২৮ এপ্রিল, ১৯৭১
‘হানাদার ঘাতকরা মিরপুরে এক পৈশাচিক হত্যাকান্ড চালায়’
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তাজউদ্দিন আমদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বিনাশর্তে অস্ত্র সাহায্য ও স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতিদানের জন্য প্রতিবেশি দেশসমূহের সরকারের প্রতি আবেদন জানান।
সোভিয়েত প্রধানমন্ত্রী আলেক্সি কোসিগিন পাকিস্তানি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের কাছে প্রেরিত এক বার্তায় অবিলম্বে দেশের পূর্বাঞ্চলে গণহত্যা বন্ধ করা আহ্বান জানান।
পাকবাহিনী মাধবপুরে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ ব্যুহের ওপর তীব্র আক্রমণ চালায়। সারাদিন প্রচন্ড গোলা বিনিময়ের পর গোলাবারুদ ফুরিয়ে এলে মুক্তিযোদ্ধারা প্রতিরোধ ব্যুহ ত্যাগ করে সিলেটের মনতলা নামক স্থানে চলে আসে এবং নতুন করে প্রতিরক্ষা গঠন করে। এ যুদ্ধে পাকবাহিনীর প্রায় ৩০০ জন হতাহত হয়। যুদ্ধে সিপাহী খালেদ এবং সিপাহী শাহজাহান শাহাদাৎ বরণ করেন।
মুক্তিযোদ্ধারা চট্টগ্রামের হিকুয়া এলাকা থেকে সরে এসে চিকনছড়া নামক স্থানে শক্ত প্রতিরক্ষা ব্যুহ তৈরি করে।
ভোরে ঢাকার মিরপুর ও মোহাম্মদপুরে মুক্তিবাহিনীর গেরিলারা টহলদার পাকসেনাদের ওপর আক্রমণ চালায়। বন্দুকযুদ্ধে ৭ জন গেরিলা যোদ্ধা শহীদ হন।
হানাদার ঘাতকরা মিরপুরে এক পৈশাচিক হত্যাকান্ড চালায়। এ হত্যাকান্ডে হানাদারদের সঙ্গে সক্রিয়ভাবে অংশ নেয় স্থানীয় বিহারীরা । এ ছাড়াও অসংখ্য বাঙালিকে পাকসেনারা ক্যাম্পে ধরে নিয়ে যায়। এদের অধিকাংশই আর কোনদিন পৃথিবীর আলো দেখেনি।
পত্রিকায় দেয়া এক বিবৃতিতে শান্তি ও কল্যাণ পরিষদের সেক্রেটারি জেনালে মওলানা নুরুজ্জামান কল্যাণ পরিষদের সকল সদস্যকে সেনাবাহিনীর পাশে থেকে মুক্তিবাহিনী নামধারী দুষ্কৃতকারীদের সমূলে উৎখাতের নির্দেশ দেন। তিনি জানান, শত্রুদের প্রশ্রয় দিলে বহু ত্যাগের বিনিময়ে অর্জিত পাকিস্তান তারা ধবংস করে দেবে। তাদের প্রচেষ্টা সফল হলে আমরা দাসে পরিণত হবো।
ভারতীয় হাই কমিশনারকে পাকিস্তানি পররাষ্ট্র দফতরে ডেকে এনে সতর্কতা ও হুমকি দেওয়া হয়।
বিশ্ব শান্তি পরিষদের সম্মেলনে গৃহীত এক প্রস্তাবে বলা হয়, বাংলাদেশে রক্তগঙ্গা বন্ধ করার জন্য বিশ।ব জনমত ও বিশ্বের সর্বত্র শান্তিকামী শক্তিগুলোকে অবিলম্বে তৎপর হতে হবে। আওয়ামী লীগ নেতৃবর্গ এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিদের বিশেষ করে শেখ মুজিবুর রহমানের জীবনরক্ষা করতেই হবে।শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জনগণের নির্বাচিত নেতা।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর
(ওএস/এএস/এপ্রিল ২৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘বিমানবন্দরে যাত্রীসেবায় গতি আনতে হবে’
- নারী আসনে বৈধ ৪৯ প্রার্থীর তালিকা প্রকাশ
- ফরিদপুরে ৩ জনকে কুপিয়ে হত্যা
- সারাদেশে বজ্রপাতে ৯ জনের প্রাণহানি
- ‘হানাদার ঘাতকরা মিরপুরে এক পৈশাচিক হত্যাকান্ড চালায়’
- শেরে বাংলা ও বঙ্গবন্ধু : একটি জাতির মুক্তি ও স্বপ্নের অবিনাশী যোগসূত্র
- গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২১ রোগী হাসপাতালে
- লৌহজং ইউএনও ও এসিল্যান্ড অফিস পরিদর্শণে জেলা প্রশাসক
- ভয় দেখিয়ে, ষড়যন্ত্র করে দেশ গড়ার কাজ থামানো যাবে না: প্রধানমন্ত্রী
- লংগদুতে পুরুষ হাতির অঙ্গ কেটে নিল দুর্বৃত্তরা
- মহম্মদপুরে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সুধী ও কর্মী উন্নয়ন সভা
- রাজবাড়ীতে কৃষিপণ্যে বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ
- পাংশা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
- কালবৈশাখীর তাণ্ডবে সোনাতলায় বোরো ধানের ব্যাপক ক্ষতি
- ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী খুনের ঘটনায় মানববন্ধন বিক্ষোভ
- গোপালগঞ্জে এলএসটিডি বীজ সংরক্ষণ পাত্র বিতরণ
- কাপ্তাইয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ ও পানি সরবরাহ প্রকল্প পরিদর্শনে কানাডিয়ান হাইকমিশনার
- মুন্সীগঞ্জে কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে পরে যানচলাচল ব্যাহত
- নারী শিক্ষক লাঞ্ছিত, আমাদের সকলের অপমান
- চাটমোহরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
- শ্যামনগরের নান্টু ৩০ হাজার ইয়াবাসহ ফরিদপুরে আটক
- তেলের লাইনে মানুষের ভরসায় চায়ের কাপে স্বপ্ন বোনেন বাঘ বিধবা মাহফুজা
- সাতক্ষীরায় নারী ব্যবসায়ীকে নির্যাতন চালিয়ে হত্যা, আটক ১
- হেলিকপ্টারে চড়ে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরলেন প্রবাসী মিলন
- ঝড়ে ঘরের ওপর গাছের চাপা, প্রাণ গেল মা ও দুই মেয়ের
- রাজশাহীতে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষ, নিহত ৩
- আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
- আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে সোনাসহ ১০ পদক জিতলো বাংলাদেশ
- ভৈরবে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে শতাধিক দোকান-বাড়িঘর ভাঙচুর, আহত ৫০
- আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী, স্মৃতিচারণে গৌরবময় ৭৫ বছর
- কাশির ধরনে বুঝে নিন ডেল্টা না ওমিক্রনে আক্রান্ত
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- বাধাহীন প্রত্যাশা
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
-1.gif)








