেষণা সংকলনের মোড়ক উন্মোচন
- লুটপাটের পর পীর হত্যা করছে যুদ্ধাপরাধীচক্র : মোমিন মেহেদী
- পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮ পরিবেশক পুরস্কৃত
- উত্তরের অরণ্যজনপদে খুশির হাওয়া, সংরক্ষিত আসনে আদিবাসী কন্যা আন্না মিন্জ
- সাতক্ষীরায় স্কুলছাত্রীকে ধর্ষণ, ইব্রাহীমের যাবজ্জীবন
- পরিবারের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করায় মাদকাসক্ত যুবকের কারাদণ্ড
- পাংশায় নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় সভা
- গোপালগঞ্জে ১৭ প্রতিবন্ধী পেল হুইল চেয়ার
- আধুনিক উৎপাদন কৌশলে আলুর অধিক ফলনে ব্র্যাক সীডের কর্মশালা
- গোবিপ্রবি’তে উপাচার্যের সঙ্গে নবগঠিত জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সৌজন্য সাক্ষাত
- সুবর্ণচরে আগুনে ৪ দোকান পুড়ে ছাই
- কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- বিএনপির মনোনয়ন পেলেন খ্রিস্টান-নৃগোষ্ঠী নেত্রী আন্না ও ছাত্রদল নেত্রী তুলি
- বিগত সরকার হামের টিকা নিয়ে অবহেলা করেছিল: প্রতিমন্ত্রী টুকু
- এক প্ল্যাটফর্মেই চ্যাটজিপিটি, ডিপসিক ও জেমিনি নিয়ে এলো রাইজ
- নড়াইলে পাম্প থেকে ডিজেল নিয়ে ফেরার পথে নারীর মৃত্যু
- টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত
- এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ লাগবে সুবর্ণচরে সড়ক সংস্কার উদ্বোধন
- ফুলপুরে কাজিয়াকান্দা কামিল মাদরাসার গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- বইমেলা স্থগিত
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- নড়াইলে ছাত্রদলের উদ্যোগে শোক র্যালি
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না’
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
- শরীয়তপুরে মানব পাচারকারীদের বিচারের দাবিতে আমরণ অনশন
-1.gif)








