২৬ এপ্রিল, ১৯৭১
‘পাকিস্তান যতই অটল থাক, শেষ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হবেই’
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : মীর শওকত আলী মহালছড়িস্থ মুক্তিযোদ্ধা হেড কোয়ার্টার আক্রমণে পাকবাহিনী তৎপরতা প্রতিরোধ করতে ক্যাপ্টন খালেকুজ্জামান ও তাঁর দলকে নানিয়ারচর বাজারে বড় পাহাড়ের ওপর ডিফেন্স গ্রহণের নির্দেশ দেন। ক্যাপ্টন কাদের-এর নেতৃত্বে একটি মুক্তিযোদ্ধা দলকে সড়কপথে পাকবাহিনীর গতিপথ রুদ্ধ করতে পাঠান এবং লে. মাহফুজের নেতৃত্বে একটি দলকে রিজার্ভ ডিফেন্স রাখেন যাতে পাল্টা আক্রমণ করা যায়।
সিরাজগঞ্জের কাশীনাথপুরস্থ মুক্তিযোদ্ধাদের ঘাঁটির ওপর পাকবাহিনী হঠাৎ আক্রমণ চালায়। এ যুদ্ধে ৩০-৪০ জন মুক্তিযোদ্ধা শাহাদাৎ বরণ করেন।
পাকহানাদার বাহিনী সোজাপথে সিরাজগঞ্জ ঢুকতে ব্যর্থ হয়ে প্রবল বোমাবর্ষণ শুরু করে।
কুড়িগ্রামে মুক্তিযোদ্ধাদের একটি টহলদার দলের সঙ্গে পাকবাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর বেশকিছু ক্ষতিসাধন করে নিরাপদ ঘাঁটিতে ফিরে আসে।
পাকহানাদার বাহিনী বরিশাল দখলের পর শুরু করে গণহত্যা, নারী ধর্ষণ,অবাধ লুন্ঠন ও অগ্নিসংযোগ। ভারি অস্ত্রশস্ত্রে সজ্জিত পাকবাহিনী অবিরাম বোমা ও গুলিবর্ষণের মুখে এসব এলাকার মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়ে। ফলে মুক্তিযোদ্ধারা শহর ছেড়ে গ্রাম এলাকায় অবস্থান নেয়।
বর্বর পাকবাহিনী সিলেটের কালাগুল চা-বাগানে হামলা চালিয়ে ৫০ জন নিরীহ মানুষকে হত্যা করে।
টাইম ম্যাগাজিন লিখেছে : গৃহযুদ্ধের দীর্ঘস্থায়ী গেরিলা তৎপরতার অধ্যায় ইতোমধ্যেই শুরু হয়ে গেছে, অধিকাংশ শহর সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আর বিদ্রোহীদের দখলে রয়েছে গ্রাম এলাকার বেশিরভাগ। পূর্ব পাকিস্থানকে কব্জা করে রাখার সংকল্পে পাকিস্তান যতই অটল থাক, পরিস্থিতি-দৃষ্টে সিদ্ধান্তে আসতে হয় যে, শেষ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হবেই’।
সাবেক প্রাদেশিক শিক্ষামন্ত্রী ও মুসলিম লীগের (কাইয়ুম) সহ-সভাপতিমফিজুদ্দিন আহমদ, প্রাদেশিক মুসলিম লীগের (কনভেনশন) সাবেক সাধারণ সম্পাদক মওলানা আবদুল মান্নান ঢাকায় এক যুক্ত বিবৃতিতে বলেন, পাকিস্তানের স্বাধীনতা রক্ষায় মাদ্রাসা শিক্ষক ও ওলেমারা গৌরবময় ভূমিকা পালন করবেন।
তারা আরও বলেন, পাকিস্তানকে রক্ষা এবং দুষ্কৃতকারী ও অনুপ্রবেশকারী (মুক্তিযোদ্ধা)সহ সমাজ ও রাষ্ট্রবিরোধীদের নিশ্চিহ্ন করে পূর্ব পাকস্তানের দেশিপ্রেমিক নাগরিখরা দেশের পশ্চিমাংশের সাথে একত্রিত হতে যে প্রস্তুত আছেন সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারা এব্যাপারে সরকারকে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।
২৩ এপ্রিল জারিকৃত মিশন বন্ধের নির্দেশ কার্যকর করতে সামরিক কর্তৃপক্ষ বেলা ১২টায় ঢাকাস্থ ভারতীয় ডেপুটি হাই কামিশন বলপূর্বক বন্ধ করে দেয়।
রাতে পাকিস্তান সেনাবাহিনীর চীফ অব স্টাফ জেনারেল হামিদ খান পরিস্থিতি সম্পর্কে অবহিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নির্ধরণের জন্য ঢাকায় আসেন। টিক্কা খানসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা হামিদ খানকে বিমান বন্দরে অভ্যর্থনা জানান।
সামরিক কর্তৃপক্ষ আদেশ জারি করে, কেউ যোগাযোগ ব্যবস্থা, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সরকারি সম্পত্তির ক্ষতিসাধন করলে তাকে সর্বোচ্চ মৃত্যুদন্ড দেয়া হবে। যেখানে ক্ষতিসাধন করা হবে তার আশপাশের অধিবাসীদের বিরুদ্ধে পাইকারি ব্যবস্থা নেয়া হবে।
