২৭ মে, ১৯৭১
কুড়িগ্রামের পাটেশ্বরীতে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : বিকালে মুক্তিবাহিনীর এক প্লাটুন যোদ্ধা কুমিল্লার শালদা নদীর সিএন্ডবি রাস্তার ওপর পাকসেনাদের এ্যামবুশ করে। এ এ্যামবুশে পাকবাহিনীর ৯ জন সেনা নিহত হয় এবং একটি জীপ ও একটি ট্রাক ধ্বংস হয়।
মুক্তিযোদ্ধারা কুমিল্লার রাজাপুর এলাকায় অবস্থানরত পাকসেনাদের ওপর আক্রমণ চালায়। মুক্তিযোদ্ধাদের এ অভিযানে ৪ জন পাকসেনা নিহত হয়।
সাতক্ষীরায় ভেড়ামারা বাঁধে অবস্থানরত মুক্তিবাহিনীর ওপর পাকিস্তানি দুই কোম্পানি সৈন্য দু-বার হামলা চালায়। সারাদিনব্যাপী যুদ্ধে পাকবাহিনীর দুজন অফিসার নিহত হয় ও একজন কমান্ডিং অফিসার আহত হয়। মুক্তিযোদ্ধাদের পাল্টা আক্রমণে পাকসেনারা পিছু হটে।
কুড়িগ্রামের পাটেশ্বরীতে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এ সংঘর্ষে অজ্ঞাত এক মৌলভীর বিশ্বাসঘাতকতায় ১৪ জন মুক্তিযোদ্ধা শহীদ হন।
পাকিস্তানি সামরিক কর্তৃপক্ষ ৫১নং সামরিক বিধির আওতাভুক্ত বইপত্র, পোস্টার, লিফলেট, ইত্যাদি আপত্তিকর জিনিস সামরিক দফতরে জমা দেয়ার নির্দেশ দেয়। ৫১নং সামরিক বিধি হচ্ছে প্রকাশনা সংক্রান্ত কালো আইন। এই আদেশ অমান্যের শাস্তি ৭ বছরের সশ্রম কারাদন্ড।
ভারতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নয়াদিল্লীতে এক অনুষ্ঠাতে বলেন, পূর্ববঙ্গ থেকে ব্যাপকভাবে বাঙালিদের ভারতে আগমনের ফলে আমাদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক জীবনে গুরুতর প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। উদ্বাস্তু পরিস্থিতি ভারতের পক্ষে বিরাট বোঝা হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান সরকার যে ভাবে পূর্ববঙ্গের পরিস্থিতি মোকাবেলা করছেন তাতে কেবল ভারতের নয়, এ অঞ্চলের শান্তি বিঘ্নত হতে পারে। তিনি বলেন,উপমহাদেশের শান্তির প্রতি এই হুমকি সম্পর্কে সজাগ থাকার জন্য আমি বিশ্বের রাষ্ট্রসমূহের প্রতি আবেদন জানাই। মনে হয় পূর্ববঙ্গের পরিস্থিতি সম্পর্কে বৃহৎ শক্তিগুলোর প্রতিক্রিয়া যথেষ্ট নয়। যদি এ ব্যাপারে দৃষ্টি না দেয়া হয় তাহলে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার এবং সামাজিক ও অর্থনৈতিক কাঠামো বজায় রাখার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আমরা বাধ্য হবো।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত আগা হিলালী ওয়াশিংটনে বলেন, ভারত পাকিস্তানের একটি আভ্যন্তরীণ সমস্যাকে আন্তর্জাতিকীকরণের চেষ্টা চালাচ্ছে।
মার্কিন সিনেটর উদ্বাস্তু সংক্রান্ত সাব-কমিটির চেয়ারম্যান এডওয়ার্ড কেনেডি বাংলাদেশের জনগণ ও ভারতে অবস্থানরত বাঙালি উদ্বাস্তুদের দুর্দশা লাঘবে ও শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত পক্ষগুলোর পাশে এসে দাঁড়ানোর জন্য মার্কিন সরকারের প্রতি আবেদন জানান।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর
(ওএস/এএস/মে ২৭, ২০২৬)
পাঠকের মতামত:
- কুড়িগ্রামের পাটেশ্বরীতে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়
- রূপপুর পারমাণবিকে যুক্ত হলো উন্নত “স্মার্ট অ্যাসিস্ট্যান্ট” সিস্টেম
- নগরকান্দায় ট্রেনের নিচে পড়ে নিহত ১
- সালথায় দুইপক্ষের সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাংচুর
- ‘গোপালগঞ্জে জুলাই মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরন শুরু হবে’
- নড়াইলে জমিজমা নিয়ে হামলায় চিকিৎসাধীন যুবকের মৃত্যু
- জামালপুরে দুস্থ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ
- যমুনা সেতুতে গত একদিনে টোল আদায় ৩ কোটি ৭৭ লাখ টাকা
- সততা ও সাহসিকতায় পাঠকের হৃদয় জয় করবে দর্পণ নিউজ
- নড়াইলের প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এ এ এম আহাদের ইন্তেকাল
- এসএমই ই-লোন সেবা নিয়ে ৬ জেলায় ব্র্যাক ব্যাংকের ‘সাফল্য’ উদ্যোক্তা সমাবেশ
- রুপালি সৈকতে শুটকির টানে
- পানিবন্দি শতাধিক পরিবার, কোরবানি ঈদ নিয়ে শঙ্কায় চরবাসী
- ফিলিপাইন থেকে বাংলাদেশ: মার্কিন চুক্তির ইতিহাস কি বলে?
- বন্ধ হচ্ছে হাইকোর্টের বিচারপতিদের ‘জিরো কল’ টেলিফোন
- মাটির মানুষ, গড়ছেন নতুন আগামীর স্বপ্ন
- ঈদে ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘তাজমহল’
- বরখাস্ত হলেন এসি মিলানের কোচ
- ৪০ দেশের নাগরিকদের জন্য শ্রীলঙ্কার ফ্রি ট্যুরিস্ট ভিসা সুবিধা চালু
- ‘সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স’
- বিজিএমইএ সদস্য কারখানায় প্রায় শতভাগ বেতন-বোনাস পরিশোধ
- ‘আমাদের অসাবধানতার সুযোগ নিয়েছে কেএনএফ’
- ‘তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম’
- তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
- আজ পবিত্র হজ, আরাফাতের ময়দানে সমবেত লাখো মুসল্লি
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- বরগুনায় সেতু ধ্বসে ভোগান্তিতে ৪ গ্রামের মানুষসহ শতাধিক শিক্ষার্থীরা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- মোহররম
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








