৪ জুন, ১৯৭১
ভারতে বাঙালি শরণার্থীর সংখ্যা দাঁড়ায় ৪৯ লাখ ৮২ হাজার ৭শত ৯২ জন
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : চতুর্থ বেঙ্গলের ‘এ’ কোম্পানি দুই প্লাটুন যোদ্ধা শালদা নদীর দক্ষিণে বাগড়া বাজার এলাকায় পাকবাহিনীর অবস্থানে গোপন পথে এগিয়ে অতর্কিত আক্রমণ চালায়। এ আক্রমণে ১৭ জন পাকসেনা নিহত ও ৫ জন আহত হয়। এ আক্রমণের তিন ঘন্টা পর মুক্তিযোদ্ধারা দ্বিতীয় দফা আক্রমণ চালায়। এতে ৫ জন পাকসৈন্য নিহত হয়। মুক্তিযোদ্ধারা অক্ষত অবস্থায় ঘাঁটিতে ফিরে আসে।
মুক্তিবাহিনী কুমিল্লার রাজপুরে পাকবাহিনীর অবস্থানের ওপর আক্রমণ চালায়।এ আক্রমণে পাকবাহিনীর ৬ জন সৈন্য নিহত ও ৩ জন আহত হয়।
পিরোজপুরে পাক বর্বরবাহিনী স্থানীয় দালালদের সহায়তায় পিরোজপুর ছাত্রলীগের সভাপতি ওমর ফারুককে ধরে এনে অমানুষিক অত্রাচার চালায়। নির্মম অত্যাচারে ওমর ফারুক শহীদ হন।
ঝালকাঠিতে পাকহানাদার বাহিনী স্থানীয় দালালদের সাহায্যে ব্যাপক নিধনযজ্ঞ চালায়। পাকবর্বরদের পৈশাচিক নির্যাতনে পাঁজিপুথিপাড়া এলাকার অনেক নিরীহ মানুষ নিহত হয়।
জাতিসংঘের মহাসচিব উ থান্টের বিশেষ দূত ইসমত কিতানী রাওয়াল পিন্ডিতে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করেন।
ঢাকায় সামরিক কর্তৃপক্ষ এক ঘোষণায় ইস্টবেঙ্গল রেজিমেন্ট, ইপিআর ও পুলিশের দলত্যাগী সদস্যদের (মুক্তিযোদ্ধা) আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেন, স্বেচ্ছায় আত্মসমর্পণকারীদের প্রতি সহানুভূতি প্রদর্শন করা হবে।
ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলীর পক্ষ থেকে এক যুক্ত বিবৃতিতে বলা হয়, আমরা আমাদের প্রিয় ভূমি পাকিস্তানকে খন্ড করার অভিসন্ধির তীব্র নিন্দা করছি। রাজনৈতিক চরমপন্থীদের একতরফা স্বাধীনতা ঘোষনায় আমরা দুঃখ পেয়েছি ও হতাশ হয়েছি।
বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের নেতা বিশুদ্ধানন্দ মহাথেরো দেশব্যাপী দীর্ঘ ১৭ দিনের সফর শেষে বলেন, ‘পাঁচ লাখ বৌদ্ধের প্রিয় মাতৃভূমি পাকিস্তান। চিরদিন পাকিস্তান বৌদ্ধদের পবিত্র স্থান হয়েই থাকবে। বৌদ্ধরা শেষ রক্তবিন্দু দিয়ে দেশকে দুষ্কুতকারীদের হাত থেকে রক্ষা করবে।’
বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয়-গ্রহণকারী বাঙালি শরণার্থীর সংখ্যা দাঁড়ায় ৪৯ লাখ ৮২ হাজার ৭ শত ৯২ জন।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর
(ওএস/এএস/জুন ০৪, ২০২৬)
পাঠকের মতামত:
- বন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল দপ্তরীর মৃত্যু, আহত ২
- মুঘল আমলের পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শন করলো প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি
- চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁসানো ও টাকা দাবির অভিযোগ
- গোপালগঞ্জে আ.লীগের ১২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
- হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী
- জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও আলোচনা সভা
- ভারতে বাঙালি শরণার্থীর সংখ্যা দাঁড়ায় ৪৯ লাখ ৮২ হাজার ৭শত ৯২ জন
- ফরিদপুরে নিখোঁজের দু'দিন পর যুবকের লাশ উদ্ধার
- ফরিদপুরে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি হাসিব ঢাকায় গ্রেপ্তার
- পেশাজীবি গাড়ি চালক শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে সাতক্ষীরায় প্রশিক্ষণ কর্মশালা
- কাপাসিয়ায় কাজী নজরুল ইসলামে জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
- মন্ত্রী দীপেন দেওয়ানের সমর্থনে কাপ্তাইয়ে উত্তাল মানববন্ধন
- গোপালগঞ্জে সাধারণ মানুষের মাঝে পানি, ছাতা ও পাখা বিতরণ
- বগুড়া শহর থেকে উঠছে রেললাইন, আসছে ফোর লেন সড়ক
- কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
- গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছের সম্ভাবনা ও করণীয় শীর্ষক কর্মশালা
- নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে টেকসই উন্নয়ন ও জনস্বাস্থ্য
- বিশ্ববাজারে কমল সোনার দাম
- অ্যাম্বুলেন্স-বাসের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী ও চালক নিহত
- ‘মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে’
- তোফায়েল আহমেদের মৃত্যু: আমার কিছু অনুভূতির প্রকাশ
- ঝালকাঠিতে যাত্রা শুরু করল ‘স্বাদের বাড়ি’, দেশীয় খাবারের নতুন ঠিকানা
- ভারতে হোটেলে ভয়াবহ আগুন: নিহত অন্তত ২১
- বিদ্যুতের দাম বাড়ল
- দিনাজপুরে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালিত
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- ঠাকুরগাঁওয়ে মহিলা দলের মিছিলে পুলিশের ধস্তাধস্তি, আইনজীবী আটক
- আড়াইশ’ বছরের ঐতিহ্য নিয়ে ভারতীয় উপমহাদেশের সর্ববৃহৎ দুর্গা মন্দিরে চলছে পূজার প্রস্তুতি
- জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রীমঙ্গলে বিএনপির পৃথক বিজয় র্যালি
- খুব কাছে এসো না
- শ্রীমঙ্গলে চা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অ্যাশেজের আগে ছন্দে স্মিথ, নেতৃত্বে ফেরার প্রস্তুতিও চূড়ান্ত
- বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ভল্ট ভেঙে অস্ত্র চুরি
- ঝালকাঠিতে ভবন নির্মাণ কাজের চাঁদা না পেয়ে হামলা
- বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাতের ঘটনায় কলেজছাত্র কারাগারে
- শ্রীমঙ্গলে জাল টাকা ও ভারতীয় রুপিসহ আটক ১
- আট বছর আগে একদিন
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- উপজেলা ছাত্রলীগ নেতার কল রেকর্ড ভাইরাল, রয়েছে অনিয়মের অভিযোগ
- পাথরঘাটার ইউএনওর বিরুদ্ধে মানববন্ধন
- মোশাররফের পর ব্রাত্য বসুর সিনেমায় চঞ্চল চৌধুরী
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- মুঘল আমলের পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শন করলো প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি
-1.gif)







