২০ জুন, ১৯৭১
‘আগরতলা ষড়যন্ত্র মামলা বানোয়াট ছিল না’
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : ‘সানডে টাইমস’ পত্রিকার এক সংবাদে বলা হয়, ‘পূর্ব পাকিস্তানে নতুন করে ত্রাসের ঝড় বয়ে চলেছে। স্থানীয় নাগরিকদের তিন শ্রেণীতে ভাগ করা হচ্ছে। সাদা অর্থাৎ নির্দোষ, ধূসর অর্থাৎ চাকরি যাবে এবং আটক করা হবে। আর কালো চিহ্ন যাদের ভাগ্যে জুটবে তাদের অবশ্যই হত্যা করা হবে। ...৩৬ জন বাঙালি জেলা ম্যাজিস্ট্রেট বা মহকুমা ম্যাজিস্ট্রেকে ইতোমধ্যেই হত্যা করা হয়েছে। কেউ কেউ পালিয়ে গেছেন। কুমিল্লা, রংপুর, কুষ্টিয়া, নোয়াখালী, ফরিদপুর ও সিরাজগঞ্জে পৌঁছেই পাকিস্তানি সেনাবাহিনী সেখানকার জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপারদের হত্যা করে।’
ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শ্রীনগরে এক জনসভায় বলেন, পূর্ববঙ্গ থেকে শরণার্থী আসার ফলে ভারত নতুন নতুন সমস্যার মুখোমুখি হচ্ছে। তিনি বলেন, পূর্ববঙ্গের বর্তমান পরিস্থিতি থেকে উদ্ভুত সমস্যা কেবল ভারত ও পাকিস্তানের সমস্যা নয়, এ সমস্যা বিশ্ববাসীরও। এ সমস্যা সমাধানে মানবিক কারণে বিশ্ববাসীর এগিয়ে আসা উচিত।
ঢাকায় সামরিক গভর্নর টিক্কা খান ঘোষণা করেন, বিদেশীদের কাছে ভারতীয় প্রচারণার মুখোশ তুলে ধরার জন্য পূর্ব পাকিস্তানের সমন্বয়ে একটি প্রতিনিধি দল বিদেশ সফর করবেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হামিদুল হক চৌধূরীর নেতৃত্বে এই প্রতিনিধি দলে থাকবেন পিডিপি’র মাহমুদ আলী, বিচারপতি নূরুল ইসলাম ও উপাচার্য ড. সৈয়দ সাজ্জাদ হোসাইন।
পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো কোয়েটার সাংবাদিকদের বলেন, দেশের পূর্বাঞ্চলের সাম্প্রতিক দুর্ভাগ্যজনক ঘটনাবলির জন্য তিনি গভীরভাবে উদ্বিগ্ন।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী হামিদুল হক চৌধূরী রাওয়ালপিন্ডিতে বলেন, ‘আমরা এখনো সঙ্কটের মধ্যে আছি। সাম্প্রতিক ঘটনাবলী থেকে প্রমাণিত হয়েছে, আগড়তলা ষড়যন্ত্র মামলা বানোয়াট ছিল না।’
পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামের আমীর অধ্যাপক গোলাম আজম লাহোরে এক সাংবাদিক সম্মেলনে বলেন, পূর্ব পাকিস্তানিরা রাজনৈতিকভাবে অনুভব করেন, প্রশাসনে তাদের সমানাধিকারকে অস্বীকার করা হয়েছে এবং যারা পাকিস্তানের আদর্শে বিশ্বাসী নয় তারা এই মনোভাবকে কাজে লাগিয়েছে। এছাড়া যুক্ত নির্বাচন প্রবর্তনের ফলে পূর্ব পাকিস্তানে বহু অমুসলিম থাকার জন্য রাজনৈতিক দলগুলো ধর্মনিরপেক্ষ দৃষ্টি ভঙ্গি গ্রহণের সুযোগ লাভ করে। বে-আইনী আওয়ামী লীগ তার অন্যতম।
গোলাম আজম বলেন, শেখ মুজিবুর রহমানের বিচ্ছিন্ন হবার ইচ্ছা ছিল কিন্তু তিনি কখনো তা উত্থাপন করেননি। তবে ৬-দফা স্বাধীনতার পথ সুগম করে দিত।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর
(ওএস/এএস/জুন ২০, ২০২৬)
পাঠকের মতামত:
- ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করলেন ওবামা
