১১ জুলাই, ১৯৭১
মুক্তিবাহিনীর সেক্টর কমান্ডারদের প্রথম সম্মেলন শুরু
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : কলকাতার ৮ নম্বর থিয়েটার রোডের অফিস ভবনে মুক্তিবাহিনীর সেক্টর কমান্ডারদের প্রথম সম্মেলন (১১-১৭জুলাই) শুরু হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। অধিবেশনে মুক্তিযোদ্ধাদের নানা ধরনের সদস্যা ও সমন্বিত ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে আলোচনা করা হয়।
সকাল ১১ টায় মুক্তিবাহিনীর এ্যামবুশ দল পাকবাহিনীর একটি কোম্পানীকে মিয়াবাজারের দিকে অগ্রসর হওয়ার সময় এ্যামবুশ করে। এতে উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। ৪ ঘন্টাব্যাপী যুদ্ধে পাকবাহিনীর ১০/১৫ জন হতাহত হয়। পরে পাকহানাদাররা যুদ্ধ ক্ষেত্র পরিত্যাগ করে পিছু হটে।
লেঃ শামসুল আরেফিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধা দল পাইকগাছা থানার কপিলমুনির রাজাকার ঘাঁটি আক্রমণ করে। এতে উভয় পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ হয়। যুদ্ধ শেষে মুক্তিযোদ্ধা দল নিরাপদে বড়দল ঘাঁটিতে ফিরে আসে।
সকাল ৮ টায় পাকবাহিনী ভারী কামান ও মর্টারের সাহায্যে মুক্তিবাহিনীর শালদা নদী অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়। সমস্তদিন গোলাগুলির ফলে মুক্তিবাহিনীর অবস্থানের বেশ ক্ষয়ক্ষতি হয়। গোলাগুলিতে ৪র্থ বেঙ্গলের হাবিলদার তাজুল মিয়া ও সিপাই আব্দুর রাজ্জাক মারাত্মকভাবে আহত হয়। এছাড়াও ২ জন বেসামরিক লোক নিহত ও ৮ জন বেসামরিক লোক আহত হয়।
বিকেল সাড়ে ৬ টায় মুক্তিবাহিনীর ২ জন গেরিলা চাঁদপুর পাওয়ার স্টেশনের সামনে পাহারারত ২ জন পাকসেনা ও ২ জন পাকপুলিশের ওপর গ্রেনেড ছোঁড়ে। এতে সবাই নিহত হয়।
পূর্ব-পাকিস্তান রেডক্রসের চেয়ারম্যান বিচারপতি এ.কে.এম.নূরুল ইসলাম জেনেভা সফর শেষে ঢাকায় প্রত্যাবর্তন করেন।
মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক সহকারী ডঃ হেনরি কিসিঞ্জার গোপনে চীন সফর শেষে পাকিস্তান প্রত্যাবর্তন করেন এবং প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে একান্ত বৈঠকে মিলিত হন। পরে তিনি প্যারিসের পথে তেহরান রওনা হন।
পশ্চিম পাকিস্তান পি.ডি.পি-র সভাপতি নওয়াবজাদা নসরুল্লাহ খান লাহোরে এক বিবৃতিতে বলেন, একটি ইরানী দৈনিকের সাথে সাক্ষাৎকারে পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো বে-আইনী ঘোষিত আওয়ামী লীগ ও তার নেতা শেখ মুজিবুর রহমানের সাথে বর্তমান সরকারের একটি মীমাংসাভিত্তিক ফর্মুলার ব্যাপারে আলাপ-আলোচনা করা উচিত বলে যে পরামর্শ দিয়েছিল তা দুঃখজনক।
জনাব খান বলেন, বে-আইনী আওয়ামী লীগের সাথে পাকিস্তানের যেই আলোচনা করতে যাবেন তিনিই জাতীয় স্বার্থ বিরোধী কাজ করবেন।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর।
(ওএস/এএস/জুলাই ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
- কাপ্তাই হ্রদে পানির স্তর বৃদ্ধি, তিন মাস পর পূর্ণ সক্ষমতায় ৫ ইউনিট
- ফরিদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মুক্তিবাহিনীর সেক্টর কমান্ডারদের প্রথম সম্মেলন শুরু
- ‘আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে’
- মহম্মদপুরে বৃদ্ধের বিরুদ্ধে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ
- লৌহজংয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষের চারা রোপণ ও বিনামূল্যে বিতরণ
- লৌহজংয়ে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ
- সাতক্ষীরায় নিখোঁজের তিনদিন পর মিলল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ
- নড়াইলে মাদক বিরোধী আলোচনা ও কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান
- পরকীয়া: বাংলাদেশের সমাজ আজ কোন পথে?
- পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন জামায়াত নেতা ফিরোজ
- নতুন কমিটি, পুরোনো পথ: আ.লীগ কি আবার আগের ধারায় ফিরছে?
- সাতক্ষীরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- শিবগঞ্জে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার
- ভোমরায় ছাদ ভেঙে যুবক নিহত, আহত ৩
- মাদক কাণ্ডের ভিডিও ভাইরাল, যুবদল সম্পাদককে অব্যাহতি
- বর্ষা
- পরাজিত শক্তির ষড়যন্ত্র রুখতে সব গণতান্ত্রিক শক্তিকে সজাগ থাকার আহ্বান রিজভীর
- ৩০তম জন্মদিনে ৩০০ গাছ লাগালেন চমক
- ফুলপুরে সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ
- তালায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ নিহত
- বিশ্বকাপ উন্মাদনায় দেশে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে রিট
- সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
- ঢাকার বাতাসের মান আজ ‘অনেক ভালো’
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- ছোট্ট জোবায়েদকে বাঁচাতে এগিয়ে আসুন
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- কাঁচা মরিচ
- পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ীতে হামলা, আহত ৫
- পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- ‘মুক্তিযুদ্ধের সময় পঞ্চগড়ে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ে’
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে সংসদে কথা বলার প্রতিশ্রুতি সাংসদ ইকবাল হোসেন অপুর
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ‘কোনো বক্তব্য নেই’
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- শেলীনা রশীদ শেলী’র কবিতা
- মুক্তিবাহিনীর সেক্টর কমান্ডারদের প্রথম সম্মেলন শুরু
-1.gif)







