২৪ এপ্রিল, ১৯৭১
পাকিস্তান ও ভারতের মধ্যে ‘ফ্ল্যাগ মিটিং’ অনুষ্ঠিত হয়
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : ভারতের হিলিতে অবস্থানরত মুক্তিযোদ্ধাদের ওপর পাকবাহিনী আক্রমণ চালায়। এ আক্রমণে মুক্তিযোদ্ধারা তাদের অবস্থান ছেড়ে পিছিয়ে গিয়ে পুনরায় সংঘবদ্ধ হয়।
পাকহানাদার বাহিনী সড়কপথে মাদারীপুর শহরে প্রবেশ করে। শহরে ঢুকেই কালবিলম্ব না করে স্থানীয় দোসরদের সহযোগিতায় এম.পি আসমত আলী খান ও ফনীভূষণ মজুমদারের বাড়িতে অগ্নিসংযোগ এবং বহু বাড়িসহ দোকানপাট লুট করে।
ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাট, বাঙালিপুর, টিয়রপাড়া ও মধুপুরে ক্যাম্প স্থাপন করে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের প্রস্তুতি চলে। এ সমস্ত ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের ১ মাস ১৫ দিন মেয়াদে প্রশিক্ষণ দেয়া হয়।
পাকিস্তান ও ভারতের মধ্যে ‘ফ্ল্যাগ মিটিং’ অনুষ্ঠিত হয়। এতে পাকিস্তানিরা বারবার ইপিআর বাহিনীকে তাদের হাতে সমর্পণ করার জন্য চাপ দেয়। কিন্তু ভারতীয বিএসএফ-এর মেজর ভেদী, ক্যাপ্টেন ঘোষ ইপিআর সম্পর্কে কিছু জানেন না বলে জানান।
রাঙামাটি থেকে মহালছড়ির থেকে আগত পাকবাহিনীর দুই কোম্পানি সৈন্যের সাথে ক্যাপ্টেন আফতাব কাদের ও লে. মাহফুজের নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধাদের কুতুবছড়ি নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাকবাহিনীর প্রচুর ক্ষতি হয়।
পাকবাহিনীর একদল সৈন্য চিংড়ি নদী দিয়ে নানিয়ারচর বাজার হয়ে মহালছড়ির দিকে অগ্রসর হয়।
মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের আহ্বানে পুলিশ সুপার নূরুল মোমিন খান (মিহির) ফরিদপুর পুলিশ লাইনের অস্ত্রাগার খুলে দেন। ফরিদপুরে মুক্তিবাহিনীর জন্য এটাই প্রথম অস্ত্র লাভ।
ঢাকা-চট্টগ্রাম সড়কে করেরহাট নামক স্থানে পাকবাহিনী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে সংঘর্ষ হয়। এ যুদ্ধে মুক্তিযোদ্ধারা সাহসিকতার সাথে পাকসেনাদের প্রতিহত করেন।
বৃটিশ পার্লামেন্ট শ্রমিকদলের সদস্য উড্রো ওয়াট বলেন, পূর্ব পাকিস্তানের ব্যাপক হত্যার প্রতিবাদে আমরা সবাই এতো চুপচাপ কেন? পূর্ব পাকিস্তানে যেসব ঘটনা ঘটছে তা অত্যন্ত জঘন্য। হিটলার ও স্ট্যালিনের পর এ ধরনের হত্যাকান্ডের কথা আর কখনো শোনা যায়নি। আমরা এ বিষয়ে কি করছি? জেনারেল ইয়াহিয়াকে এখনও আমরা সাহায্য দিচ্ছি। সারাদেশ উজাড় করার বিষয়টি মোটেই ঘরোয়া ব্যাপার নয়।
ঢাকার মিরপুরে দেওয়ান ওয়ারেসাত হোসেন খানের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত এক সভায় মো. সামীউদ্দিন খানকে আহ্বায়ক করে ২৫ সদস্য বিশিষ্ট ‘শান্তি কমিটি’ গঠিত হয়। এ সভায় উপস্থিত ছিলেন ‘কেন্দ্রীয় শান্তি’ কমিটির আবুল কাসেম, মাহমুদ আলী, আবদুল জব্বার খদ্দর, মেজর আফসারউদ্দিন প্রমুখ।
শান্তি কমিটির ১৮টি ইউনিট আহ্বায়কের নাম ঘোষনা করা হয়। আহ্বায়করা হচ্ছেন: ১. তেজগাঁও(পূর্ব) মো. ফজলুর রহমান, ২. ধানমন্ডি-এস.এম হাবিবুল হক, ৩. নারায়ণগঞ্জ(শহর)-এএসআই সরদার, ৪. দিলখুশা-মো. মনসুর আলী, ৫. জোয়ারসাহারা-আলী আহসান, ৬. শরাফতগঞ্জ-গিয়াসউদ্দিন আহমদ, ৭. খিলগাঁও-ড. আইয়ুব আলী, ৮. নবীনগর (কুমিল্লা)-মৌলবী সেকেন্দার আলী, ৯. জয়দেবপুর- আবদুল মজিদ সরকার, ১০. জয়দেবপুর (থানা)- মো. মস্তান খান, ১১. রেকাবীবাজার-ইদ্রিস বেপারী, ১২. মোহাম্মদপুর-দেওয়ান ওয়ারেসাত আলী, ১৩. দিলু রোড-জিআন,১৪. নিউ ইস্কাটন-মজিবুর রহমান, ১৫. ধানমন্ডি(পূর্ব)-এম.এ খালেক, ১৬. মহাখালী-এ.কে.এম আবদুল্লাহ, ১৭.মিরপুর-মো. শফিউদ্দিন খান,ও ১৮. শাজাহানপুর-এম.এ খালেক।
