৬ জুলাই, ১৯৭১
ইয়াহিয়ার বিশেষ দূত হিসেবে ভুট্টো ইরান ও আফগানিস্থান সফর করেন
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : দাউদকান্দি থানার মাসিমপুর বাজারের আধমাইল পশ্চিমে জয়পুর গ্রামে গোমতীর শাখানদীর পারে হাবিলদার গিয়াসের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদল দাউদকান্দি থেকে আগত পাকসেনাবাহী দু’টি লঞ্চকে এ্যামবুশ করে। এতে উভয়পক্ষের মধ্যে তুমুল গোলাবিনিময় হয়।এই সংঘর্ষে ২০/২৫ জন পাকসেনা নিহত হয় এবং পাকবাহিনী পিছু হটে দাউদকান্দি ফিরে যায়।
কুমিল্লার পাকবাহিনীর এক ব্যাটালিয়ন সৈন্য মন্দভাগ বাজার থেকে শালদা নদী এনক্লেভ-এর দিকে অগ্রসর হলে ২নং সেক্টরের ‘এ’ ও ‘সি’ কোম্পানী যথাক্রমে মেজর সালেক এবং ক্যাপ্টেন গাফফরের নেতৃত্বে প্রচন্ড বাধা দেয়। এতে পাকসেনারা কামানের সাহায্যে মুক্তিযোদ্ধাদের অবস্থানের ওপর এবং পার্শ্ববর্তী গ্রামগুলোতে তীব্র গোলাবর্ষণ করে। এই গোলাবর্ষণে ১১ জন মুক্তিযোদ্ধা আহত হয়। এবং ৩২ জন বেসামরিক লোক হতাহত হয়। প্রচন্ড গোলাবিনিময়ের পর পাকসেনারা পিছু হটে মন্দভাগ বাজারে অবস্থান নিতে বাধ্য হয়।
কুমিল্লার-চাঁদপুর রাস্তায় হবিগঞ্জের নিকট রামচন্দ্রপুর ফেরীঘাটে পাকবাহিনীর একদল সৈন্যকে মুক্তিবাহিনীর একটি কোম্পানী আক্রমণ চালায়। প্রায় একঘন্টাব্যাপী সংঘর্ষে ৪ জন পাকসেনা নিহত হয়। পরে চাঁদপুর থেকে দু‘কোম্পানী সৈন্য পাকসেনাদের সাহায্য করতে এলে মুক্তিযোদ্দাদের সাথে তুমুল যুদ্ধ হয়। এই যুদ্ধে পাকসেনারা পুরো ছত্রভঙ্গ হয়ে যায় এবং ৩১ জন পাকসৈন্য নিহত ও ৫৪ জন আহত হয়। অপরদিকে দুইজন মুক্তিযোদ্ধা গুরুতরভাবে আহত হয়।
মুক্তিযোদ্ধারা সিলেটের দিরাই থানা আক্রমণ করে। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও একজন দালাল নিহত হয়। থানা থেকে মুক্তিযোদ্ধারা প্রচুর অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।
প্রেসিডেন্ট ইয়াহিয়ার বিশেষ দূত হিসেবে পিপলস পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টো ইরান ও আফগানিস্থান সফরের প্রথম পর্যায়ে তেহরানের উদ্দেশ্যে করাচী ত্যাগ করেন।
পূর্বাঞ্চলীয় কমান্ডার লে. জেনারেল এ.এম. কে. নিয়াজি সিলেট এলাকার সীমান্ত ঘাঁটিসমূহ পরিদর্শন করেন এবং জোয়ানদের মনোবল অটুট রাখার পরামর্শ দেন।
সিলেটে শান্তি কমিটির নেতা মকবুল আলী চৌধুরী, শাহাবুদ্দিনসহ ৫ সদসস্যে একটি দল ডেমোক্র্যাটিক পার্টির প্রধান নূরুল আমিনের সঙ্গে দেখা করে কর্ম পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন।
শায়খে জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ শাখার প্রাক্তন সদস্য সচিব মওলানা আতাহার আলী, পাকিস্তানের অখন্ডতারক্ষায় ‘মুজাহিদ বাহিনী’-তে সকল মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও পাকিস্তানের আদর্শে বিশ্বাসী ইসলাম প্রিয় যুবকদের যোগ দেয়া অবশ্য কর্তব্য বলে জানান।
পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক ডেপুটি স্পীকার এ.টি.এম. আব্দুল মতিন ইয়াহিয়াকে সত্যিকার ‘গণতন্ত্রী’ আখ্যায়িত করে বলেন, পাকিস্তানের অখন্ডতা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রেসিডেন্টের আন্তরিকতায় তিনি মুগ্ধ হয়েছেন।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর।
(ওএস/এএস/জুলাই ০৬, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘অংশগ্রহণমূলক রাজনীতির পরিবেশ গড়ে তোলা জরুরি’
- ‘গ্রামবাংলা আমাদের শিকড়-শক্তি ও সম্ভাবনার আধার’
- বিশ্বকাপে ইতিহাস গড়ে স্বাধীনতা দিবসে দেশে ফিরল কেপ ভার্দে
- দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট
- অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন
- ইয়াহিয়ার বিশেষ দূত হিসেবে ভুট্টো ইরান ও আফগানিস্থান সফর করেন
- সুবর্ণচরে বৃদ্ধার হাত ভেঙ্গে দিলো প্রতিপক্ষ
- পাংশায় হত্যা মামলার বাদীর ওপর হামলা, থানায় লিখিত অভিযোগ
- বুদ্ধিজীবি অধ্যাপক আবুল কাসেমের জীবনাবসান
- মাদার নদীর চর দখল করে চলছে মৎস্য ঘের নির্মাণ, কাটা হচ্ছে বনায়নের গাছ
- ডিম ভেঙে প্রতিবাদ, ঈশ্বরদীতে খামারিদের সড়ক অবরোধ
- সাতক্ষীরায় রবীন্দ্রনাথ-নজরুলের জন্মজয়ন্তী উদযাপন
- ভারত যেতে চাই.......
- সোনাতলায় ভ্রাম্যমাণ আদালতে ভুয়া চিকিৎসককে ৩০ হাজার টাকা জরিমানা
- নড়াইলে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্য গ্রেপ্তার, গলিত সোনা উদ্ধার
- দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা
- সাংবাদিক সোমা, আনিস, মেহেদীসহ ৬ জনের বাকস্বাধীনতা হরণের নিন্দা
- জুলাই: দুই বছরের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব
- মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- প্রতিবন্ধকতা জয় করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার হলে বৈশাখী
- যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে ফোবানার শুভেচ্ছা
- বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ
- যে শহরে থাকি
- ‘ফ্যাসিস্ট ফিরে এসেছে তিনটি পথে’
- হামে মেয়ের মৃত্যু, ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন বাবার
- আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- চট্টগ্রাম বন্দরে আজও বন্ধ পণ্য খালাস
- হাবিপ্রবিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন
- আজ কালিগঞ্জ হানাদার মুক্ত দিবস
- কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বম কারাগারে
- সিরাজগঞ্জ-৪ আসনের এমপি তানভীর ইমাম’র চা আড্ডা
- ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ
- ৫৪৮ কোটি ৫৪ লাখ টাকার সার কিনবে সরকার
- পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে শরীয়তপুরের ডিসিকে লিগ্যাল নোটিশ
- শ্রীমঙ্গলে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণ
- রামগরুড়ের ছানা
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- সালথায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- পলাশবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







