৮ মে, ১৯৭১
কানাইপুরে ব্যাপক হত্যাযজ্ঞ চালায় রাজাকার ও বিহারীরা
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : কর্নেল এম.এ.জি ওসমানী, ক্যাপ্টেন নজরুল হক, ক্যাপ্টেন নওয়াওজম, সুবেদার মেজর কাজিমউদ্দিন এবং কয়েকজন ভারতীয় অফিসার ভারতের কদমতলায় এক জরুরি সভায় মিলিত হন। সভায় মুক্তিবাহিনী প্রধান কর্নেল এম.এ.জি ওসমানী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুদ্ধের পরিকল্পনা ব্যাখ্যা করে সেই অনুসারে নির্দেশ দেন।
মুক্তিবাহিনী প্রধান মুক্তিবাহিনী প্রধান কর্নেল এম.এ.জি ওসমানী সন্ধ্যায় দিনাজপুরের ভজনপুরে অবস্থানরত মুক্তিযোদ্ধাদের ঘাঁটি পরিদর্শন করেন এবং মুক্তিযোদ্ধাদের উৎসাহ উদ্দীপনা যোগান।
ভারতের বিভিন্ন প্রদেশে বাংলাদেশের আশ্রয়প্রার্থীদের সংখ্যা দাঁড়ায় ১৫,৭২,২২০ জন।
গভর্নর টিক্কা খান দালালদের খুশি করতে ক্ষতিগ্রস্তদের সাহায্য দেয়ার অজুহাতে ১২ লাখ ৯০ হাজার টাকা বরাদ্দ করে। এই অর্থ পরে বিভিন্ন এলাকায় বাঙালি নিধনে পাকসেনাদের প্রত্যক্ষ সহায়তাকারী পাকিস্তানের সেবক শান্তি কমিটির দালাল ও রাজাকারদের ভাগ্যে জোটে।
প্রেসিডেন্ট ইয়াহিয়া মাতৃভূমি পাকিস্তান রক্ষার জন্যে জনগণকে আত্মোৎসর্গের আহ্বান জানান। তিনি বলেন, মাতৃভূমির ঘাতকরা পাকিস্তানকে ধ্বংস করতে চায়, তাদের ধ্বংস করতে না পারলে ইসলামকে রক্ষা করা সম্ভব হবে না।
ঢাকায় সামরিক কর্তৃপক্ষ ঘোষণা করেন, খুলনা থেকে আওয়ামী লীগের প্রাদেশিক পরিষদ সদস্য পীরজাদা মোহাম্মদ সাঈদ সামরিক কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছেন। সামরিক কর্তৃপক্ষ আরো জানান, জনাব সাঈদ পাকিস্তানের ঐক্য ও সংহতিতে বিশ্বাস স্থাপন করে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। তিনি প্রেসিডেন্টের গৃহীত ব্যবস্থার প্রতি সমর্থন জানান এবং পাকিস্তানকে ধ্বংসের চেষ্টায় লিপ্ত রাষ্ট্রদ্রোহী শক্তিসমূহের নিন্দা করেন।
শিল্প ও বণিক সমিতির অনারারী অ্যাডমিনিস্ট্রেটর আশরাফ ডব্লিউ তাবানী জানান, সেনাবাহিনী দুষ্কৃতকারীদের চক্রান্ত নস্যাৎ করেছে, সময়োচিত ব্যবস্থা গ্রহণের ফলে তারা পিছু হটেছে, এবার সবাইকে দেশ পুনর্গঠনের কাজে অংশ নিতে হবে। তিনি আরো বলেন, ‘বাংলাদেশ’ সম্পর্কে বিচ্ছিন্নতাবাদীদের (মুক্তিযোদ্ধাদের) মোহ কেটে যাচ্ছে। এরা নিশ্চিহ্ন হবে।
কেন্দীয় সিরাত কমিটি বায়তুল মোকাররম মসজিদে এক সেমিনারের আয়োজন করে । সেমিনারে বক্তারা বলেন, আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া বিদ্রোহীরা (মুক্তিযোদ্ধারা) ধ্বংস হয়েছে। ভারত তার গুপ্তাবাহিনীর সহায়তায় এদেশকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু শান্তিপ্রিয় জনগণ ও সেনাবাহিনী তাদের বিতাড়িত করেছে। সেমিনারে জামায়াত নেতা গোলাম আযমসহ মওলানা শামসুদ্দিন কাসেমী, আলাউদ্দিন আল আজাহারী, ড.মোস্তাফিজুর রহমান, ব্যারিস্টার আখতার উদ্দিন, অধ্যাপক আবদুল্লা গফুর ও ড. হাবিবুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
ফরিদপুর জেলার কানাইপুরে ব্যাপক হত্যাযজ্ঞ চালায় এদেশীয় রাজাকার ও বিহারীরা।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর
(ওএস/এএস/মে ০৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘ঈদুল আজহায় অপরাধ দমনে সর্বোচ্চ সজাগ থাকতে হবে’
- সুবর্ণচরে চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার
