১৩ জুলাই, ১৯৭১
দাউদকান্দিতে মুক্তিবাহিনী পাকবাহিনীর একটি স্পীডবোটকে আক্রমণ করে
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : সন্ধ্যা ৬টায় ক্যাপ্টেন গাফফারের নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা মর্টারের সাহায্যে কুমিল্লার পাকবাহিনীর মন্দভাগ বাজার ও নাক্তেরবাজার অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়।
এই আক্রমণে পাকসেনাদের ১২ জন সৈন্য নিহত হয় ও কয়েকটি বাঙ্কার ধ্বংস হয়। পাকবাহিনী মুক্তিকবাহিনীর অবস্থানের ওপর কামানের সাহায্যে পাল্টা আক্রমণ চালালে মুক্তিবাহিনীর একজন নায়েব ও ৩ জন সেপাই আহত হয়।
রাত ১০ টায় ২নং সেক্টরে ক্যাপ্টেন জাফর ইমামের নেতৃত্বে দুইদল মুক্তিযোদ্ধা পাকবাহিনীর দত্তসারদিঘী ও আমতলা অবস্থানের ওপর আক্রমণ চালায়। এতে পাকহানাদার বাহিনীর ১৫ জন আহত ও কিছু সৈন্য নিহত হয়।
দাউদকান্দির উত্তরে গোমতী নদীতে মুক্তিবাহিনীর এ্যামবুশ দল পাকবাহিনীর একটি টহলদারি স্পীডবোটকে আক্রমণ করে। এই এ্যামবুশে একজন লেপটেন্যান্টসহ ২১ জন পাকসেনা নিহত হয়। এ্যামবুশ দল প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করে।
কুষ্টিয়ার ভারতীয় বাহিনীসহ মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর দর্শনা ক্যাম্প আক্রমণ করে। এই অভিযানে ১২/১৪ জন পাকসেনা নিহত হয়।
ল্যান্সনায়েক মান্নানের নেতৃত্বে ১৩ জন যোদ্ধা ও স্থানীয় ২০০ জন মুক্তিযোদ্ধা যৌথভাবে ফুলবাড়িয়া থানার লক্ষ্মীপুর গ্রামে পাক আর্মির একটি টহলদার দলকে এ্যামবুশ করে। এই এ্যামবুশে মুক্তিযোদ্ধারা ৪৩টি রাইফেল, ৩টি এল-এম-জি, ১টি চীনা এল-এম-জি, ২টি চীনা রাইফেল ও ২টি এস-এম-জি দখল করে।
মুক্তিযোদ্ধারা ফেনী-গুনবতী রেলপথে স্বরিসদি ব্রিজ পাহারারত সশস্ত্র দালালদের আক্রমণ করে। এতে কিছু দালাল নিহত হয় ও বাকীরা পালিয়ে যায়। পরে মুক্তিযোদ্ধারা ডিমোলিশন লাগিয়ে ব্রিজটি ধবংস করে দেয়। ফলে পাকসেনাদের ফেনী ও গুনবতীর মধ্যে রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়।
ক্যাপ্টেন হাফিজউদ্দিন আহমদের ব্যাটালিয়নের কমাডিং অফিসার হিসেবে মেজর মঈনুলহোসেন চৌধুরী নিযুক্ত হন এবং ক্যাপ্টেন হাফিজউদ্দিনের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন।
পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুৃট্টো করাচীতে এক সাংবাদিক সম্মেলনে বলেন, তিনি তেহরানে বলেছিলেন বে-আইনী ঘোষিত আওয়ামী লীগের বিচ্ছিন্নতাবাদীদের সাথে নয়, যেসব সদস্য বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ছিলেন না তাদের সাথে সরকারের আলোচনা করা উচিত।
তিনি বলেন, শেখ মুজিবুর রহমান আলোচনার প্রথম থেকেই অবাস্তব মনোভাব পোষণ করে আসছিলেন। আলোচনায় শেখ মুজিবুর রহমান যখন জাতীয় পরিষদকে দু‘টো কমিটিতে বিভক্ত করার কথা বলেছিলেন তখনই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সুষ্পষ্ট হয়ে ওঠে। এ জন্যই পরে সরকার আওয়ামী লীগ বেআইনী ঘোষণা করেন এবং শেখ সাহেবকে গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন, জাতীয় পরিষদ ঠিকই থাকবে। আওয়ামী লীগের যেসব সদস্য বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে যোগদান করেছেন কেবল তাঁরাই পরিষদের সদস্যপদ হারিয়েছেন।
