১৫ মে, ১৯৭১
টিক্কা খান বলেন, মুক্তিযোদ্ধাদের নির্মূল করতে বেশি দিন লাগবে না
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : সিলেটের নালুয়া চা-বাগানে সিলেট-ব্রাহ্মণবাড়িয়া সড়কে মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর একটি বড় সামরিক বহরকে এ্যামবুশ করে এবং ভয়াবহ যুদ্ধ হয়। এতে পাকবাহিনীর একটি ট্রাক সম্পূর্ণ ধ্বংস হয় এবং ২৭ জন পাকসেনা নিহত হয়। পাকবাহিনীর পাল্টা আক্রমণে মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মতিউর রহমান সহযোদ্ধাদের নিয়ে নিরাপদ এলাকায় চলে আসেন।
লে. মোরশেদের নেতৃত্বে মুক্তিবাহিনীর একদল যোদ্ধা সিলেট-ঢাকা মহাসড়কে পাকসেনাদের এ্যামবুশ করে । এতে পাকবাহিনীর একটি জীপ ও একটি ট্রাক ধ্বংস হয়। এ যুদ্ধে পাকবাহিনীর গুলির মুখে লে. মোরশেদ দলের সবাইকে নিয়ে ‘ট্যাকটিক্যাল উইথ্রড’ করে নিরাপদে নিজ ঘাঁটিতে ফিরে আসেন।
কিশোরগঞ্জ থেকে পাকবাহিনীর একজন ক্যাপ্টেন এক প্লাটুন সৈন্য নিয়ে নান্দাইল প্রবেশ করে। স্থানীয় রাজাকার ও শান্তি কমিটির পরামর্শ ক্রমে পাকবাহিনী নান্দাইল থানার ওসি আবদুল আওলাকে নান্দাইলের সাতজন মুক্তিযোদ্ধাকে গ্রেফতার করার নির্দেশ দেয়। তাদের না পাওয়া গেলে সাতদিনের ভেতর কিশোরগঞ্জ সামরিক আদালতে হাজির হওয়ার নির্দেশও দেয়া হয়। এই সাতজন মুক্তিযোদ্ধা হচ্ছেন-শাহ নেওয়াজ ভূঁইয়া,শশীকান্ত রায়, সিরাজুল ইসলাম বাচ্চু, এবং মো.রইসউদ্দিন ভুঁইয়া।
ঠাকুরগাঁওয়ের সদর থানার ফারাবাড়িতে সন্তান মুক্তিযোদ্ধা হওয়ায় পিতা শেখ শহর আলী ও তার ভাই শেখ বহর আলীসহ ১৯ জন নিরীহ গ্রামবাসীকে পাকবাহিনী তাদের ক্যাম্পে ধরে নিয়ে যায়। পাক বর্বরদের গুলিতে তারা সবাই নিহত হন। অপর এক ঘটনায় রামনাথ হাটে রফিকুল ইসলাম, রেজাউল,বেলাল ও দেলোয়ারসহ ১১ জন নিরীহ মানুষ পাক হানাদরদের গুলিতে নিহত হন।
মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য ‘রাজাকার বাহিনী’ গঠন করা হয়।
ভারতের বিভিন্ন প্রদেশে বাংলাদেশের শরণার্থীর সংখ্যা দাঁড়ায় ২৩ লাখ ৯৯ হাজার ৬শ ৬৭ জন।
ঢাকায় পূর্ব পাকিস্তানের গভর্নর জেনারেল টিক্কা খান বলেন, প্রদেশের সকল যায়গা থেকে সশস্ত্র প্রতিরোধ নির্মূল করা হয়েছে। তবে প্রত্যন্ত অঞ্চলে বিক্ষিপ্তভাবে সন্ত্রাস চলছে। দুষ্কৃতকারীদের (মুক্তিযোদ্ধা) নির্মূল করতে বেশি দিন লাগবে না।
সামরিক শাসন কর্তৃপক্ষ ঘোষণা করেন, তিনজন এমপিএ যথাক্রমে যশোরের মইনুদ্দিন মিয়াজী, খুলনার হাবিবুর রহমান খান ও মোহাম্মদ সাঈদ আওয়ামী লীগের সাথে সম্পর্কচ্ছেদ করেছেন। পৃথক পৃথক বিবৃতিতে তারা পাকিস্তানের অখন্ডতা ও সংহতির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন।
কৃষক শ্রমিক পার্টির সভাপতি এএসএম সোরায়মান এক বেতার বক্তৃতায় বলেন, পাকিস্তান টিকে থাকতেই প্রতিষ্ঠিত হয়েছে। দুষ্কৃতকারীরা (মুক্তিযোদ্ধারা) সীমান্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা বিনষ্ট করে প্রদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে বিধ্বস্ত করার চেষ্টা করছে।
বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী স্যার অ্যালেক ডগলাস হিউম কমন্স সভায় বাংলাদেশ প্রসঙ্গে আলোচনায় বলেন, বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আমরা পাকিস্তান সরকারের সাথে যোগাযোগ রক্ষা করে চলছি। আমরা পাকিস্তানের জনগণের বর্তমান সমস্যাসমূহের একটি রাজনৈতিক সমাধান চাই এবং বাইরে থেকে কেউ তা চাপিয়ে দিতে পারবে না।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর
(ওএস/এএস/মে ১৫, ২০২৬)
পাঠকের মতামত:
- চামড়া খাতে নতুন বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা
- জ্বালানি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা সই
- ফরিদপুরে দুই নারী ও শিশুসহ তিন লাশ উদ্ধার
- শান্তিরক্ষা ম্যান্ডেট অক্ষুণ্ন রাখার আহ্বান বাংলাদেশের
- ‘তৎকালীন আ.লীগ সরকারের কারণেই পানিবঞ্চিত জনগণ’
- ‘সীমান্তে লাশ মাড়িয়ে দুই দেশের সত্যিকারের বন্ধুত্ব হতে পারে না’
- ধৈর্যের শেষ সীমায় ট্রাম্প, ইরানকে দ্রুত চুক্তির আহ্বান
- টিক্কা খান বলেন, মুক্তিযোদ্ধাদের নির্মূল করতে বেশি দিন লাগবে না
- শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা
- শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁজা গাছ জব্দ
- মধুমতি এক্সপ্রেসের সংযোগ হুক ছিঁড়ে বিচ্ছিন্ন ৪ বগি, ইঞ্জিনসহ চলে যায় ট্রেন
- ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক কর্তৃক স্ত্রী নির্যাতনের প্রতিবাদে তালা
- ঈশ্বরদীতে শিক্ষার্থী অসুস্থের ঘটনায় তদন্ত কমিটি
- ঠাকুরগাঁওয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ: ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার, যুবক আটক
- জনবল সংকটে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত লক্ষ লক্ষ মানুষ
- কেন্দুয়ার পল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: অগ্নিদ্বগ্ধ হয়ে ৫টি গরু ছাগলের মর্মান্তিক মৃত্যু
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি টিচিং হাসপাতাল উদ্বোধন
- সংরক্ষিত এমপি নিলুফার চৌধুরী মনিকে গণসংবর্ধনা
- স্কটল্যান্ডে এমিরেটসের ‘ট্রাভেল রিহার্সাল’ কর্মসূচি এমিরেটস
- মাদারীপুরে গ্রেফতারের ভয়ে ১৯ পিস ইয়াবা গিলে খেয়ে ফেললো যুবক
- বগুড়া মহাস্থানগড়ে শেষ বৈশাখী মেলা: হাজারো মানুষের ঢল, উৎসবমুখর জনপদ
- কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা
- টাকা ছাড়া কিছুই বোঝেন না শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী জাহিদ
- ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- পারিবারিক বন্ধনই হলো আধুনিক সুসভ্য সমাজের মূলভিত্তি
- শীতকালে এয়ার কন্ডিশনারের যত্ন, জেনে নিন করণীয়
- সোনার দাম কমলো, ভরি ১৯২৯৬৯ টাকা
- চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা, হামলাকারী আটক
- জাজিরায় দু’পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ, ভিডিও ভাইরাল
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- উচিৎ জবাব
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- হ্যামকো গ্রুপের কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
- সালথায় ইয়াবাসহ আটক ২
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








