৪ জুলাই, ১৯৭১
রংপুরের গড্ডিমারীতে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ হয়
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : পাকবাহিনীর দুই কোম্পানী সৈন্য ফেনী থেকে বেলুনিয়া যাওয়ার পথে শালদা বাজারে সাময়িক অবস্থান নেয়। এ সময় ক্যাপ্টেন জাফল ইমামের এক প্লাটুন যোদ্ধা ৩ ইঞ্চি মর্টারসহ পাকসেনাদের ওপর অতর্কিত আক্রমণ চালায়। এই আক্রমণে পাকবাহিনীর ৩০ জন সৈন্য নিহত ও ২০ জন সৈন্য আহত হয়।
পাকবাহিনীর একদল সৈন্য মুক্তিবাহিনীর কুমিল্লার কোটেশ্বর ঘাঁটির সম্মুখবর্তী হলে মুক্তিযোদ্ধারা ব্যাপক আক্রমণ চালায়। ২/৩ ঘন্টা যুদ্ধের পর পাকসেনারা ৫০০/৬০০ গজ পিছু হটে সারিপুরের দিক থেকে আবার অগ্রসর হবার চেষ্টা চালায়। এতেও মুক্তিযোদ্ধাদের গুলির সামনে টিকতে না পেরে সম্পূর্ণ পর্যুদস্ত হয়ে পিছু হটে। এ যুদ্ধে পাকবাহিনীর কমপক্ষে ৩০ জন সৈন্য হতাহত হয়। অপরদিকে একজন মুক্তিযোদ্ধা শহীদ হন।
দিনাজপুরে মেজর নাজমুল হকের নেতৃত্বে মুক্তিবাহিনীর একটি দল পাকবাহিনীর কাঞন সেতু ঘাঁটি আক্রমণ করে। আড়াই ঘন্টা ব্যাপী তুমুল সংঘর্ষের পর মুক্তিযোদ্ধারা কোনো ক্ষতি স্বীকার না করে পিছু হটে নিজ ঘাঁটিতে ফিরে আসে।।
পূর্ব-দিনজিপুরের পঁচাগড়ের ৮ মাইল উত্তরে পাকবাহিনীর অমরাখানা সীমান্ত ঘাঁটির ওপর মুক্তিবাহিনী তুমুল আক্রমণ চালায়। তীব্র যুদ্ধ শেষে অমরাখানা সীমান্ত ঘাঁটি মুক্তিযোদ্ধাদের দখলে আসে।
রংপুরের গড্ডিমারীতে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ হয়।
মুক্তিবাহিনী ঠাকুর গাঁওয়ের ১৪ মাইল উত্তর-পশ্চিমে পাকবাহিনীর লাহিড় চৌকির ওপর কামান ও মর্টারের সাহায্যে তীব্র আক্রমণ চালায়।
পাকিস্তান বৃটেনের কাছে বৃটিশ পার্লামেন্ট, বিবিসি ও সংবাদপত্রে বাংলাদেশের পক্ষে ও পাকিস্তানের বিপক্ষে প্রচারণার বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
প্রতিবাদ লিপিতে লন্ডনে বাংলাদেশ সংগ্রাম কমিটির মাধ্যমে দায়িত্বপূর্ণ বৃটিশ নাগরিক ও বিদেশীরা (বাঙালিরা) যে কর্মতৎপরতা চালাচ্ছেন তার প্রতি বৃটিশ সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। লিপিতে বলা হয় : গ্রেট বৃটেনে বাংলাদেশের জন্য অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ কেনার উদ্দেশ্যে তহবিল সংগ্রহ করা হচ্ছে।
প্রতিবাদলিপিতে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী স্যার এ্যালেকডগলাস হিউমের ২৩ জুনের বিবৃতিকে পাকিস্তানের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বলে উল্লেখ করা হয়।
ঢাকায় সামরিক কর্তৃপক্ষ ঘোষণা করে ঃ সাতক্ষীরা থেকে নির্বাচিত জাতীয় পরিষদ সদস্য এডভোকেট আব্দুল গফফার ভারত থেকে ফিরে এসে নিজেকে পাকিস্তান কর্তৃপক্ষের কাছে সোপর্দ করেছেন। ফেনী থেকে নির্বাচিত জাতীয় পরিষদ সদস্য ওবায়দুল্লাহ মজুমদার বর্তমানে সপরিবারে ঢাকায় অবস্থান করছেন।
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী জেড হাসান জাহেদী পাকিস্তানের সংহতি ও ঐক্য রক্ষার কাজে পাকিস্তানের পাশে থাকার অঙ্গীকার করেন।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর।
(ওএস/এএস/জুলাই ০৪, ২০২৬)
পাঠকের মতামত:
- রংপুরের গড্ডিমারীতে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ হয়
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা অভিযোগে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আটক
- ‘খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত মানবিক সমাজ গড়ে তুলতে হবে’
- হত্যা মামলার বাদীর পরিবারকে আসামি পক্ষের হুমকি
- লৌহজংয়ে মাদকের বিরুদ্ধে বিএনপির কঠোর হুঁশিয়ারি
- সাইক্লিস্ট রাকিবুল ও কাপ্তাই ব্লাড ব্যাংকের মানবিকতায় বদলে গেল এক পরিবারের জীবন
- সলিমুল্লাহ খানকে ঘিরে বিতর্ক: সমালোচনা, প্রতিহিংসা নাকি পারশ্রীকাতরতা?
- শিক্ষায় কারিকুলাম বারবার পরিবর্তন গুরুত্বকে দূরে ঠেলে দেয়
- নড়াইলে আনোয়ার হত্যা মামলার আসামি গ্রেফতার
- আমুয়াকান্দা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে ওসির মতবিনিময় সভা
- মণির বক্তব্য, রাকিবের প্রত্যাখ্যান, বিএনপির অবস্থান কি?
- সকালে বহিষ্কারাদেশ প্রত্যাহার, বিকেলে আবার বহাল
- ‘স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বাস্থ্যখাতে সর্বোচ্চ বরাদ্দ’
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
- ‘রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত’
- বেগম রোকেয়া পদক-২০২৬-এর জন্য আবেদন আহ্বান
- ‘শাপলা চত্বরের ঘটনায় ইনুর সম্পৃক্ততা মিলেছে’
- জোটার স্মৃতিতে আবেগঘন রোনালদো, ক্রোয়েশিয়াকে হারিয়ে জয় উৎসর্গ
- চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ
- পোশাক খাতের রপ্তানি আয় কমেছে ১.৬৪ শতাংশ
- ভরিতে সোনার দাম বাড়লো আরও ৪৩৭৪ টাকা
- শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল
- আলজেরিয়ার বিদায়, শেষ ষোলতে সুইজারল্যান্ড
- কামালপুরে মুক্তিবাহিনী পাকবাহিনীর অবস্থানের ওপর আক্রমণ চালায়
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
- কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বম কারাগারে
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- চট্টগ্রাম বন্দরে আজও বন্ধ পণ্য খালাস
- আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা
- ‘খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত মানবিক সমাজ গড়ে তুলতে হবে’
- আজ কালিগঞ্জ হানাদার মুক্ত দিবস
- হাবিপ্রবিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন
- ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ
- সিরাজগঞ্জ-৪ আসনের এমপি তানভীর ইমাম’র চা আড্ডা
- ৫৪৮ কোটি ৫৪ লাখ টাকার সার কিনবে সরকার
- শ্রীমঙ্গলে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণ
- পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে শরীয়তপুরের ডিসিকে লিগ্যাল নোটিশ
- রামগরুড়ের ছানা
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা অভিযোগে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আটক
-1.gif)







