১২ মে, ১৯৭১
‘বাংলাদেশের স্বীকৃতির ব্যাপারে কেউ অংশগ্রহণ করলে পরিণতি হবে মারাত্মক’
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : মার্কিন সিনেটর বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটি বাংলাদেশ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত পাকিস্তানে সাহায্য বন্ধ রাখার আহ্বান জানায়। বাংলাদেশে মার্কিন বিমান ও ট্যাঙ্ক ব্যবহার সম্পর্কে যুক্তরাষ্ট্র সরকার পাকিস্তানের কাছে উদ্বেগ প্রকাশ করে।
মার্কিন কংগ্রেসম্যান কর্নেলিয়াস গ্যালাঘর প্রতিনিধি সভায় বাংলাদেশ সমস্যাটিকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানান।
জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সমর সেন বাংলাদেশের শরণার্থীদের সাহায্যের আহ্বান জানিয়ে বলেন, পূর্ববঙ্গের বাঙালিদের আত্মনিয়ন্ত্রণাধিকারের সংগ্রামকে উপেক্ষা করার কোনো অবকাশ নেই।
অ্যাসোসিয়েটেড প্রেস অব আমেরিকার বিশেষ প্রতিবেদক ঢাকা সফর শেষে খবর দেন, শকুনের দল এ্যাতো খেয়েছে যে, তাদের আর ওড়ার শক্তি নেই। মার্চ থেকে প্রায় ৫ লাখ বাঙালির মৃতদেহ তারা খাদ্য হিসেবে পেয়েছে। তবে দায়িত্বশীল মহলের হিসেবে মৃতের সংখ্যা ১০ লাখের ওপর।
চট্টগ্রাম-ঢাকা সড়কের শুভপুর সেতু এলাকায় মুক্তিযোদ্ধাদের অবস্থানে পাক হানাদারবাহিনী ট্যাঙ্ক ও কামান নিয়ে আক্রমণ চালায়। সারাদিন যুদ্ধের পর মুক্তিযোদ্ধারা সেতু ত্যাগ করে নিরাপদ স্থানে অবস্থান নেয়।
কুমিল্লার চৌমুহনীর দেড় মাইল উত্তরে মান্দারহাট নামক স্থানে এ্যামবুশরত মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর এক ব্যাটালিয়ন সৈন্য ঘেরাও করার চেষ্টা চালায়। ফলে মুক্তিযোদ্ধাদের সাথে পাকবাহিনীর তুমুল সংঘর্ষ বাধে। এ যুদ্ধে মুক্তিযোদ্ধারা কোনো ক্ষতি স্বীকার না করে নিরাপদ স্থানে চলে আসতে সক্ষম হয়। ব্যর্থ পাকসেনারা পরে মান্দারহাট বাজার সম্পূর্ণভাবে পুড়িয়ে দেয়।
ঢাকায় সামরিক কর্তৃপক্ষ ঘোষণা করে, পাক সেনাবাহিনী মুক্তিবাহিনীর কাছ থেকে সুনামগঞ্জ দখল করে নিয়েছে।
পাকিস্তান ডেমোক্রেটিক পার্টির প্রধান নুরুল আমিন বলেন, পূর্ব পাকিস্তানের বর্তমান পরিস্থিতিতে কোনো রাজনৈতিক সমাধানের প্রশ্ন ওঠে না। প্রদেশের রাজনৈতিক পরিস্থিতি জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের উপযোগী না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী শাসন কোনো উপকারে আসবে না । এখন অন্তর্বর্তী শাসন জারি করা হলে পূর্ব পাকিস্তানে কার কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে?
