৩০ মে, ১৯৭১
বাংলাদেশ আর পাকিস্তানের জনগণ একই ছাদের নিচে বসবাস করতে পারে না
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : মুক্তিবাহিনীর গেরিলা দল ইকবালের (বাচ্চু) নেতৃত্বে গোমতী বাঁধের ওপর থেকে পাক বাহিনীর বিবিবাজারস্থ অবস্থানে আঘাত হানে। এতে পাকবাহিনীর ১০ জন সৈন্য হতাহত হয়।
কুমিল্লার সিঙ্গারবিলে পাকসেনাদের অবস্থানের ওপর মুক্তিবাহিনী মর্টার প্লাটুন অতর্কিত আক্রমণ চালায়। এ সংঘর্ষে পাকবাহিনীর ৬ জন সৈন্য নিহত ও ৭ জন আহত হয়।
চৌদ্দগ্রামের আধ মাইল উত্তরে চৌদ্দগ্রাম-মিয়ারবাজার সড়কের ওপর ৪র্থ বেঙ্গল-এর ‘বি’ কোম্পানির এক প্লাটুন যোদ্ধা পাকবাহিনীর ২৭ জনের একটি দলকে এ্যামবুশ করে। মুক্তিবাহিনী এ তৎপরতায় ৩ জন পাকসেনা নিহত হয়।
বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এ.এইচ.এম কামরুজ্জামান পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানের সাম্প্রতিক বিবৃতি প্রসঙ্গে বলেন, ইয়াহিয়া মিথ্যাবাদী ও প্রতারক। তার কোনো কথাই বিশ্বাসযোগ্য নয়। তিনি ঘোষণা করেও শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করেননি। উল্টো বাঙালি নিধন ও নিপীড়নের জন্য তার সেনাবাহিনীকে নির্দেশ প্রদান করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইয়াহিয়া আবারও অসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা বলেছেন কিন্তু তিনি কার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন? সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগকে বেআইনী ঘোষণা করেছেন, হাজার হাজার নিরাপরাধ লোককে হত্যা করা হয়েছে, অসংখ্য মহিলাকে ধর্ষণ করা হয়েছে-চ্যালেঞ্জ করা হয়েছে আমাদের জাতীয়তাকে। বাংলাদেশের জনগণ আর পাকিস্তানের জনগণের সাথে একই ছাদের নিচে বসবাস করতে পারে না । আমরা বাঙালি, ইয়াহিয়া ও তার দোসররা আমাদের জাতিসত্তার পরিচয়কে কখনই মুছে ফেলতে পারবে না। তিনি আরো বলেন, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কোনো অধিকার পাকিস্তানি শাসকদের নেই। কেননা আমরা সংখ্যাগরিষ্ঠ জনগণের নেরঙ্কুশ সমর্থন পেয়েছি।
পাকিস্তানি সরকার ভারত থেকে প্রত্যাবর্তকারী পাকস্তানি উদ্বাস্তুদের জন্য ‘অভ্যর্থনা শিবির’ খোলার সিদ্ধান্ত গ্রহণ করে।
ঢাকায় সামরিক শাসন কর্তৃপক্ষ ঘোষণা করেন, জাতীয় পরিষদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম আওয়ামী লীগের সাথে সম্পর্ক ছিন্ন করে পাকিস্তানের অখন্ডতার প্রতি একাত্মতা ঘোষণা করেছেন।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর
(ওএস/এএস/মে ৩০, ২০২৬)
পাঠকের মতামত:
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- আমেরিকা এটিকে ‘জোকস’ হিসাবে নিলে ভালো!
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- কুড়িগ্রাম কারাগারে বন্দীদের বর্ণিল ঈদ উৎসব: খাবারে রাজকীয় মেন্যু
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ
- বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগের প্রশংসা জাতিসংঘের
- ক্রেতা না থাকায় নদীর পাড়ে ফেলা হচ্ছে কোরবানির পশুর চামড়া
- সাতক্ষীরায় গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
- দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন
- বাংলাদেশের ‘মহিষকাণ্ডে’ ট্রাম্পের গোস্বা, দিলেন না ঈদের শুভেচ্ছা
- যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে ঈদুল আজহা উদযাপন
- বাংলাদেশ আর পাকিস্তানের জনগণ একই ছাদের নিচে বসবাস করতে পারে না
- মুক্তিযোদ্ধারা কুমিল্লার সিঙ্গারবিল এলাকায় পাকসেনাদের ওপর এ্যামবুশ করে
- ‘মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব’
- চিত্রনাট্য একই, ইসলাম অবমাননা, শুধু স্থান-কাল পাত্র ভিন্ন
- বায়তুল মোকাররমে মুসল্লির ঢল
- বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রত্যাবর্তন, স্কোয়াড ঘোষণা
- ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
- ‘ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়’
- ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন হামলা
- একই পরিবারের ১০ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম
- পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি
- মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- বাংলাদেশের ‘মহিষকাণ্ডে’ ট্রাম্পের গোস্বা, দিলেন না ঈদের শুভেচ্ছা
- মোহররম
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন
- আট বছর আগে একদিন
-1.gif)








