২৫ এপ্রিল, ১৯৭১
‘প্রচন্ড লড়াই শেষে পাকবাহিনী বরিশাল শহর দখল করে নেয়’
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : দশজন মার্কিন সিনেটর ওয়াল্টার মন্ডেল, এডওয়ার্ড মাস্কি, হিউবার্ট হামফ্রে, বার্চ বে, জর্জ ম্যাকগভার্ন, ফ্রেড হ্যারিস, হ্যারল্ড হিউস, উইলিয়াম প্রক্সমায়ার, টমাস এগ্রেটন ও ক্লিফোর্ড কেস এক যুক্ত বিবৃতিতে বলেন, পাকিস্তান সরকার যতদিন না বাংলাদেশের জন্য আপৎকালীন ভিত্তিতে ত্রাণ কাজের ব্যবস্থা করবে এবং আন্তর্জাতিক রেডক্রসকে সেখানে কাজ করতে দেবে, ততদিন পাকিস্তানকে সাহায্যদাতা পাশ্চাত্য দেশসমূহ ও জাতিসংঘের উচিত তাদের সমস্ত বৈদেশিক সাহায্য বন্ধ করে দেয়া।
তৃতীয় বেঙ্গলের যোদ্ধাগণ পশ্চিম-দিনাজপুরের কামারপাড়া স্কুলে ক্যাম্প স্থাপন করে।
পাকবাহিনী বরিশালের ওপর তিনদিক থেকে আক্রমণ চালায়। পাকসেনাদের একটি দল মলাদির দিক থেকে শেলিং করতে করতে, এবং অন্য দুইটি দল খুলনা ও ফরিদপুর থেকে মার্চ করতে করতে বরিশালের দিকে অগ্রসর হয়। চারটি জেট বিমান বরিশালের ওপর অনবরত বোমা বর্ষণ করে । ছয়টি হেলিকপ্টারযোগে পাকবাহিনী বরিশালের অসংখ্য ছত্রীসেনা নামিয়ে দেয়। প্রচন্ড লড়াই শেষে পাকবাহিনী বরিশাল শহর দখল করে নেয়।
মুক্তিযোদ্ধারা বরিশাল শহরের চার মাইল দূরে লাকুটিয়া জমিদার বাড়িতে তাদের ঘাঁটি স্থানান্তর করে।
বরিশাল শহরের কয়েক মাইল উত্তরে জুনাহার নামক স্থানে মুক্তিযোদ্ধা ও পাকসেনাদের মধ্যে প্রচন্ড গোলা বিনিময় হয়।
বরিশালের গৌরনদীর উত্তরে কটকস্থল নামক স্থানে মুক্তিযোদ্ধারা প্রতিরোধ ব্যুহ রচনা করে।
বিকেলে পাকবাহিনী গোপালগঞ্জের মানিকদাহ ও হরিদাশপুরে প্রবেশ করে। পাকিস্তানের প্রাক্তন বানিজ্য মন্ত্রী ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে গঠিত স্বাধীনতা-বিরোধীদলের সহায়তায় পাকবাহিনী গোপালগঞ্জ স্টেডিয়াম, ঈদগাহ মাঠ এবং কলেজে ক্যাম্প স্থাপন করে।
নওগাঁর কুমরিয়া, জাফরাবাজ, লক্ষণপুর, মোহনপুর, হাপানিয়া, একডালা ও মাধাইমুরী গ্রামে পাকহানাদার বাহিনী আক্রমণ চালায়। পাক বর্বরদের অগ্নিসংযোগ ও হত্যাকান্ডে গ্রামের পর গ্রাম ভস্মীভূত হয় এবং কুমরিয়া গ্রামের মেরু মন্ডল, জাফরাবাজ গ্রামের আকালু মন্ডল, ফয়েজ মন্ডল, আলী মন্ডল ও মোহনপুর গ্রামের ১১ জন নিরীহ মানুষ শহীদ হন।
নওগাঁ জেলার তিলকপুর ইউনিয়নের ফতেপুর গড়ের হাটে পাকহানাদার বাহিনী হামলা চালায়। বর্বরদের এ হামলায় ১৩ জন নিরীহ মানুষ শাহাদাৎ বরণ করেন।
মুক্তিবাহিনী করেরহাট থেকে পিছুহটে রামগড়ে চট্টগ্রাম সেক্টরের সদর দফতর স্থাপন করে।
সামরিক কর্তৃপক্ষ খ-অঞ্চল (বাংলাদেশ)-কে তিনটি সামরিক সেক্টরে ও ১০টি সাব-সেক্টরে ভাগ করে। সেক্টর তিনটি হচ্ছে : ঢাকা, কুমিল্লা ও বগুড়া।
কেন্দ্রীয় শান্তি কমিটি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির মিশন সফল করার উদ্দেশে জেলা ও মহকুমা সদরে শান্তি কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় শান্তি কমিটির প্রতিনিধিদের পাঠানোর ঘোষণা দেয়।
