৭ জুলাই, ১৯৭১
সিলেটে মুক্তিবাহিনীর আক্রমণে পাকবাহিনীর ৩৯ জন সৈন্য নিহত হয়
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : প্রথম ইস্ট বেঙ্গল, তৃতীয় ইস্ট বেঙ্গল, অষ্টম ইস্ট বেঙ্গল এই তিনটি নিয়মিত পদাতিক বাহিনীর সমন্বয়ে মুক্তিবাহিনীর প্রথম ব্রিগেড ‘জেড ফোর্স’ গঠিত হয়। মেজর জিয়াউর রহমানের নামের প্রথম অক্ষর দিয়ে এই ব্রিগেডের নামকরণ করা হয় ‘জেড ফোর্স’। ‘জেড ফোর্স’-এর ব্রিগেড কমান্ডের দায়িত্ব মেজর জিয়াউর রহমানকেও ব্রিগেড মেজরে-এর দায়িত্ব ক্যাপ্টেন অলি আহমদকে প্রদান করা হয়।
সিলেটে একদল মুক্তিযোদ্ধা পাকবাহিনীর বারইগ্রাম স্কুল ঘাঁটি আক্রমণ করে। এতে উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড গোলা বিনিময় হয়। এই যুদ্ধে পাকবাহিনীর ৩ জন সৈন্য নিহত হয়।
সিলেটের তেলিয়াপাড়া চা বাগান এলাকায় মুক্তিবাহিনীর ও পাকবাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এই সংঘর্ষে পাকবাহিনীর ৩৯ জন সৈন্য নিহত হয়।
মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক সহকারী ডঃ হেনরি কিসিঞ্জার নয়াদিল্লীতে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও পররাষ্ট্রমন্ত্রী শরণ সিং-এর সাথে পৃথক পৃথক বৈঠকে মিলিত হন। বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়।
সিনেটর ফ্রাঙ্ক চার্চ মার্কিন সিনেটে নিক্সন প্রশাসনের সমালোচনা করে অবিলম্বে পাকিস্তানে প্রেরিত অস্ত্রবাহী জাহাজ ফেরৎ আনার জন্য আহ্বান জানান।
পশ্চিম পাকিস্তান পি.ডি.পি-র সভাপতি নওয়াবজাদা নসরুল্লাহ খান লাহোরে এক সাংবাদিক সম্মেলনে যতো শিগগির সম্ভব আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমানের বিচার অনুষ্ঠানের দাবি জানান।
জাতীয় যুব কাউন্সিলের সভাপতি ও ঢাকা হাইকোর্টের এডভোকেট মাহবুবুর রহমান এক বিবৃতিতে পাকিস্তানের অখন্ডতা বিনষ্টের জঘন্য চক্রান্তের বিরুদ্ধে দৃঢ় ও সাহসিকতাপূর্ণ পদক্ষেপ গ্রহণের জন্য পাকিস্তান সরকারকে অভিনন্দন জানিয়ে প্রয়োজনে বৃটেনের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহবান জানান। তিনি দেশপ্রেমিক ও স্বাধীনতাপ্রিয় নাগরিকদের প্রতি বিচ্ছিন্নতাবাদীদের (মুক্তিযোদ্ধা) বিরুদ্ধে সাহসিকতাপূর্ণ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বেগম আখতার সোলায়মান বিবিসি-কে দেয়া এক সাক্ষাৎকারে ইয়াহিয়ার প্রশংসা করে বলেন, ‘প্রেসিডেন্ট ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে সত্যিই খুব আন্তরিক।’
সাভারের বিরলিয়া গ্রামে মোঃ এখলাস মিয়ার নেতৃত্বে ‘গ্রামরক্ষী দল’ গঠিত হয়।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর।
(ওএস/এএস/জুলাই ০৭, ২০২৬)
পাঠকের মতামত:
- সাতক্ষীরায় ভারতীয় রেনুপোনাসহ ৬৬ লাখ টাকার মালামাল জব্দ, আটক ২
- ২৫ বছর পূর্তিতে দেশের সবচেয়ে ইমপ্যাক্টফুল ২৫টি প্রতিষ্ঠানকে ব্র্যাক ব্যাংকের সম্মাননা
- সাতক্ষীরায় বিপুল পরিমান মাদকসহ গ্রেপ্তার ২
- সাতক্ষীরায় প্রথমবারের মতো পল্লী উন্নয়ন দিবস পালিত
- পরানদহে ভাড়াটিয়া বাহিনী নিয়ে হিন্দু সম্প্রদায়ের জমি দখলের চেষ্টা শুকুর আলীর
- শ্যামনগরে বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা, শিক্ষার্থীদের দুর্ভোগ
- ফরিদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন, রাজবাড়ীতে ৩ পরীক্ষার্থী বহিস্কার
- ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা
- পাংশা উপজেলা প্রেসক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত
- রাজৈরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
- গোপালগঞ্জে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ
- সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
- নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা
- এমপি আতাউরের স্বজনপ্রীতিতে ইমেজ সংকটে জামায়াত
- সোনাতলায় নানান আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
- ফুলপুর পৌরসভায় প্লাস্টিক গার্ভেজ বিন স্থাপনের উদ্বোধন
- গোপালগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন
- ‘চোখের নিমিষে বাড়িভিটা নদী খায়া গেল বাহে’
- টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
- গোপালগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন
- সংসদের সামনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের নিন্দা সিপিবির
- ঈশ্বরদীতে র্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৪
- গোপালগঞ্জে ১০ শয্যার আইসিইউ ইউনিটের ৯টি ভেন্টিলেটর অকেজো
- ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ
- কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বম কারাগারে
- ৫৪৮ কোটি ৫৪ লাখ টাকার সার কিনবে সরকার
- পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে শরীয়তপুরের ডিসিকে লিগ্যাল নোটিশ
- শ্রীমঙ্গলে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণ
- রামগরুড়ের ছানা
- সালথায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ
- জৈন্তাপুর থানার ওসির নামে প্রতিদিন বিপুল পরিমানে চাঁদা তোলার অভিযোগ
- কুড়িগ্রামে সবুজ ধান ক্ষেতে জাতীয় পতাকা
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- চুল দিয়ে ৫৪, কান দিয়ে ৩২ কেজি তুলে বিশ্বরেকর্ড নারীর
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- পলাশবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত
- কাঁচা মরিচ
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ীতে হামলা, আহত ৫
- পটুয়াখালীতে সাংবাদিক-রাজনীতিক আব্দুর রশিদের মৃত্যুবার্ষিকী পালিত
-1.gif)







