৯ জুলাই, ১৯৭১
আধ ঘন্টাব্যাপী গোলাবর্ষণে পাকবাহিনীর ১৯ জন সৈন্য নিহত
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : পাকবাহিনীর এক প্লাটুন সৈন্য শালদা নদী থেকে নায়নপুর যাবার পথে মেজর সালেকের ৫ সদস্যের ডিমোলিশন পার্টির পুতে রাখা এন্টিপার্সোনাল মাইনের ওপর পড়ে যায়। মাইন বিস্ফোরণে ১০ জন পাকসেনা নিহত এবং আরো অনেকে আহত হয়। পাকসেনারা বিপর্যস্ত হয়ে শালদা নদী ঘাঁটিতে ফিরে যায়।
সন্ধ্যায় মেজর সালেকের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদল পাকবাহিনীর শালদা নদী অবস্থানের ওপর কামান ও মর্টারের সাহায্যে প্রচন্ড গোলাবর্ষণ করে। প্রায় আধঘন্টাব্যাপী গোলাবর্ষণে পাকবাহিনীর ১৯ জন সৈন্য নিহত ও ১১ জন আহত হয়।
কুমিল্লায় মুক্তিবাহিনীর কটেশ্বর অবস্থানের ওপর পাকবাহিনীর দুই কোম্পানী সৈন্য হামলা চালায়। পরে আরো দুই কোম্পানী সৈন্য পাকসেনাদের শক্তিবৃদ্ধি করে। ৩/৪ ঘন্টা যুদ্ধের পর পাকসেনাদের আক্রমণ ব্যাহত হয় এবং তারা পিছু হটে। এই যুদ্ধে পাকসেনাদের ২৪/২৫ জন সৈন্য নিহত হয়।
চতুর্থ বেঙ্গলের ‘বি’ কোম্পানীর এক প্লাটুন যোদ্ধা একটি ট্রাক ও দু‘টি জীপ বোঝাই পাকসেনাদের চৌদ্দ গ্রামের বালুজুরি ভাঙ্গাপুলের কাছে আক্রমণ চালায়। ৩/৪ ঘন্টাব্যাপী প্রচন্ড সম্মুখযুদ্ধে পাকবাহিনীর ৩০ জন সৈন্য নিহত ও ৬ জন আহত হয়।
মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক সহকারী ডঃ হেনরি কিসিঞ্জার উপ-প্রধান সামরিক আইন প্রশাসক ও পাকিস্তান সেনাবাহিনীর চীপ অব স্টাফ জেনারেল আব্দুল হামিদ খানের সাথে সাক্ষাৎ করেন। মধ্যরাতে ডঃ কিসিঞ্জার গোপনে পিকিং যাত্রা করেন।
নেজামে ইসলামের যুগ্ম-সম্পাদক মওলানা আবদুল মতিন ও দলের পার্লামেন্টারি বোর্ডের সভাপতি সৈয়দ মঞ্জুরুল আহসান এক যুক্ত বিবৃতিতে প্রেসিডেন্ট ইয়াহিয়ার ভাষনকে স্বাগত জানিয়ে বলেন, বিচ্ছিন্নতাবাদীদের সাথে কোনো রকম আপোষ হতে পারে না। পাকিস্তান স্থায়ী হবার জন্যই প্রতিষ্ঠা লাভ করেছে। তারা আশা প্রকাশ করেন, পাকিস্তানের অখন্ডতা রক্ষার জন্য যথাবিহিত ব্যবস্থা নেয়া হবে। তারা এ উদ্দেশে গৃহীত প্রেসিডেন্টের পদক্ষেপকে স্বাগত জানিয়ে তার প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
ঢাকা জেলার ফুলপুর থানার বিভিন্ন ইউনিয়নের ৬৫০ জন রাজাকার ট্রেনিং শেষ করে। ট্রেনিং সমাপনী অনুষ্ঠানে ১৬০ জন দক্ষ রাজাকারের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার দেয়া হয়।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর।
(ওএস/এএস/জুলাই ০৯, ২০২৬)
পাঠকের মতামত:
- আধ ঘন্টাব্যাপী গোলাবর্ষণে পাকবাহিনীর ১৯ জন সৈন্য নিহত
- ঈশ্বরদীতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসূচি, স্মারকলিপি প্রদান
- গোপালগঞ্জে ওয়াকিটকিসহ প্রতারক আটক
- জাবিপ্রবিতে জাতীয় ছাত্রশক্তির আংশিক আহ্বায়ক কমিটি
- গোপালগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা
- ঝুঁকিপূর্ণ বসতি, অচল জীবন: কাপ্তাইয়ে ঝিরির ঢল ও পাহাড় ধসের আতঙ্ক
- গোপালগঞ্জে ৯টি আম গাছের চারা ভেঙে উপড়ে ফেলার অভিযোগ
- টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে পাহাড় ধসের আতঙ্ক, খোলা হলো ২০টি আশ্রয়কেন্দ্র
- বুক সমান পানিতে বিজিবির টহল, সীমান্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
- অফসাইডে ফুটবল বিশ্বকাপ
- ফুলপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও'র পরিচিতি সভা
- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- জামালপুর ডায়াবেটিস হাসপাতালে দুর্নীতির তদন্ত এবং চিকিৎসার মান উন্নয়নের দাবি
- কালুখালীতে ৫ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার
- একাত্তর ফিরে আসুক: পাক-মার্কিন অক্ষের বিরুদ্ধে জাতির নতুন প্রতিরোধ
- আবুল কাসেম ফজলুল হক: বিরল মানবিকতা ও বুদ্ধিবৃত্তিক সততার প্রতীক
- অ্যালার্জি প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই
- স্বাভাবিক প্রসবের অধিকার ফিরিয়ে আনুন
- জনসংখ্যা বৃদ্ধি : সংকট এখন কাঠামোগত পরিবর্তনে
- পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি শেষ, রায় বৃহস্পতিবার
- আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা ২২ আগস্ট
- ‘জীবনের চেয়ে কোনো খেলা বড় নয়’
- ‘জুনে কমেছে দেশের অর্থনীতির গতি’
- গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট আরও গভীর হবে
- কুড়িগ্রামে সবুজ ধান ক্ষেতে জাতীয় পতাকা
- জৈন্তাপুর থানার ওসির নামে প্রতিদিন বিপুল পরিমানে চাঁদা তোলার অভিযোগ
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- পটুয়াখালীতে সাংবাদিক-রাজনীতিক আব্দুর রশিদের মৃত্যুবার্ষিকী পালিত
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- পলাশবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত
- কাঁচা মরিচ
- মহান মুক্তিযুদ্ধে এক কিশোর
- পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- ছোট্ট জোবায়েদকে বাঁচাতে এগিয়ে আসুন
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ীতে হামলা, আহত ৫
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- ‘কোনো বক্তব্য নেই’
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