- মন্ত্রিসভায় জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা অনুমোদন
- ঈদুল আজহার ছুটি ৭ দিন
- কানাইপুরে ব্যাপক হত্যাযজ্ঞ চালায় রাজাকার ও বিহারীরা
- নড়াইলে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামী ফরিদপুর থেকে গ্রেপ্তার, থানায় হস্তান্তর
- রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন
- নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা
- দাদীকে খুঁজতে গিয়ে কাপ্তাই খালে প্রাণ গেল ৫ বছরের শিশুর
- কৃষি পণ্য ক্রয়-বিক্রয়ে 'ধলতা' প্রথার নামে অতিরিক্ত পণ্য আদায় বন্ধ
- সালথায় দাঙ্গা রোধে পুলিশের অভিযান, আটক ১১
- গোপালগঞ্জে হামের উপসর্গে নারীর মৃত্যু
- মহম্মদপুরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফলের চারা ও ফিউচার কার্ড বিতরণ
- শিক্ষককে লাঞ্ছনা ও ছাত্রীদের ব্ল্যাকমেইলের অভিযোগে উত্তাল সাতক্ষীরা
- কাজুবাদাম চাষে নতুন দিগন্ত, সফলতার পথে রাইখালী কৃষি গবেষণা কেন্দ্র
- ‘৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে’
- চিন্ময় কৃষ্ণ দাসসহ সকল কারাবন্দির মুক্তির দাবি ও সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
- গোপালগঞ্জে ‘মানবাধিকার সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- কাঁচামাটিয়া নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে মানববন্ধন
- ফরিদপুরে মেধা ও স্বচ্ছতায় পুলিশ কনস্টেবল নিয়োগ, প্রাথমিকভাবে নির্বাচিত ৩৬
- গোপালগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত
- ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন
- সোনাতলা পৌরসভায় ৬২২ গ্রাহকের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ, স্বস্তি ফিরলো জনমনে
- টঙ্গীতে ভূয়া পরিচয়ধারী ব্যক্তির লালসায় ক্ষতিগ্রস্ত একাধিক নারী
- জনমানুষের হৃদয়ে অমর: শহীদ আহসান উল্লাহ মাস্টার
- শরীয়তপুরে মিনি চিড়িয়াখানা থেকে দশ প্রজাতির ৩১ বন্যপ্রাণী উদ্ধার
- রাজশাহীতে আম সংগ্রহ শুরু
- সৌদির সঙ্গে মিল রেখে ঝালকাঠিতে ঈদ উদযাপন
- পটুয়াখালীতে ভূয়া সচিবসহ ৩ প্রতারক আটক
- সমৃদ্ধ আগামীর প্রত্যয়ে নীলফামারীতে স্বাধীনতা দিবস উদযাপন
- নাটোরে খ্রিস্টান ধর্মপল্লীগুলোতে ইস্টার সানডে পালিত
- কার্টুনিস্ট ওবায়দুর রহমানের ‘জিঙ্গার টুঞ্জ: ডার্ক এন' টুইস্টেড’
- ঠাকুরগাঁওয়ে কাঁচামাল আড়তেই নেই পেঁয়াজ
- চাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন
- সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্কুল শ্রেণি শিক্ষক শাহানাজ পারভীন
- সিরাজগঞ্জে অস্ত্র-গুলিসহ ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেফতার
- ভৈরবে পাগলা কুকুরের কামড়ে আহত ৫০ জন
- নবীনগরে এবার জমির মালিককে গ্রেপ্তারের নির্দেশ বাদল এমপির
- ফুড ভিলেজ প্লাসে থামবে না আর কোনো গাড়ি
- টাঙ্গাইলে পানিতে ডুবে শিক্ষার্থীসহ ২ জন নিহত
- নবীনগরে শিক্ষার্থীদের সংববর্ধনা ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ
- চৌদ্দগ্রামে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক
- মরক্কোয় ‘জেন জি’ বিক্ষোভে সহিংসতা, ২৪০০ জনকে অভিযুক্ত
- দুই দিনের রিমাণ্ডে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কেরামত আলী
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








