২০ মে, ১৯৭১
সিলেটের নালুয়া চা বাগানে পাক বর্বররা ব্যাপক হত্যা ও ধ্বংসযজ্ঞ চালায়
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : স্বাধীন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এএইচএম কামরুজ্জামান, ইউএনআই-এর সাথে এক সাক্ষাৎকারে বলেন, আমরা ধর্মের বিরুদ্ধে নই, দখলদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছি। আমাদের স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে বেঁচে থাকার আইনগত অধিকার ছিনিয়ে নেয়া হয়েছে।
তিনি বলেন, ইসলামের বিরুদ্ধে আমাদের সংগ্রাম নয়। আমরা ইসলামসহ সকল ধর্মের মূল্যবোধ ও শিক্ষাকে রক্ষা ও সংরক্ষণ করবো। আমরা শোষনমুক্ত, সুষম ও শ্রেনীহীন সমাজ ব্যবস্থা কায়েমে বদ্ধপরিকর, যেখানে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে মানুষ মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। যাঁরা বাংলাদেশকে নিজেদের মাতৃভূমি হিসেবে স্বীকার করেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে, তাঁরা যে ধর্মবলম্বীই হোন না কেন তাঁরা আমাদের ভাই। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে বিশ্বাসঘাতক হিসেবে দখলদার বাহিনীর সহযোগিতা করেছে, তারা যে ধর্মের হোক, আমাদের শত্রু বাংলাদেশের শত্রু।
পাক বাহিনীর দুই কোম্পানি সৈন্য কুশিয়ারা অতিক্রম করে সিলেটের সুতারকান্দি ও বড়গ্রাম আক্রমণ করে। ক্যাপ্টেন রবের নেতৃত্বে মুক্কিযোদ্ধারা পাকসেনাদের পাল্টা আক্রমন চালায়। এ যুদ্ধ ‘সুতারকান্দি যুদ্ধ’ নামে পরিচিত। এ যুদ্ধে ৩৯ জন পাকসেনা নিহত হয়। অপরদিকে, দুজন মুক্তিযোদ্ধা পাকসেনাদের হাতে ধরা পড়েন।
কুষ্টিয়ার বল্লভপুর মিশনারী গির্জা লুট করে ঘাঁটিতে ফেরার সময় পাকসেনাদের ওপর মুক্তিবাহিনী আক্রমণ চালায়। প্রায় এক ঘন্টা স্থায়ী এ যুদ্ধে ২৭ জন পাকসেনা নিহত ও ৫-৬ জন আহত হয়। মুক্তিবাহিনী এ অভিযানে একটি জিপ ও কিছু অস্ত্র উদ্ধার করে ।
সিলেটের নালুয়া চা বাগানে পাক বর্বররা ব্যাপক হত্যা ও ধ্বংসযজ্ঞ চালায়। এতে ২০ জন নিরীহ চা শ্রমিক নিহত হয়।
সিরাজগঞ্জের বাঘাবাড়ি নদীর পারে পাকবাহিনী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়।
পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো প্রেসিডেন্ট আইয়ুব খানের সাথে পূর্ব পাকিস্তানের উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তাঁরা পূর্ব পাকিস্তানে সামরিক আক্রমণের ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছেন। তাঁরা বলেন, বিচ্ছিন্নতাবাদীদের দমনের জন্য সেনা অভিযানের প্রয়োজন অপরিহার্য।
ঢাকায় সামরিক কর্তৃপক্ষ ঘোষণা করেন, নগরীর বিভিন্ন এলাকায় হাত-বোমা নিক্ষেপের সাথে জড়িত দশজনকে গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে ভবিষ্যতে যারা একাজ করবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।
সামরিক কর্তৃপক্ষের এক ঘোষণায় মুক্তিযোদ্ধাদের সম্পর্কে তথ্য সরবরাহ করার জন্য স্থানীয় দালালদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তে ঘোষণা করা হয়, বিচ্ছিন্নতাবাদীদের সম্পর্কে যারা তথ্য প্রদান করবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
