১৫ জুন, ১৯৭১
ভুরুঙ্গমারীতে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়
উত্তরাধিকার ৭১ নিউজ : সুনামগঞ্জে মুক্তিবাহিনীর ধরমপাশা ঘাঁটির ওপর দুহাজার পাক আর্মি ও মিলিশিয়ার একটি দল বারহাট্টা থানাধীন সিংধা- দরমপাশা রাস্তা ধরে, আরেক দল কংস নদীর পথে ও অন্য একদল মোহনগঞ্জ-ধরমপাশা রাস্তা ধরে সম্মিলিতভাবে ত্রিধারায় আক্রমণ চালায়।
এ যুদ্ধে পাকবাহিনীর একজন মেজরসহ ২০ জন সৈন্য নিহত হয়। অন্যদিকে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই শহীদ হন। এ যুদ্ধের পর পাকবাহিনী ধরমপাশা সদর দখল করে নেয় এবং নিরীহ মানুষদের ওপর নিপীড়ন, নৃশংস হত্যাকান্ড ও নারী নির্যাতন করে। পাক বর্বররা ধরমপাশা বাজার পুড়িয়ে দেয়।
সিলেট শাহাজীবাজারের কাছে রেল সেতুতে মুক্তিযোদ্ধারা পাকসেনা বোঝাই একটি ট্রেনকে এ্যামবুশ করে। এত ১৫০ জন পাকসেনা নিহত ও ট্রেনটি ধ্বংস হয়।
রংপুরের ভুরুঙ্গমারীতে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এতে পাকবাহিনীর বিপুল ক্ষতি স্বীকার করে।
ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ এ. মার্কোস ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর এক পত্রের জবাবে বলেন, পূর্ব পাকিস্তানের সাম্প্রতিক বিবাদের ফলে সেখানকার বাঙালি জনগণের দৃঃখ-দৃর্দশায় ফিলিপাইন সরকার ও জনগণ গভীরভাবে মর্মাহত।
বৃটিশ পার্লামেন্টারি প্রতিনিধি দল বাংরাদেশ সফরের উদ্দেশে ঢাকা আসেন। প্রতিনিধি দলের সদস্যরা হলেন মিসেস জিল নাইট, জেমস এ কিলফেডার ও জেমস টিন।
পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো রাওয়ালপিন্ডিতে এক সাংবাদিক সম্মেলনে বলেন, পাকিস্তানের মনোভাব ব্যক্ত করতে বিদেশী রাষ্ট্র সফরের জন্য প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান তাকে অনুরোধ করেছেন। তিনি বলেন, বর্তমান অবস্থায় তার দেশ ত্যাগ করা উচিত নয়, কিন্তু যেখানে প্রেসিডেন্ট অনুরোধ করেন তখন তা বিবেচনা করা তার কর্তব্য।
সামরিক কর্তৃপক্ষ নিষিদ্ধ প্রস্তকের একটি তালিকা প্রকাশ করে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য বই হচ্ছে: আবদুল জলিলের যুগসঙ্গীত, শংকর প্রসাদ ঘোষ ও অরুণ দাশগুপ্তের অভিযাত্রী, পূর্ববঙ্গের লীগ সরকারের এক বছর, যাযাবরের ঝিলাম নদীর তীরে, প্রবোধ কুমার সান্যালের হাসুবানু, নূরে আলম সিদ্দিকীর রক্তাক্ত পোত, বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ, মুজাহিদের আলাদা হাওয়াই মুক্তির পথ।
পূর্ব পাকিস্তানের গভর্নর টিক্কা খান গভর্নর সম্মেলনে নিজের সফলতা বর্ণনা করে বলেন, আমাকে পাঠানো হয়েছে সমাজবিরোধী ও বিচ্ছিন্নতাবাদীদের খতম করার জন্য। আমি তা করেছি। প্রেসিডেন্ট যেকোনো দিন ক্ষমতা হস্তান্তর করতে পারেন।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর
(ওএস/এএস/১৫ জুন, ২০২৬)
পাঠকের মতামত:
- ভুরুঙ্গমারীতে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়
- ভগবান রামচন্দ্রের ছবিতে জুতাপেটা, ধর্ম অবমাননাকারীদের শাস্তির দাবি
- নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে ঈশ্বরদীতে যুবদলের আনন্দ মিছিল পথসভা
- দেশীয় উপজাতির মাছ এবং শামুক সংরক্ষণ প্রকল্পের সমাপনী কর্মশালা
- গোপালগঞ্জে ১০ শয্যার আইসিইউ ইউনিটের ৯টি ভেন্টিলেটর অকেজো
- খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা, ২ জনের কারাদণ্ড
- বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে ফরিদপুরে সনাকের মানববন্ধন ও র্যালি
- উদ্বোধনের সাড়ে তিন বছর পর মাদারীপুরে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ চালু
- ঢাকা শহর
- কাপাসিয়ায় এমপির অর্থ বিতরণ
- বগুড়ায় তিনটি মন্দিরে প্রতিমা ভাঙচুর, এলাকাজুড়ে উদ্বেগ ক্ষোভ
- আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রশংসিত ‘অন্তর বৃষ্টি’
- লোহাগড়া পৌরসভার নাগরিক সেবা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি
- বিক্ষোভ মিছিল করায় আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার
- জাতীয় শিক্ষাক্রমে সড়ক নিরাপত্তা বিষয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন
- নোয়াখালীতে কিশোররীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
- নড়াইলে মাদক বিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত
- রক্তদানের অঙ্গীকার, বাঁচুক অনেক অসহায় প্রাণ
- টঙ্গীতে বেসরকারি স্কুল শিক্ষার্থীদের মাঝে বৃত্তির পুরস্কার বিতরণ
- প্রধানমন্ত্রী আসছেন, সেই আনন্দে লিখছি
- ধূমকেতু এক্সপ্রেসে ৩০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ১
- ‘কৃষিই বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি’
- চাটমোহরে সাড়া ফেলেছে ২০২২ ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা
- ২৪ ঘণ্টার ব্যবধানে চার মৃত্যু, কান্নায় ভারী সাতক্ষীরা
- জননেতা মোহাম্মদ নাসিম ও সংকটে ঘেরা রাজনীতির বর্তমান বাস্তবতা
- বট, পাকুড় আর কৃষ্ণচূড়ার ডালে বেঁচে থাকবে একাত্তরের গল্প
- ঢালাও দরপতনে বাজার মূলধন কমলো ১৮০০০ কোটি টাকা
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নড়াইলে পরিবহন ধর্মঘট
- তরুণদের অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে ইউএনডিপি-গ্রামীণফোন
- নান্দাইল শহীদ দিবস পালিত
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- বারিতে ক্ষতিকর পোকা ফল আর্মিওয়ার্ম ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা শেখ জসিম কারাগারে
- বিদ্যুৎ বিভ্রাটে সুবর্ণচরে ছাত্রদলের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি
- বকশীগঞ্জে সাংবাদিক লিমনের কারামুক্তির দাবি
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
-1.gif)







