১০ মে, ১৯৭১
তুমুল সংঘর্ষের পর কক্সবাজার পাকবাহিনীর দখলে চলে যায়
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান সেনাপতি কর্নেল ওসমানী ভুরুঙ্গমারীতে মুক্তিযোদ্ধাদের ঘাঁটি পরিদর্শন করেন। ভুরুঙ্গমারী থানার জয়মনিরহাট ডাকবাংলোর সামনে কর্নেল ওসমানীকে গার্ড অব অনার দেয়া হয়। এখানে এক সংক্ষিপ্ত ভাষণে কর্নেল ওসমানী উপস্থিত সুধীদের উদ্দেশে বলেন, “আমি আজ গর্বিত যে, বাংলাদেশের মাটিতে থেকে আমার লোকের সামনে কথা বলতে পারছি।”
যশোরের চৌগাছা ও মাসালিয়া নামক স্থানে পাকবাহিনীর সাথে ক্যাপ্টেন নাজমুল হুদার নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধদের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষে ৮ জন পাকসেনা নিহত হয়। অপরদিকে দুজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন।
দুদিন ধরে তুমুল সংঘর্ষের পর কক্সবাজার পাকবাহিনীর দখলে চলে যায়।
চট্টগ্রামের হাতিয়ায় মুক্তিযোদ্ধাদের অবস্থানের ওপর পাকহানাদার বাহিনী ব্যাপক হামলা চালায়।
মুক্তিযোদ্ধারা চৌমুহনী-লক্ষীপুর সড়কে পাকিস্তান বাজারের পূর্ব দিকে এ্যামবুশ করে। পাকবাহিনীর গাড়ির বহর এ্যামবুশ এলাকার কাছাকাছি হলে মুক্তিযোদ্ধারা অতর্কিতে আক্রমণ চালায়। পরে পাকসেনারা প্রস্তুতি নিয়ে মর্টার ও আর্টিলারির সাহায্যে আক্রমণ চালালে মুক্তিযোদ্ধারা নিরাপদে ঘাঁটিতে ফিরে আসে। সংঘর্ষে কয়েকজন পাকসেনা নিহত হয়।
পাকবাহিনীর একজন মেজরসহ ৫০ জন সৈন্য রসদ বোঝাই একটি স্টিমার নারায়নগঞ্জ থেকে খুলনা অভিমুখে যাত্রা করে। তালাঘাটে ভেড়ার সাথে সাথে মুক্তিবাহিনী স্টিমারটি ঘেরাও করে ফেলে। পাকসেনারা সবাই মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করলে তাদেরকে নদীর তীরে নামিয়ে দিয়ে মুক্তিযোদ্ধারা স্টিমারটি পানিতে ডুবিয়ে দেয়।
তেলিয়াপাড়ায় মুক্তিবাহিনীর মূল ঘাঁটির ওপর পাকবাহিনীর এক কোম্পানি সৈন্য হামলা চালায়। মুক্তিযোদ্ধাদের পাল্টা আক্রমণে পাকসেনারা প্রচুর ক্ষতি স্বীকার করে পিছু হঠে যায়।
পাক হানাদার বাহিনী তিনটি দলে বিভক্ত হয়ে যথাক্রমে লক্ষণশ্রী গ্রামের কাছে নদীর পাড় দিয়ে পশ্চিম থেকে পূর্বদিকে শহর অভিমুখে, সিলেট-সুনামগঞ্জ রাস্তা এবং হাছননগর রাস্তা দিয়ে সুনামগঞ্জ শহরে প্রবেশ করে। শহরে ঢুকেই বর্বররা হত্যা, নির্যাতন ও অগ্নিসংযোগ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ রচনা করে।
এক প্রেস নোটের মাধ্যমে সামরিক সরকার বকেয়া খাজনা ও সুদ মওকুফের ঘোষণা দেয়। মূলত এটা ছিল পাক শাসকগোষ্ঠীর স্বাধীনতা-বিরোধী দালাল ও রাজাকারদের পক্ষে রাখার হীন প্রচেষ্টা মাত্র। এই ঘোষণাকে পুঁজি করে শান্তি কমিটির লোকজন নিরীহ জনসাধারণের কাছে পাকিস্তানি শাসকগোষ্ঠীর সহানুভূতির কথা প্রচার করতে থাকে।
দেশের কয়েকটি জেলা ও মহকুমায় শান্তি কমিটির শাখা গঠিত হয়। নবগঠিত কমিটির আহ্বায়করা হচ্ছেন, কুমিল্লা-সাবে এম.এন.এআজিজুর রহমান, যশোর- সৈয়দ শামসুর রহমান, রংপুর- সিরাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া- সাবেক এম.এল.এ আলহাজ্ব এ.আবদুস সালাম, নাটোর- মওলভী গাউস উদ্দিন ও সাবেক এম.পি.এ আবদুস সাত্তার খান চৌধুরী, নওয়াবগঞ্জ(ঢাকা)-ডা.শফিউদ্দিন আহমদ, বরিশাল- অ্যাডভোকেট নূরুল হক মজুমদার, পটুয়াখালী- অ্রঅডভোকেট এ.কে. ফজলুল হক চৌধুরী, টাঙ্গাইল- অ্যাডভোকেট জুলমত আলী খান, ময়মনসিংহ-এ.কে.এম. মজিবুল হক ও পাবনা সাবেক এম.এন.এ বেনজীর আহমদ।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর
(ওএস/এএস/মে ১০, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ’
- ‘পুলিশ ও জনগণের সম্পর্ক আরও দৃঢ় করতে হবে’
- তুমুল সংঘর্ষের পর কক্সবাজার পাকবাহিনীর দখলে চলে যায়
- ফরিদপুরে ‘নন্দিতা সুরক্ষা’র উদ্যোগে মানববন্ধন
- গোপালগঞ্জে ধর্ষণের শিকার ১০ বছরের শিশু
- কাপাসিয়ায় পাঁচজনকে গলাকেটে হত্যা, গোপালগঞ্জের বাড়িতে শোকের মাতম
- ‘খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা দূর হবে, কৃষির উন্নয়ন ঘটবে’
- মায়ের হাত ধরে বেরিয়ে নিখোঁজ জুহি, ১০ দিনেও মেলেনি সন্ধান
- সিঁড়ি ছাড়াই দুইতলা ভবন নির্মাণ, পাঠদান ব্যাহত
- সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত
- চন্দ্রঘোনায় ১৮ লিটার চোলাই মদসহ দুই নারী কারবারি গ্রেফতার
- মহম্মদপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে আলোচনা সভা
- ধান মাড়াইয়ের সময় বিদ্যুৎস্পর্শে গৃহবধূর মৃত্যু
- চাটমোহরে বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরির কেমিক্যাল জব্দ
- বগুড়ায় নবজাতক হত্যাকাণ্ডে তোলপাড়, মা ও বর্তমান স্বামী আটক
- ডাচ ডেইরিতে কোরবানির পশু বেচাকেনা হচ্ছে লাইভ ওয়েটে
- ‘বেকারত্ব দূর করতে আরো শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে’
- সাতক্ষীরায় দিনমজুরকে কুপিয়ে হত্যা
- অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষকের ধান কেটে বাড়িতে তুলে দিল ছাত্রদল
- বদলে যাচ্ছে এসএমই ব্যাংকিং, সাড়া ফেলেছে ব্র্যাক ব্যাংকের ডিজিটাল অনবোর্ডিং
- জুলাই স্মৃতি জাদুঘর এবং একটি বিকল্প ভাবনা
- ‘সরকার নিজ স্বার্থে জুলাই সনদ ও গণভোট দু’টিকে আলাদা করে ফেলেছে’
- শ্রমিকদের যাতায়াত ভাড়া বৃদ্ধি নিয়ে ঈশ্বরদী ইপিজেডে বিক্ষোভ
- বাংলাদেশে মার্কিন নাগরিক চাচাকে হত্যার দায়ে নিউ ইয়র্কে ভাতিজার কারাদণ্ড
- রূপপুর পরমাণু বিপ্লবের রূপকার ও নিরহংকারী নক্ষত্র ড. ওয়াজেদ মিয়া
- সিরাজগঞ্জে অস্ত্র-গুলিসহ ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেফতার
- আড়াইহাজারে ধারালো অস্ত্র-ককটেলসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ৯ সদস্য আটক
- টাঙ্গাইলে পানিতে ডুবে শিক্ষার্থীসহ ২ জন নিহত
- কার্টুনিস্ট ওবায়দুর রহমানের ‘জিঙ্গার টুঞ্জ: ডার্ক এন' টুইস্টেড’
- চাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন
- ফুড ভিলেজ প্লাসে থামবে না আর কোনো গাড়ি
- ভৈরবে পাগলা কুকুরের কামড়ে আহত ৫০ জন
- নবীনগরে এবার জমির মালিককে গ্রেপ্তারের নির্দেশ বাদল এমপির
- সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্কুল শ্রেণি শিক্ষক শাহানাজ পারভীন
- নবীনগরে শিক্ষার্থীদের সংববর্ধনা ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ
- মুরগির দাম আরও বেড়েছে, অর্ধেকে নেমেছে টমেটো
- ফিরে পেলো স্বাধীনতা
- চৌদ্দগ্রামে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক
- রাজারহাটে প্রচন্ড ঠান্ডায় মানুষ দিশাহারা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- নতুন টুইটে খবরের শিরোনামে দক্ষিণী সুপারস্টার বিজয়
- মরক্কোয় ‘জেন জি’ বিক্ষোভে সহিংসতা, ২৪০০ জনকে অভিযুক্ত
- দুই দিনের রিমাণ্ডে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কেরামত আলী
- ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নেই দর্শনা রেলবন্দরে
- ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব ম্যুরাল ভাঙচুর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