- দেশে খাদ্যশস্যের মজুদ ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে
- সোনার দাম ভরিতে কমলো ২২১৬ টাকা
- ‘আগরতলা ষড়যন্ত্র মামলা বানোয়াট ছিল না’
- ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
- ‘মুন্সীগঞ্জে নয়নের খাল দখলমুক্ত করা হবে’
- ক্লিনিকে চিকিৎসা নিতে আসা সেই অসুস্থ হনুমানকে উদ্ধার করে নিয়ে গেছে বনবিভাগ
- কাপ্তাইয়ে ১০০ দুস্থ পরিবারের পাশে পালবার লিং সেন্টার শিশু সদনের খাদ্যসামগ্রী বিতরণ
- কবি আল মুজাহিদী'র প্রয়াণে
- সাতক্ষীরায় ডোবা থেকে মধু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
- সুশৃঙ্খলভাবে এইচএসসি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ময়মনসিংহে মতবিনিময়
- সাতক্ষীরা জেলা সৎসঙ্গ শ্রী মন্দিরের প্রথম তলার ছাদ ঢালাই কাজ উদ্বোধন
- যেখানে রাজনীতি স্বার্থের দাস, সেখানে রাষ্ট্রের ভবিষ্যৎ অনিশ্চিত
- অবশেষে শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ
- ১২ সিনিয়র সহকারী সচিবকে বদলি
- নড়াইলে ৭ বছরেও শেষ হয়নি বেড়িবাঁধের কাজ, ঝুঁকিতে ৬ হাজার একর জমি
- কড়াইয়ের ছ্যাঁকা আর এক সমাজের নীরবতা
- চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন ট্রাম্প: মোজতবা খামেনি
- আমার বাবা আমার শক্তি সাহস ও প্রেরণার উৎস
- বাজারে গিয়ে চাপে সাধারণ মানুষ
- জ্বালানি রূপান্তর সূচকে বাংলাদেশের অবস্থান ৯৯তম
- প্রশান্ত মহাসাগরে ফের মার্কিন হামলা: নিহত ৩
- ‘শিগগিরই জামায়াতের নির্মম পতন হবে’
- মোদি-মেলোনি ‘জনপ্রিয় জুটি’, ট্রাম্প বললেন ‘আমিই বস’
- ব্রাজিলকে হারানোর সুযোগ দেখছি: হাইতি কোচ
- জহির খানের টেলিফিল্ম ‘নীলার লাল শাড়ী’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ‘প্রশ্নবিদ্ধ’ সম্মেলনে সশস্ত্র হামলায় কেন্দ্রীয় নেতা এখন হাসপাতালে
- জাফলংয়ে পাথর বোঝাই ৫০ নৌকা জব্দ
- ধানে ভরপুর ভৈরবের মোকাম, দাম নিয়ে হতাশ কৃষক-ব্যবসায়ীরা
- শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ
- দিনাজপুরে ব্যতিক্রম পেশায় লক্ষাধিক নারী
- সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
- কুড়িগ্রামে এক শিক্ষককে দিয়ে চলছে বিদ্যালয়ের সব কাজ
- অবৈধ স্থাপনা উচ্ছেদে শ্রীমঙ্গল পৌরসভার অভিযান
- চাঁদপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার নবনির্বাচিত গভর্নিং কমিটির সভা অনুষ্ঠিত
- পর্যটকে টইটম্বুর কুয়াকাটা
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
- কৃষকস্বার্থে বিদ্যমান সার বিতরণ নীতিমালা বহাল রাখার জোর দাবি
- পলাশবাড়ী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
- রামগরুড়ের ছানা
- শ্রীমঙ্গলে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার অভিযোগ
- ‘বাংলা বললেই কি বাংলাদেশি’, মোদী সরকারের জবাব চাইল আদালত
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







