১১ মে, ১৯৭১
ডেমোক্রেটিক পার্টির প্রধান নুরুল আমিন ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করেন
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : সিলেটের মুকুন্দপুর থেকে আজমপুরগামী পাকবাহিনীর এক কোম্পানি সৈন্যকে মুক্তিযোদ্ধারা কুমিল্লার নরসিঙ্গার নামক স্থানে এ্যামবুশ করে। এই অ্যামবুশে হানাদার বাহিনীর ৬৩ জন সৈন্য নিহত হয়।
মুক্তিযোদ্ধারা কুমিল্লার মীরগঞ্জে পাকবাহিনীর ওপর তীব্র আক্রমণ চালায়।
মুক্তিযোদ্ধাদের গোলার মুখে পাকসেনারা আতঙ্কগ্রস্ত হয়ে অস্ত্রশস্ত্র ফেলে দিয়ে প্রাণপণে পালায়। তাদের কয়েকজন হতাহত হয়। মুক্তিযোদ্ধারা এ যুদ্ধে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করে।
গোপালগঞ্জের মানিকহার গ্রামে মুক্তিযোদ্ধাদের ঘাঁটি পাকবাহিনী চারদিক থেকে ঘেরাও করে ফেলে এবং হামলা চালায়। প্রচন্ড যুদ্ধের পর মুক্তিযোদ্ধারা তাদের ঘাঁটি ত্যাগ করে নিরাপদ আশ্রয়ে পিছিয়ে এসে নতুনভাবে প্রতিরক্ষা বু্হ্য রচনা করে।
চট্টগ্রামের শুভপুর সেতুর দুপাড়ে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তীব্র মুখোমুখি যুদ্ধ হয়।
প্রচন্ড যুদ্ধের পর হাতিয়া পাকবাহিনীর দখলে চলে যায়। তারপর স্থানীয় দালালদের সহযোগিতায় তারা ব্যাপক হত্যাকান্ড চালায়।
সিনেটর এডওয়ার্ড কেনেডি মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে বলেন, আমাদের সরকারের একাংশ নিরপেক্ষতার দোহাই দিয়ে বলেছেন, পূর্ব পাকিস্তানের ব্যাপারে আমাদের জড়িত হওয়া উচিত নয়। কিন্তু আমরা সেখানে জড়িয়ে পড়েছি। সেখানে সহিংসতার কাজে আমাদের দেয়া অস্ত্রশস্ত্র ব্যবহৃত হচ্ছে। আমি মনে করি, পূর্ব পাকিস্তানের বর্তমান রাজনৈতিক ও মানবিক সমস্যা সমাধানের দায়িত্ব মুখ্যত পাকিস্তানের। এ পরিস্থিতির উত্তরণে আমি আমাদের সরকার, পাকিস্তান নেতৃবৃন্দ ও বিশ্ব নেতৃবৃন্দের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আবেদন জানাচ্ছি। একই সাথে শরণার্থীদের সাহায্য করার জন্য ভারত সরকার বিশ্বের প্রতি যে আবেদন জানিয়েছেন, তাতে সারা দেয়ারও অনুরোধ করছি। আমি মনে করি না, পূর্ব পাকিস্তানের বর্তমান সমস্যা অবজ্ঞা করার মতো একটি বিষয়। এ ব্যাপারে অবশ্যই যুক্তরাষ্ট্র সরকারের করণীয় আছে। নিরপরাধ লক্ষ লক্ষ আর্তমানবের জীবন রক্ষার দায়িত্ব এ বিশ্বের প্রতিটি সরকারেরই এবং মানবজাতির স্বার্থে তা পালন করতেই হবে।
পাকিস্তান ডেমোক্রেটিক পার্টির প্রধান নুরুল আমিন প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাতে নুরুল আমিন প্রেসিডেন্টকে পূর্ব পাকিস্তানের সামরিক তৎপরতা বৃদ্ধি করার সবিনয় অনুরোধ জানান।
শান্তি কমিটি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগের জন্য ২৫৭৭৬৫ ও ২৮৩২৬৬ এই ফোন নম্বর দুটি ব্যবহার করতে জনগণের প্রতি আহ্বান জানায়।
ঢাকায় স্বাধীনতা-বিরোধীরা আরো তৎপর হয়ে ওঠে। রাজধানীর বিভিন্ন এলাকায় শান্তি কমিটির ২৫টি ইউনিয়ন শাখা গঠিত হয়।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর
(ওএস/এএস/মে ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উদ্বেগ
- ‘সরকার জনগণের কাছে জবাবদিহির মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালনা করছে’
