২৩ মে, ১৯৭১
হানাদাররা মসজিদে নামাজ আদায়রত অবস্থায় ১৭ জনকে গুলি করে হত্যা করে
উত্তরাধিকার ৭১ নিউজ : ভারতের বিশিষ্ট রাজনীতিক জয়প্রকাশ নারায়ণ বাংলাদেশের পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে বিশ্ব-সফর শুরু করেন। তিনি এক বিবৃতিতে বিশ্বের সকল নাগরিক ও সরকারের প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারকে সমর্থন দানের আহ্বান জানান।
লাতুতে অবস্থানরত পাকসেনাদের ওপর ইপিআর বাহিনী অতর্কিত হামলা চালায়। প্রাণভয়ে বহুলোক শরিফবাড়ি মসজিদে আশ্রয় নিলে হানাদাররা মসজিদে নামাজ আদায়রত আ.মান্নান, আ. সালাম, আ.হাসেম মাঝি, আ. রাজ্জাক খান, ও আ. জব্বারসহ মোট ১৭ জনকে মসজিদ থেকে টেনে বের করে পুকুর পাড়ে বসিয়ে গুলি চালায়। এদের মধ্যে আ.রাজ্জাক খান ও নূরুল ইসলাম শরিফ ভাগ্যক্রমে বেঁচে যান এবং বাকি সবাই শহীদ হন।
পিরোজপুরে এক জনসভায় বক্তৃতাকালে কেএসপির সভাপতি এএসএম সোলায়মান মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
রংপুরে প্রাদেশিক সরকারের পার্লামেন্টারি সেক্রেটারি মওলভী আবদুল হোসেন মিয়া দেশকে রক্ষা করার জন্য পাকিস্থানি সেনাবাহিনীকে অভিনন্দন জানান।
জামায়াতে ইসলামীর মহাসচিব চৌধুরী রহমত এলাহী নয়া আদমশুমারীর ভিত্তিতে নতুন নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।
জল্লাদ টিক্কা খান যশোর ও খুলনা সফর করেন এবং পাকিস্তানি হানাদার বাহিনী যে গণহত্যা চালাচ্ছে তা যুক্তিসংগত বলে দাবি করেন।
পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান করাচিতে এক সাংবাদিক সম্মেলনে বলেন, দুই-তিন সপ্তাহের মধ্যে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা ঘোষণা করা হবে। তিনি বলেন, নির্বাচনকে বিফলে যেতে দেয়া হবে না। স্বাভাবিক অবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবার সাথে সাথে ক্ষমতা হস্তান্তর করা হবে। ইয়াহিয়া বলেন, আমি বিশৃঙ্খলার কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাই না। যদিও আমার লক্ষ্য একটাই, আর তা হচ্ছে ক্ষমতা হস্তান্তর। আমি বিশ্বাস করি, জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত।
তিনি বলেন, সম্প্রতি পূর্ব পাকিস্তানে যা ঘটছে তা একটি বিরাট রাজনৈতিক অভ্যুথ্থান। এ অভ্যুথ্থান দেশের পূর্বাংশে অহেতুক দৃর্দশা সৃষ্টি করছে। সুতরাং ভবিষ্যৎ পরিকল্পনায় হাত দেয়ার পূর্বে আমার প্রধান কর্তব্য হলো পূর্ব পাকিস্তানের জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা পুনঃপ্রতিষ্ঠা করা। আমি বিশ্বাস করি এরা নিরাপরাধ। তিনি বলেন, পূর্ব পাকিস্তানে দ্রুত শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য সশস্ত্র বাহিনী কার্যকরভাবে চেষ্টা চালাচ্ছে। আমাদের অনেক জনসাধারণ সীমান্তের ওপারে পালিয়ে গেছে এজণ্য আমি খুবই দুঃখিত। যেসব উদ্বাস্তু পাকিস্তানের অধিবাসী তাদের স্বগৃহে প্রত্যাবর্তনকে স্বাগত জানানো হবে।
প্রেসিডেন্ট ইয়াহিয়া বলেন, ৬ দফা পূর্ণাঙ্গ অবস্থায় পাকিস্তানের আদর্শের বিরোধী। প্রদেশ হিসেবে পূর্ব পাকিস্তানের নামকরণ ‘বাংলাদেশ’ করার ব্যাপারে আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু শেখ মুজিবুর রহমানের এ নয়া নামকরনের অন্তরালে বাংলাদেশকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করে ফেলার পরিকল্পনা ছিলো। ২৪ দিন ধরে শেক মুজিবুর রহমান একটি পাল্টা সরকার পরিচালনা করেছেন। আমি খোলা মন নিয়ে শেখ মুজিবুর রহমানকে দেশের প্রধানমন্ত্রীর পদ গ্রহণের প্রস্তাব করেছিলাম। কিন্তু তিনি এতে আগ্রহ দেখাননি। তিনি দুই পরিষদ ও দুই শাসনতন্ত্রের দাবি করেন। তিনি আমাকে পূর্ব পাকিস্তানের ক্ষমতা তার কাছে হস্তান্তর করার দাবি জানান। পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতা আইনসম্মত করাই ছিল তাঁর এ দাবির অন্তর্নিহিত উদ্দেশ্যে। শেখ মুজিবুর রহমান যখন এ উদ্দেশ্য সাধনে ব্যর্থ হলেন, তখন তিনি হিংসাত্মক পন্থায় তা করতে চেয়েছিলেন।
