১ মে, ১৯৭১
‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : মেজর শফিউল্লাহর নির্দেশে দ্বিতীয় বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট গোলাম হেলাল মোরশেদ খান এক প্লাটুন যোদ্ধা নিয়ে তেলিয়াপাড়া থেকে মাধবপুর হয়ে শাহবাজপুরে পাকিস্তানি সৈন্যদের রেইড করার জন্যে রওয়ানা হন।
পাকহানাদার বাহিনী চট্টগ্রামের রামগড়ের আশেপাশের এলাকার ওপর গোলা বর্ষণ শুরু করে। পাকবাহিনীর একটি দল মূল সড়ক ধরে ও অন্য একটি দল রামগড়ের পূর্ব-দক্ষিণে পাহাড়ের দিকে অগ্রসর হয়।
কুমিল্লার বগাদিয়া সেতুর কাছে নায়েক সিরাজ এক প্লাটুন যোদ্ধা নিয়ে এ্যামবুশ করে। পাকবাহিনীর একটি জীপসহ তিনটি ট্রাক কাছাকাছি এলে মুক্তিযোদ্ধারা প্রচন্ড আক্রমণ চালায়। এ যুদ্ধে ১৫-২০জন পাকসেনা নিহত ও তাদের একটি লরি নম্পূর্ন ধ্বংস হয়। নায়েক সিরাজ অসীম সাহস ও বীরত্বের সাথে এ যুদ্ধ পরিচালনা করেন। মুক্তিযুদ্ধের ইতিহাসে এই যুদ্ধ ‘বগাদিয়ার যুদ্ধ’ নামে খ্যাত।
৩০ এপ্রিলের পরাজয়ের ঝাল মেটাতে পাকহানাদার বাহিনী পুনরায় কুমিল্লার বড়কামতা আক্রমণ করে। পাকসেনারা গ্রামে ঢুকে বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।
ভারতের শিল্পমন্ত্রী মইনুল হক চৌধুরী আগরতলার শরণার্থী শিবির পরিদর্শনকালে বলেন, বাংলাদেশ একটি বাস্তব ঘটনা। এর ভবিষ্যৎ সম্পর্কে কোনো সন্দেহ নেই। বাঙালিরা শেষ পর্যন্ত জয়ী হবেনই। বিশ্ববাসীর উচিত একে স্বীকার করে নেয়া।
ঢাকায় সামরিক কর্তৃপক্ষ নগরীর রেল লাইন ও সড়কের উভয় পাশের অননুমোদিত বাড়িঘর ও বস্তি সরিয়ে ফেলার নির্দেশ দেয়।
ময়মনসিংহ থেকে নির্বাচিত প্রাদেশিক সদস্য এস.বি. জামান আওয়ামী লীগের সাথে সম্পর্কচ্ছেদ করেন। তিনি পাকিস্তানের অখন্ডতা বজায় রাখার লক্ষ্যে সশস্ত্র বাহিনীকে সহযোগিতা করার জন্য ময়মনসিংহবাসীর প্রতি আহ্বান জানান।
পাকিস্তানি বাহিনীর অত্যাচারের হাত থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে গিয়ে আশ্রয় নেয়। অন্যদিকে পাকিস্তান সরকার জানায়, ‘কিছু সংখ্যক লোক সমাজ-বিরোধীদের দ্বারা বিভ্রান্ত হয়ে সীমান্তের ওপারে গিয়ে আশ্রয় নিয়েছে। প্রকৃত ঘটনা হচ্ছে ভারত উদ্বাস্তুর ধুঁয়া তুলে ব্যবসা করছে।’
মুসলমি লীগ (কাইয়ুম) প্রধান খান আবদুল খান কাইয়ুম খান শাসনতন্ত্র প্রণয়ের দাবী তুলে জানান, পূর্ব পাকিস্তানের দুঃখজনক পরিস্থিতির উদাহরণ সামনে রেখে শাসনতন্ত্র প্রণয়ন করলে এ ধরনের অবস্থা আর সৃষ্টি হবে না। এটাই হচ্ছে শাসনতন্ত্র প্রণয়নের উপযুক্ত সময়।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর
(ওএস/এএস/মে ০১, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
-1.gif)