পূর্বাঞ্চলের সামরিক শাসন স্বাধীনতা বিরোধী শক্তিকে আরও তৎপর করার জন্যে ২০ নং সামরিক আদেশ জারি করে। এত ক্ষতিগ্রস্ত দালালদের অর্থ সহায়তা দেয়ার ব্যবস্থা করা হয়।
এ্যাডভোকেট আফতাবউদ্দিন আহমদ ও প্রাদেশিক পরিষদের সাবেক ডেপুটি স্পিকার এ্যাডভোকেট আসগর হোসেনকে আহ্বায়ক করে যথাক্রমে মানিকগঞ্জ মহকুমা শান্তি কমিটি ও ধামরাই থানা শান্তি কমিটি গঠিত হয়।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর
(ওএস/এএস/মে ২০, ২০২৬)
পাঠকের মতামত:
- 'দেশব্যাপী চলমান নারী ও কন্যাশিশুদের প্রতি নির্যাতন ও সহিংসতা বন্ধ করুন'
- পাংশায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ভিজিএফ এর চাউল বিতরণ
- সিলেটের নালুয়া চা বাগানে পাক বর্বররা ব্যাপক হত্যা ও ধ্বংসযজ্ঞ চালায়
- ফরিদপুরে গঠিত টাস্কফোর্সের মোবাইল কোর্ট পরিচালনা: মামলা, জরিমানা
- মাইনপুর বালক ও চর জামিরা বালিকা গ্রুপ চ্যাম্পিয়ন
- সুন্দরবনে জেলে হত্যাকারীর শাস্তি হবেই: বনপ্রতিমন্ত্রী
- নাটোরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
- রাজৈরে ভূমি সেবা মেলা শুরু
- রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলার আসামিসহ পাঁচজন গ্রেফতার
- ‘শুধু আইন দিয়ে নয়, জনসচেতনতা দিয়েই জাটকা রক্ষা সম্ভব’
- মাদারীপুরে মাতৃদুগ্ধ বিকল্প আইন বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- ফরিদপুরে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১১
- নগরকান্দায় টানা তৃতীয়বার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মিজানুর
- ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু
- স্ত্রীর চিকিৎসায় ঋণগ্রস্ত হয়ে স্ত্রী-সন্তান নিয়ে আত্মহত্যা করেন চিন্ময় শিকদার
- কাপ্তাইয়ে বিটিভি’র নান্দনিক অনুষ্ঠান ধারণ, বদলে যাচ্ছে চেনা গল্প
- রাজবাড়ীতে বায়ার উচ্চ ফলনশীল ও বিএলবি রোগ সহনশীল অ্যারাইজ মাঠ দিবস অনুষ্ঠিত
- ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে উত্তরাঞ্চলের জ্ঞান ও সম্ভাবনার আলোকবর্তিকা’
- রাণীশংকৈলে দু’টি তেল পাম্পকে জরিমানা
- বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক এম আর ইসলাম স্বাধীন
- তৃতীয় শ্রেনীর কর্মচারী জহুরুলের দুর্নীতি
- মামলা থেকে বাঁচতে ইজিবাইক চালককে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ
- কাপ্তাই ইউএনওর সরকারি মোবাইল নম্বর ক্লোন, লাখ টাকা দাবি: থানায় জিডি
- ‘ঘরে বসেই মিলবে ভূমি সেবা’
- আজ বড় বেশি প্রাসঙ্গিক গাফফার চৌধুরীর অবিনাশী কলম
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- বিদ্যার মাহাত্ম্য
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন
- শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানে আহতের সম্মাননা স্মারক প্রদান
- আ-মরি বাংলা ভাষা
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- ভুয়া মুক্তিযোদ্ধা ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলা জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- তজুমদ্দিনে নৌপথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত, আহত ৬
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