পাকিস্তানকে ধ্বংস করতে দিতে পারি না। তাই আমি সামরিক কার্যক্রম গ্রহণের মাধ্যমে পাকিস্তান রক্ষার সিদ্ধান্ত নিয়েছি।
ইয়াহিয়া খান বলেন, পূর্ব পাকিস্তানের ঘটনাবলিতে মার্কিন প্রেসিডেন্ট দুঃখিত হয়েছেন এবং তিনি আমাদের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর
(ওএস/এএস/মে ২৩, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘আপনারা চাইলে ঘোষণা দিয়ে ফ্যাসিবাদ কায়েম করুন’
- পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও চেক হস্তান্তর
- ‘শিশু নির্যাতন ও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড’
- হানাদাররা মসজিদে নামাজ আদায়রত অবস্থায় ১৭ জনকে গুলি করে হত্যা করে
- ফরিদপুরে ইউপি চেয়ারম্যান ও সাবেক আ.লীগ নেতা খোকন মন্ডল আটক
- দিনাজপুরে কোরবানির জন্য প্রস্তুত ৪ লাখ ২৬ হাজার ৫২৩ পশু
- নদীতে গোসলে নেমে বোনের মৃত্যু, ভাইকে জীবিত উদ্ধার
- ফরিদপুরে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
- চাকরির প্রলোভনে তরুণীকে পতিতালয়ে বিক্রির চেষ্টা, গ্রেফতার ৩
- ফরিদপুরে শিশু ও নারী নিরাপত্তা এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
- নড়াইলে মসজিদ কমিটি গঠন নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১২
- ময়মনসিংহে জাতীয় হিন্দু মহাজোরে সাধারণ সভা অনুষ্ঠিত
- প্রথম দিনেই জমে উঠেছে রাজৈরের পশুর হাট
- মাদক ও চুরি প্রতিরোধে যুব সমাজ
- ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু, ঝণগ্রস্থ বেপারীর কান্না
- ‘সরকার কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করছে’
- দেশব্যাপী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মানববন্ধন
- সোনাতলায় দারিদ্র্যকে জয় করে সফল খামারি নিত্য ঘোষ
- মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ
- সার কারখানা গেটে চাঁদাবাজি, চিহ্নিত চক্রের দৌরাত্ম্যে অসহায় শ্রমিকরা
- কুড়িগ্রামে হাট ভরা গরু, ক্রেতার দেখা নেই
- বিপদের সময় ধৈর্য, সবচেয়ে বড় শক্তি
- কাপাসিয়ায় পেঁপে, মাল্টা ও আনারস গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
- রবীন্দ্র সরোবরে আজ ‘রইদের গান’
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- স্বাধীনতার ৫১ বছর পরও সংরক্ষিত হয়নি খানসামার ৩ বধ্যভূমি
- শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানে আহতের সম্মাননা স্মারক প্রদান
- ভুয়া মুক্তিযোদ্ধা ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলা জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- আ-মরি বাংলা ভাষা
- সিলেটে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- তজুমদ্দিনে নৌপথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত, আহত ৬
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- মফস্বল সাংবাদিকতার দিকপাল রতন সরকার তাঁর কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