নিখিল ভারত ইত্তেহাদুল মোছলেমানের প্রেসিডেন্ট আবদুল ওয়াহিদ বলেন, বাংলাদেশের স্বীকৃতির ব্যাপারে কেউ অংশগ্রহন করলে তার পরিণতি হবে অত্যন্ত মারাত্মক।
জাতিসংঘ সেক্রেটারি জেনালে উ থান্ট বিশেষ এজেন্সিসমূহের মাধ্যমে পূর্ব পাকিস্তানের সাহায্যদানের যে প্রস্তাব দিয়েছিলেন, তার জবাবে পাকিস্তানি শাসকগোষ্ঠী বলেন, পাকিস্তান অবশ্যই সাহায্য নেবে, তবে এ সাহায্য বিতরণ করবে নিজস্ব সংস্থাসমূহের মাধ্যমে।
নারায়ণগঞ্জে আজিজ সরদারকে আহবায়ক করে ১২৪ সদস্যবিশিষ্ট নারয়ণগঞ্জ শান্তি কমিটি গঠন করে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কাজ শুরু করে স্বাধীনতা-বিরোধীরা।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর
(ওএস/এএস/মে ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘বিআরটিএ নম্বর প্লেট-আরএফআইডি ট্যাগ ছাড়া চললে ব্যবস্থা’
- ‘ওষুধের দাম বাড়িয়ে জনগণকে বিপদে ফেলা যাবে না’
- ‘বাংলাদেশের স্বীকৃতির ব্যাপারে কেউ অংশগ্রহণ করলে পরিণতি হবে মারাত্মক’
- কাপ্তাইয়ে গ্রামীণ নারীদের দক্ষতা বৃদ্ধিতে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- রাজবাড়ীতে পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অফিস সহায়ক দগ্ধ
- ২০২৬ বিশ্বকাপের ‘দ্বারপ্রান্তে’ নেইমার
- জলবায়ু পরিবর্তনের প্রামাণ্যচিত্রে পূর্ণিমা
- আর্থিক সচেতনতা বাড়াতে চার জেলায় ব্র্যাক ব্যাংকের ‘উঠান বৈঠক’
- নিখোঁজের দুইদিন পর শীতলক্ষ্যা নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
- জনগণ জাতীয়তাবাদী পুলিশ দল চায় না : মোমিন মেহেদী
- ডা. সামন্ত লাল সেনকে বাধা ও মাইলস্টোনের কান্না: ড. ইউনূসের প্রতিহিংসার মূল্য দিল শিশুরা!
- সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মানহানি মামলা
- ২০২৫ সালে ব্র্যাকের সেবা পেয়েছেন ২ কোটি ৬০ লাখ মানুষ
- গ্রেপ্তারকৃত কলেজ ছাত্র আবিদকে কারাফটকে জিজ্ঞাসাবাদ
- ঈশ্বরদীতে গভীর রাতে খামার থেকে ৬ লাখ টাকার গরু চুরি
- সোনাতলায় কাপড় ব্যবসায়ীর টাকা নিয়ে স্ত্রী-শ্যালক উধাও, থানায় অভিযোগ
- জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলায় আহত ৫, আটক ১
- দিনাজপুরে বাণিজ্যিকভাবে জীবন্ত বড় মাছ উৎপাদনে নারী উদ্যোক্তা সুরাইয়ার সাফল্য
- স্যামসাংয়ের নতুন দুটি স্মার্টফোন গ্যালাক্সি এ৩৭ ফাইভ-জি ও এ৫৭ ফাইভ-জি বাজারে
- চাঁদাবাজি বন্ধ ও ভাঙন রোধে বাল্কহেড চলাচল বন্ধের নির্দেশ
- লৌহজংয়ে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যাকারীর মৃত্যুদণ্ড চেয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা
- ২০২৬ বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম তিনগুণ বাড়ালো ফিফা
- মাতৃজাতির মর্যাদা ও নিরাপত্তা
- আবারও আদালতের ধাক্কায় ট্রাম্পের শুল্কনীতি, বাড়ছে অনিশ্চয়তা
- ফিরে পেলো স্বাধীনতা
- সভাপতির ভোটার বৈধতার সুরাহা না করায় পরিচালক আনু বিতর্কিত
- দুই দিনের রিমাণ্ডে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কেরামত আলী
- রাজারহাটে প্রচন্ড ঠান্ডায় মানুষ দিশাহারা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- চৌদ্দগ্রামে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক
- নতুন টুইটে খবরের শিরোনামে দক্ষিণী সুপারস্টার বিজয়
- গোয়ালন্দে ক্যান্সারে আক্রান্ত ইমামকে বাঁচাতে সহযোগিতা করুন
- মরক্কোয় ‘জেন জি’ বিক্ষোভে সহিংসতা, ২৪০০ জনকে অভিযুক্ত
- চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন সাবেক ছাত্রনেতা শাহ আলম
- ইতিহাস কথা কয়
- পুড়ছে চুয়াডাঙ্গা, ৪০ ছুঁইছুঁই তাপমাত্রা
- আজ হুমায়ূন আহমেদের জন্মদিন
- ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব ম্যুরাল ভাঙচুর
- ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নেই দর্শনা রেলবন্দরে
- ঝিনাইদহে করোনায় দুইজনের মৃত্যু
- সোনার দাম কমলো, ভরি ১৯২৯৬৯ টাকা
- শীতকালে এয়ার কন্ডিশনারের যত্ন, জেনে নিন করণীয়
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