রাজশাহীতে আয়েনউদ্দিনের নেতৃত্বে জামাত নেতা আফাজউদ্দিনকে আহ্বায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট জেলা ‘শান্তি কমিটি’গঠিত হয়। ঢাকা পিডিপি-র সহসভাপতি সৈয়দ নজরুল হান্নান এক বিবৃতিতে জানান, পূর্ব পাকিস্তানের দুর্ভাগ্যজনক ঘটনাবলীর জন্যে আওয়ামী লীগ সম্পূর্ণরূপে দায়ী। তাদের আসল উদ্দেশ্য আমাদের পবিত্র ইসলামী রাষ্ট্রের অংশকে ছিনিয়ে নিয়ে ভারতের শৃঙ্খলে আবদ্ধ করা।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর
(ওএস/এএস/এপ্রিল ২৫, ২০২৬)
পাঠকের মতামত:
- গরমে প্রশান্তি দেবে আম পোড়া শরবত
- ‘বিএনপি করেন বা অন্য দল, সবার জন্য এনসিপির দরজা খোলা’
- গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার
- ‘প্রচন্ড লড়াই শেষে পাকবাহিনী বরিশাল শহর দখল করে নেয়’
- ‘বিগত দুই সরকারের ব্যর্থতায় দেশে হামের প্রাদুর্ভাব হয়েছে’
- ফরিদপুরে বিলের মধ্যে দ্বীপে মেহগুনি গাছের সঙ্গে ঝুলছিলো রঞ্জিতের মরদেহ
- একটি ক্ষুদ্র পুরাতন গল্প
- ভালুক ও মৌমাছির গল্প
- তেলের কৃত্তিম সংকট সৃষ্টি করা হয়েছে : ফখরুল
- রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিং ২৮ এপ্রিল
- টাঙ্গাইলে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু
- নলডাঙ্গা এস্টেট নিয়ে নতুন গবেষণায় উন্মোচিত মুঘল বাংলার ভিন্ন বাস্তবতা
- সাতক্ষীরায় বিপুল পরিমান রাসায়নিক মিশ্রিত আম জব্দের পর বিনিষ্ট
- সাতক্ষীরায় ৬৩ লাখ টাকার স্বর্ণসহ নারী আটক
- বগুড়ায় মুচলেকা দিয়ে ম্যাডাম ডাকা হতে অব্যাহতি পেলেন পিকআপ চালক
- ফরিদপুরের কানাইপুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন
- কোটালীপাড়ায় ডাকাতি করে পালানোর সময় ৪ ডাকাত আটক
- জ্বালানি তেলসহ সকল সংকট সমাধানের দাবিতে নতুনধারার সমাবেশ
- অসাম্প্রদায়িক ও শোষিত মানুষের কণ্ঠস্বর পঙ্কজ ভট্টাচার্য
- ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে গলা কেটে খুন, স্বর্ণালংকার লুট
- সমৃদ্ধ আগামী গড়তে মেধার সুরক্ষা নিশ্চিত হোক
- ওমরায় যেতে বাধা দেওয়ার অভিযোগে কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন
- ‘আরও ভালো ব্যাটিং করতে পারি’
- বোয়ালমারীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- মেয়র অমিতাভ বোসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
- মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
- ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না’
- শরীয়তপুরে মানব পাচারকারীদের বিচারের দাবিতে আমরণ অনশন
- আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
- আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী, স্মৃতিচারণে গৌরবময় ৭৫ বছর
- ভৈরবে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে শতাধিক দোকান-বাড়িঘর ভাঙচুর, আহত ৫০
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- পীযূষ সিকদার’র কবিতা
- রাজশাহীতে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষ, নিহত ৩
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
-1.gif)