শান্তি কমিটির জেলা আহ্বায়কদের নাম ঘোষণা করা হয়। এরা হলেন: বরিশাল জেলা-মওলানা বশির উল্লাহ আতাহরী প্রাক্তন এমএলএ ।অ্যাডভোকেট নুরুল ইসলাম সিকদার, দিনাজপুর জেলা- মৌলভী মতিউর রহমান চৌধুরী ও আহমদ জান মোক্তার, ঈশ্বরদি(পাবনা জেলা)-মমতাজুর রহমান, পটুয়াখালী জেলা প্রাক্তন এমএলএ কসিমউদ্দিন সিকদার এবং বগুড়া, খুলনা, মাদারীপুর, ও পটুয়াখালী জামে মসজিদের ইমামবৃন্দ।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর
(ওএস/এএস/এপ্রিল ২৬, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘পাকিস্তান যতই অটল থাক, শেষ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হবেই’
- আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন
- সাতক্ষীরায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- লৌহজংয়ে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
- কালিগঞ্জে উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ফেন্সিডিলসহ আটক ২
- হিলি স্থলবন্দর পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেড এম জাহিদ
- মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা প্রদান
- দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কা
- সুবর্ণচরে আদালতের নির্দেশনা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা ও শিশু সন্তান নিহত
- যান্ত্রিক ত্রুটিতে ফের বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র
- পিপাসার্ত কাপ্তাই হ্রদে নেই পানি, গ্রিডে নেই বিদ্যুৎ, পর্যটনে খরা
- সাতক্ষীরায় ষোড়শীকে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলা
- মুন্সীগঞ্জে ৯৯৯-এ ফোন পেয়ে ঘরের দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার
- ‘শিক্ষার মান উন্নয়নে শুধু একাডেমিক নয় সব দিকের উন্নয়ন দরকার’
- কোটালীপাড়ায় খালের কচুরিপানা পরিস্কার করলেন সংসদ সদস্য এস এম জিলানী
- জরিমানার টাকা ফেরত পাওয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের সংবাদ সম্মেলন
- ফরিদপুরে কুমার নদের উপর সেতু না থাকায় রশি টেনে পারাপার
- ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
- প্রসঙ্গ: সেলিব্রেটিরা বঞ্চিত হওয়া
- সালমা আকতার: মানবিক শিক্ষক ও আত্মপ্রত্যয়ী প্রশাসক
- ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ওসমান হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ
- ‘বাজার নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো হচ্ছে’
- ঈশ্বরদীতে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষের ঘটনায় মামলা
- কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে ভেলাফা পাড়া বৌদ্ধ বিহারের শুভ উদ্বোধন
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- মেয়র অমিতাভ বোসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- শরীয়তপুরে মানব পাচারকারীদের বিচারের দাবিতে আমরণ অনশন
- ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না’
- পীযূষ সিকদার’র কবিতা
- আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
- ভৈরবে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে শতাধিক দোকান-বাড়িঘর ভাঙচুর, আহত ৫০
- আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী, স্মৃতিচারণে গৌরবময় ৭৫ বছর
- রাজশাহীতে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষ, নিহত ৩
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
-1.gif)








