২ জুলাই, ১৯৭১
‘বাংলাদেশ থেকে পাকসেনা খতম করে তবে থামব’
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : মোঃ হুমায়ূন কবিরের নেতৃত্বে মুক্তিযোদ্ধা দল কুমিল্লার লাটুমুড়ায় পাকহাদারদের অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়। এই আক্রমণে পাকবাহিনীর ১২ জন সৈন্য নিহত ও ৪ জন আহত হয়।
জাহাঙ্গীরের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদল পাকিস্তানি পুলিশ ও রেঞ্জারদের অবস্থান মতলব থানা আক্রমণ করে। এতে ৫ জন পুলিশ নিহত ও ৭ জন আহত হয়। অপরদিকে একজন মুক্তিযোদ্ধা শহীদ হয়।
সুনামগঞ্জ শহরের কাছে মুক্তিবাহিনীর একটি দল পাকবাহিনীর একটি টহলদার দলের ওপর আক্রমণ চালায়। মুক্তিবাহিনী এই অতর্কিত আক্রমণে পাকসেনাদের পুরো দল নিশ্চিহ্ন হয়।
সিনেটর চার্লস এ্যাথিয়ান ও সিনেটর বেডফোর্ড মোর্সে পাকিস্তানে নতুন করে সমরাস্ত্র সরবরাহের লাইসেন্স প্রদান বন্ধ এবং মঞ্জুরীকৃত লাইসেন্স বাতিল জন্য যুক্তরাষ্ট্র সরকারের উভয় পরিষদে প্রস্তাব উত্থাপন করেন।
মুক্তিফৌজ নেতা মেজর কালেদ মোশারফ বৃটিশ টেলিভিশন রিপোর্টারদের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশে একটি লোক ও জীবিত থাকা পর্যন্ত এই সংগ্রাম চলবে। বাংলাদেশ থেকে পাকসেনা খতম করে তবে থামব। নিজ পরিবার সম্পর্কে প্রশ্নের উত্তরে তিনি বলেন, অন্যান্য বহু পরিবারের ভাগ্যে কি ঘটেছে তা আমি নিজের চোখেই দেখেছি। নিজের কথা চিন্তা করার অধিকার এখন আর আমার নেই। বাংলাদেশই আমার পরিবার।
ভারতে আশ্রিত বাংলাদেশের শরণার্থীর সংখ্যা দাঁড়ায় ৬৫ লাখ ৪১ হাজার ৪শ’ ৪৬ জন।
বাংলাদেশের পক্ষে প্রচারণা চালানোর সুযোগ করে দেয়ার প্রতিবাদে পাকিস্তান কমনওয়েলথের সাথে সম্পর্কচ্ছেদের সিদ্ধান্ত নেয়।
পাকিস্তান সরকার বাণিজ্য সংক্রান্ত ছাড়া সকল প্রকার বেসরকারী পর্যায়ের বিদেশ ভ্রমন বন্ধ করে দেয়।
সিরিয়া ও গাম্বিয়া পাকিস্তানের অখন্ডতার সপক্ষে তাদের পূর্ণ সমর্থনের কথা ঘোষণা করে।
তাহরিক-ই-ইশতেকলাল পার্টি প্রধান এয়ার মার্শাল (অবঃ) আসগর খান সপ্তাহব্যাপী সফর শেষে ঢাকা ত্যাগের প্রাক্কালে বলেন, পাকিস্তানের ভবিষ্যতের জন্য আগামী তিনমাস সঙ্কটপূর্ণ। সরকারকে জনগণের ন্যায্য দাবি-দাওয়া মিটিয়ে দিতে হবে। কে সরকার গঠন করবে তা বড় সমস্যা নয়, সমস্যা হচ্ছে আদৌ কোনো সরকার গঠন করা যাবে কিনা এবং দেশের গণতন্ত্র টিকবে কি না।
আখাউড়ায় স্বাধীনতা বিরোধীদের এক সভায় জামায়াত নেতা আব্দুল খালেক বলেন, ‘তথাকথিত মুক্তিযোদ্ধা দুষ্কৃতকারীরা দেশকে ধ্বংস করতে চায়। এরা ব্রাহ্মণ্যবাদী হিন্দুস্তানের প্রচারণা ও কুমতলবে মুসলমানদের মধ্যে বিভেদ এনেছে।’
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর
(ওএস/এএস/জুলাই ০২, ২০২৬)
পাঠকের মতামত:
- বিদায়ী অর্থবছরে রেমিট্যান্সে রেকর্ড, রিজার্ভেও স্বস্তি
- কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড
- নিখোঁজের ৫০ দিন পর রান্নাঘরে পুতে রাখা লাশ উদ্ধার
- এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী
- ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ
- ‘বাংলাদেশ থেকে পাকসেনা খতম করে তবে থামব’
- কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে খাবার তুলে দিলো প্রশাসন
- সাতক্ষীরায় কলেজছাত্রী রিফা অপহরণ, দুই সপ্তাহে উদ্ধার নেই, হয়নি মামলা
- দিনাজপুর শিক্ষা বোর্ডে এক লাখ ১৩ হাজার ৪৭৯ জন এইচএসসি পরীক্ষার্থী
- হাবিপ্রবির ৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, ৬০ জনের বিভিন্ন মেয়াদে শাস্তি
- তালায় বাস চাপায় স্কুলছাত্র নিহত, আহত শিক্ষক বাবা
- ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়
- কোকের বোতলে রাখা ঘাস নিধনের বিষ কোক ভেবে পান, যুবকের মৃত্যু
- ‘আজ থেকে আ.লীগের সাথে আমার কোনো সম্পর্ক নেই’
- বিচারক দম্পতির বাসায় চুরি, অলঙ্কারসহ ২০ লাখ টাকার মালামাল লুট
- কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সুবর্ণচরে ডাম্প ট্রাক কেড়ে নিলো মডেল মসজিদের খতিবের জীবন
- ফুলপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ
- বাঁচতে হয় হাতির মত
- ঈশ্বরদীতে বিদায় অনুষ্ঠানে ভাঙচুর, সংবর্ধনা ছাড়াই বিদায় নিলেন প্রধান শিক্ষক
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেট্রোরেলের যাত্রাবিরতি বন্ধ
- পাংশায় সাত বছরের শিশু ধর্ষণের অভিযোগে ষাট বছরের বৃদ্ধ গ্রেফতার
- ‘প্রচলিত নিরাপত্তা নয়, ডিজিটাল সক্ষমতাই ভবিষ্যতের মূল শক্তি’
- ‘পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিত অপপ্রচার’
- রাজবাড়ীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
- টরণ্টোয় আবৃত্তি শিল্পী বেলায়েত হোসেনের একক সন্ধ্যা ‘আবৃত্তি আলাপন’
- পানিশূন্যতায় ভুগছেন কি না জানুন ৩০ সেকেন্ডের পরীক্ষায়
- হামলা-ভাঙচুরে জড়িতদের বিচার দাবিতে এফডিসিতে মানববন্ধন
- টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- শ্রীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের সমর্থকদের উদ্যোগে নির্বাচনী সভা
- কমলাপুর রেল স্টেশনে আধুনিক স্বাস্থ্যসম্মত টয়লেট চালু
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বম কারাগারে
- রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা
- ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ
- শ্রীমঙ্গলে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