- ডেমোক্রেটিক পার্টির প্রধান নুরুল আমিন ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করেন
- আলাদা পে-স্কেলসহ একগুচ্ছ দাবি পুলিশের
- শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
- তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যু
- ১০ বছরের শিশু ধর্ষণের অভিযুক্ত গ্রেফতার
- অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে
- ডিবির অভিযানে ঈশ্বরদীতে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার
- ডিসি'র মানবিকতায় গভীর রাতেই পৌঁছে দেয়া হয় ৫ খুনের মরদেহ
- ২৫০ পরিবারের যাতায়াতের পথ নেই
- রূপপুর পারমাণবিকের গ্রিন সিটিতে রাশিয়ার বিজয় দিবস উদযাপন
- নড়াইলে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে এমপির বিশেষ ‘হটলাইন সেবা’ চালু
- কৃষকের ৭ বিঘা জমির ফসল নষ্টের অভিযোগ
- পাংশায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত
- ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা
- সীমান্তের বাইরে: দক্ষিণ এশিয়ায় সাম্প্রদায়িক মেরুকরণ মোকাবিলা
- ‘পশ্চিমবঙ্গে মুসলমানের ওপর অত্যাচার হচ্ছে না’
- গুজব প্রচার সাংবাদিকতা নয়
- কাপ্তাইয়ে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, আহত ৪
- বিশ্ব মা দিবসে তারকাদের স্মৃতিচারণ
- টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের
- কালুখালীতে ৫ কি.মি. খাল পুনঃখনন কাজের উদ্বোধন
- ১০ মামলায় আইভী রহমানের জামিন বহাল
- ‘কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে আর ব্যবহার করতে না পারে’
- ফুড ভিলেজ প্লাসে থামবে না আর কোনো গাড়ি
- চাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন
- কার্টুনিস্ট ওবায়দুর রহমানের ‘জিঙ্গার টুঞ্জ: ডার্ক এন' টুইস্টেড’
- ভৈরবে পাগলা কুকুরের কামড়ে আহত ৫০ জন
- সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্কুল শ্রেণি শিক্ষক শাহানাজ পারভীন
- নবীনগরে এবার জমির মালিককে গ্রেপ্তারের নির্দেশ বাদল এমপির
- নবীনগরে শিক্ষার্থীদের সংববর্ধনা ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ
- মুরগির দাম আরও বেড়েছে, অর্ধেকে নেমেছে টমেটো
- ফিরে পেলো স্বাধীনতা
- রাজারহাটে প্রচন্ড ঠান্ডায় মানুষ দিশাহারা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- চৌদ্দগ্রামে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক
- সভাপতির ভোটার বৈধতার সুরাহা না করায় পরিচালক আনু বিতর্কিত
- নতুন টুইটে খবরের শিরোনামে দক্ষিণী সুপারস্টার বিজয়
- মরক্কোয় ‘জেন জি’ বিক্ষোভে সহিংসতা, ২৪০০ জনকে অভিযুক্ত
- দুই দিনের রিমাণ্ডে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কেরামত আলী
- গোয়ালন্দে ক্যান্সারে আক্রান্ত ইমামকে বাঁচাতে সহযোগিতা করুন
- পুড়ছে চুয়াডাঙ্গা, ৪০ ছুঁইছুঁই তাপমাত্রা
- ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব ম্যুরাল ভাঙচুর
- ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নেই দর্শনা রেলবন্দরে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








