২২ মে, ১৯৭১
আব্দুল গফুর বি.এ.কে আহ্বায়ক করে ব্রাহ্মণবাড়িয়া শান্তি কমিটি গঠিত হয়
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : মুজাহিদ ক্যাপ্টেন আবদুল হকের নেতৃত্বে মুক্তিবাহিনীর একটি গেরিলাদল কুমিল্লার শালদা নদী এলাকায় অবস্থানরত পাকবাহিনীর প্রতিরক্ষা ঘাঁটির ওপর আক্রমণ চালায়। এ আক্রমণে ৪ জন পাকসেনা নিহত ও ১১ জন আহত হয়।
সুনামগঞ্জের জোয়াই নামক এক নিভৃত পার্বত্য এলাকায় মুক্তিযোদ্ধাদের ২৮ দিনের একটি প্রশিক্ষণ কাযক্রম শুরু হয়।
‘সীমান্ত গান্ধী’ হিসেবে পরিচিত খান ইবদুল গাফফার খান বলেন, বাঙালিরা জয় লাভ করেছে সারা পাকিস্তানের নির্বাচনে। এখন তাঁদের ওপর দোষারোপ করা হচ্ছে, তারা পাকিস্তান ভেঙে দিতে চায়। আরো বলা হচ্ছে, আওয়ামী লীগের ৬-দফা কর্মসূচি পাকিস্তানের অখন্ডতার পক্ষে বিপজ্জনক। ৬-দফা যদি পাকিস্তানের সংহতির পক্ষে বিপজ্জনক হয়, তাহলে সামরিক আইন কর্তৃপক্ষ কেন গোড়াতেই এর ওপর বিধিনিষেধ আরোপ করেনি? ৬-দফার ওপর ভিত্তি করে আওয়ামী লীগ নির্বাচনে জয় লাভ করেছে। এছাড়া ইয়াহিয়া খান যখন ঢাকা যান এবং শেখ মুজিবের সাথে সাক্ষাৎ করেন, তখন তিনি মুজিব সাহেবকে পাকিস্তানের ভাবী প্রধানমন্ত্রী বলে ঘোষণা করেছিলেন। ৬-দফা যদি পাকিস্তানের সংহতির পক্ষে বিপজ্জনক হয় তাহলে এসব কথার অর্থ কী? আসল কথা হলো, মুজিব সাহেব নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেনএবং তাঁরই পাকিস্তানের প্রধানমন্ত্রী হবার কথা। সীমান্ত গান্ধী আরো বলেন, পাকিস্তানি জনসাধারণের কাছে আমি এ বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই, পাকিস্তান কর্তৃপক্ষ সব সময়ই ধর্মের নামে আমাদের সঙ্গে হঠকারিতা করেছে। তারা ইসলামের কথা বলে, অথচ আজ পূর্ব বাংলায় ঘটছে তা কি ইসলাম ও পাকিস্তানের কল্যাণের জন্য করা হচ্ছে?
সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নেয়া বাংলাদেশের শরণার্থীর সংখ্যা দাঁড়ায় ৩৩ লাখ ৭১ হাজার ৯শত ৩১ জন।
মার্কিন পররাষ্ট্র দফতর থেকে ঘোষণা করা হয়, পাকিস্তানের উন্নয়ন কাজে অর্থনৈতিক সাহায্য অব্যাহত রয়েছে।
জামাতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মিয়া তোফায়েল নতুন করে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন দাবি করেন।
ব্রাহ্মণবাড়িয়ায় আব্দুল গফুর বি.এ.কে আহ্বায়ক করে ব্রাহ্মণবাড়িয়া শান্তি কমিটি গঠিত হয়।
চট্টগ্রামের লালদিঘিতে এক জনসভায় নেজামে ইসলামের মহাসচিব মওলানা সিদ্দিক আহমদ বলেন, রাষ্ট্র বিরোধী ব্যক্তিদের তৎপরতা বন্ধ করার কাজে সেনাবাহিনীকে সাহায্য করা শুধু শান্তি কমিটির দায়িত্ব নয়। এই দায়িত্ব প্রতিটি নাগরিকের।
রংপুরে সাবেক এমএনএ সিরাজুল ইসলাম ও সাবেক এমপিএ আব্দুর রহমান এক যুক্ত বিবৃতিতে সেনাবাহিনীকে সমর্থন দানের জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর
(ওএস/এএস/মে ২২, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘লুটেরাদের জন্য নয়, বাজেট যেন জনগণের জন্য হয়’
- ‘আমরা চাই শেখ হাসিনা মামলা ফেস করুক’
- রামিসার বাসায় প্রধানমন্ত্রী, দ্রুত তদন্তের আশ্বাস
- আব্দুল গফুর বি.এ.কে আহ্বায়ক করে ব্রাহ্মণবাড়িয়া শান্তি কমিটি গঠিত হয়
- ‘ঈদ যাত্রায় ফেরিঘাটে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা’
- শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- ‘গোপালগঞ্জের কোন চলমান প্রকল্পের কাজ বন্ধ হবে না’
- গৌরনদীতে বজ্রপাতে দুইজন নিহত
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মাদারীপুরের সুরুজ কাজী
- বনলতা এক্সপ্রেসে ১০০ বোতল এসকাফসহ যুবক আটক
- গোপালগঞ্জে বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন
- ঈদের আগে ঢাকা লিগের আরও একটি গুরুত্বপূর্ণ রাউন্ড
- গোপালগঞ্জে ফল উৎসব
- ক্যাশলেস ক্যাম্পাস বাস্তবায়নে ইউসিবি ও গোবিপ্রবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- পাংশা পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসী সালমান শাহ গ্রেফতার
- গোপালগঞ্জে বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা
- কালিগঞ্জে চার বছরের শিশুকে ধর্ষণ, সোহরাব হোসেনের যাবজ্জীবন
- ফুলপুরে ছাত্রদল নেতার মৃত্যুতে সর্বমহলের শোক
- বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে হিন্দু গৃহবধূকে গলা কেটে হত্যা
- হাসপাতাল ডুবিয়ে নিজের আখের গোছাতে ব্যস্ত তত্ত্বাবধায়ক মোহসীন
- বিশ্বশান্তি কল্পে ঈশ্বরদীতে নামযজ্ঞ সম্পন্ন
- গোপালগঞ্জে চাকরি ও কার্ড দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
- চিলমারীতে বজ্রপাতে অটো চালক যুবকের মৃত্যু
- গোপালগঞ্জের ৩ যুবককে রুশ সেনাবাহিনীতে বিক্রির অভিযোগ
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানে আহতের সম্মাননা স্মারক প্রদান
- স্বাধীনতার ৫১ বছর পরও সংরক্ষিত হয়নি খানসামার ৩ বধ্যভূমি
- আ-মরি বাংলা ভাষা
- ভুয়া মুক্তিযোদ্ধা ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলা জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- তজুমদ্দিনে নৌপথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত, আহত ৬
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- মফস্বল সাংবাদিকতার দিকপাল রতন সরকার তাঁর কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