সরকারি এক হ্যান্ড আউটে ঢাকা শহরের পরিস্থিতি ব্যাখ্যা করে বলা হয়, নিউমার্কেট, বায়তুল মোকাররমসহ সমস্ত জায়গায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। কোথাও কোনো অস্বাভাবিকতা নেই। প্রদেশের সর্বত্র সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে যথারীতি কাজ চলছে। সব ব্যাপারেই জনগণসহায়তা করছে। বিশেষ করে সীমান্ত এলাকা থেকে দুষ্কৃতকারীদের উচ্ছেদ করে সেনাবাহিনী নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করায় জনগণের মধ্যে পুরোমাত্রায় আস্থা ফিরে এসেছে।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর
(ওএস/এএস/এপ্রিল ২৪, ২০২৬)
পাঠকের মতামত:
- শান্ত-মোস্তাফিজে ১৩ বছর পর সিরিজ বাংলাদেশের
- পাকিস্তান ও ভারতের মধ্যে ‘ফ্ল্যাগ মিটিং’ অনুষ্ঠিত হয়
- ‘শুধু গ্রাম নয় ঢাকাতেও হবে লোডশেডিং’
- শ্যামনগরে ছেলের গাড়ীর পেট্রোল নিতে জন্য দীর্ঘ লাইনে মা
- যশোরেশ্বরী কালীমন্দিরে মায়ের মুকুট চুরির ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিল
- নড়াইলে ব্যবসায়ীর আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা, অভিযুক্তরা লাপাত্তা
- রাজৈরে মোটিভেশনাল সভা অনুষ্ঠিত
- মহম্মদপুরে তীব্র গরমে পরীক্ষার্থীদের মাঝে পানি বিতরণ
- সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা
- যুবদল নেতার মা ফাতেমা বেগমের ইন্তেকাল
- লৌহজংয়ে আত্মহত্যার প্রবণতা বেড়েছে
- পুরোপুরি বন্ধ হয়ে গেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন
- মুন্সীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত
- নাটোরে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ, নারীসহ আটক ২
- ঈশ্বরদীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ
- মাদারীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন
- লৌহজংয়ে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ ধর্ষক গ্রেপ্তার
- ‘বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার’
- ৩ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৩ জনের ১০ বছর আটকাদেশ
- পাচারকালে খাদ্য অধিদপ্তরের ৫০০ বস্তা চাল উদ্ধার, আটক ট্রাক চালক
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শুরু ২৬ এপ্রিল
- অটিজম তরুণদের জন্য বিশ্বব্যাপী এমিরেটসের ৪০টির অধিক ট্রাভেল রিহার্সাল
- পশ্চিমবঙ্গের হিন্দুরা এই প্রথম হিন্দু হিসাবে বিজেপির পক্ষে ভোট দেবে
- শ্যামনগরে সামাজিক যাত্রাপালা অনুষ্ঠিত
- সুবর্ণা ঠাকুরের মনোনয়ন: ভোট ব্যাংক ভাঙার কৌশল
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- মেয়র অমিতাভ বোসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
- বোয়ালমারীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না’
- শরীয়তপুরে মানব পাচারকারীদের বিচারের দাবিতে আমরণ অনশন
- আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
- ভৈরবে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে শতাধিক দোকান-বাড়িঘর ভাঙচুর, আহত ৫০
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী, স্মৃতিচারণে গৌরবময় ৭৫ বছর
-1.gif)