কনভেনশন মুসলিম লীগ নেতা ও সাবেক প্রাদেশিক মন্ত্রী ফকরুদ্দিন আহমেদকে আহবায়ক ও এ.ই.বি. রেজাকে সেক্রেটারী করে ময়মনসিংহ শহরের নতুন বাজার শান্তি কমিটি গঠিত হয়।
বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী স্যার আ্যালেক ডগলাস হিউম পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে বলেন, পাকিস্তানের গোলযোগে নিহত লোকের সঠিক সংখ্যা নির্ণয়ে ভারত ও পাকিস্তান দূতাবাস ব্যর্থ হয়েছে।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর।
(ওএস/এএস/জুলাই ১৩, ২০২৬)
পাঠকের মতামত:
- ২০৩০ বিশ্বকাপে ৬৪ দলের পরিকল্পনার কথা জানালেন ইনফ্যান্তিনো
- কাপ্তাইয়ে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের পাশে তাঁতী দল নেতা আফসার উদ্দিন
- দাউদকান্দিতে মুক্তিবাহিনী পাকবাহিনীর একটি স্পীডবোটকে আক্রমণ করে
- পাহাড়ের কান্না মোছাতে সহায়তার হাত বাড়িয়ে পাশে ৪১ বিজিবি
- কালিগঞ্জে থানার ভবন ভাঙতে গিয়ে ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত
- কাশিয়ানীতে আগুনে দোকান পুড়ে ছাই
- কুড়িগ্রামে পানিতে ডুবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু
- ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- ১২ লাখ টাকার অবৈধ চিংড়ির রেনু জব্দ করে নদীতে অবমুক্ত
- সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি
- গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন
- কাপাসিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা
- শ্রেণিকক্ষে হাঁটু পানি, ৪ দিন বন্ধ পড়াশোনা
- ২০২৬ সালের প্রথমার্ধে বিমা দাবি নিষ্পত্তিতে ৩৪.৩ শতাংশ প্রবৃদ্ধি গার্ডিয়ানের
- তেজগাঁওয়ে ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ ব্রাঞ্চ উদ্বোধন
- ভারী বৃষ্টিতে সড়কে ধস, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
- নড়াইলে সুবর্ণা ঠাকুর এমপিকে সংবর্ধনা
- কপোতাক্ষ নদে অবৈধ বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
- জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি
- জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সুপ্রিম কোর্ট আধাবেলা বন্ধ
- ব্যয় সাশ্রয়ে প্রশংসিত সালথার ইউএনও, সরকারি কোষাগারে ফেরত গেল ৭৩ লাখ টাকা
- রাজধানীতে ৯৭ মিলিমিটার বর্ষণ
- ‘প্রিয় স্কালোনি, খুশি হওয়ার কিছু নাই!!’
- ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধিদল
- সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে সংসদে কথা বলার প্রতিশ্রুতি সাংসদ ইকবাল হোসেন অপুর
- দাউদকান্দিতে মুক্তিবাহিনী পাকবাহিনীর একটি স্পীডবোটকে আক্রমণ করে
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- ‘কোনো বক্তব্য নেই’
- এক পুলিশ কর্মকর্তার প্রভাবে ইদ্রিস মিয়ার জীবন বিপন্ন
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
- শেলীনা রশীদ শেলী’র কবিতা
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- আগৈলঝাড়ায় মারামারির ঘটনার ৩ মাস পর একজনের মৃত্যু
- বগুড়া লেখক চক্র সম্মাননা পেলেন ৫ বিশিষ্টজন
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- আয়না থাকুক ঝকঝকে
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
-1.gif)







