১৮ জুলাই, ১৯৭১
তেরশ্রীর জমিদার সিদ্ধেশ্বর রায়প্রসাদ চৌধুরীকে হানাদাররা জীবন্ত পুড়িয়ে হত্যা করে
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : পাকসেনাদের একটি দল শালদা নদী ঘাঁটি থেকে দক্ষিণদিকে মনোরা ব্রিজের দিকে অগ্রসর হলে ৪র্থ বেঙ্গলের ‘এ’ কোম্পানীর যোদ্ধারা মর্টার ও কামানের সাহায্যে আক্রমণ করে। ফলে পাকসেনাদের ৪ জন সৈন্য নিহত ও ১০ জন আহত হয়। পরে পাকসেনারা সামনে অগ্রসর না হয়ে পিছু হটে মনোরা ব্রিজের উত্তরে অবস্থান নেয়।
ক্যাপ্টেন আইনউদ্দিনের নেতৃত্বে একটি রেইডিংপার্টি কসবার উত্তরে কাসিমপুর সেতুর কাছে অবস্থানরত পাকসেনাদের ওপর আক্রমণ চালায়।এ আক্রমণে ১৭ জন পাকসেনা নিহত হয় এবং যারা বেঁচেছিল তারা অবস্থানটি পরিত্যাগ করে খাইরাতুল্লাতে পালিয়ে যায়।
মুক্তিবাহিনীর একটি গেরিলা দল গোসইরহাট থানার দামুদিয়া পুলিশ ফাঁড়ির ওপর আক্রমণ চালায়। এই আক্রমণে পুলিশ ফাঁড়িটি সম্পূর্ণ ধ্বংস হয় এবং গেরিলা দল ৫টি রাইফেল, একটি ওয়্যারলেস সেট ও প্রচুর গোলাবারুদ দখল করে।
কুমিল্লায় সুবেদার আবদুল ওহাবের নেতৃত্বে মুক্তিযোদ্ধা দল নওগাঁ নামক জায়গায় পাক ডিফেন্সের ও-পি পোস্ট আক্রমণ করে। মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমণে পাকবাহিনীর ২ জন অফিসার, ১ জন জেসিও ও ২ জন সিপাই নিহত হয় এবং ১ জন সিপাই আহত অবস্থায় ও-পি পোস্টের ওপর হতে নীচে পড়ে যায়।
পাকবাহিনীর এক বিগ্রেড সৈন্য লেঃ কর্নেল হেলাল মুর্শেদের কোম্পানী ও ক্যাপ্টেন নাসিমের কোম্পানীর ওপর আক্রমণ চালায়।
জাতিসংঘ উদ্বাস্তু সংক্রান্ত হাই কমিশনার প্রিন্স সদরুদ্দিন আগাখান জেনেভায় বলেন, ভারতে পূর্ব পাকিস্তানের শরণার্থীদের জন্য আরো বিপুল পরিমাণ সাহায্য প্রয়োজন। কিন্তু তাদের স্বেচ্ছায় স্বদেশ প্রত্যাবর্তন হবে এ সমস্যার সর্বোৎকৃষ্ট সমাধান।
নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী কেপলেন অসলোতে বলেন, নরওয়ে পূর্ব পাকিস্তানের ব্যাপারে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না এবং বাংলাদেশকে স্বীকৃতি দেবে না কারণ এতে ত্রাণ কাজে জটিলতার সৃষ্টি হবে।
মানিকগঞ্জের ঘিওর থানার পাকহানাদাররা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। তেরশ্রীর জমিদার সিদ্ধেশ্বর রায়প্রসাদ চৌধুরীকে হানাদাররা জীবন্ত পুড়িয়ে হত্যা করে।
হামিদুল হক চৌধুরী ও মাহমুদ আলী নিউইয়র্কে এক সাংবাদিক সম্মেলনে পূর্ব পাকিস্তানের পরিস্থিতি সম্পর্কে বিশ্বব্যাংকের রিপোর্টকে ‘ভয়ঙ্কর অতিরঞ্জিত’ বলে অভিহিত করে বলেন, এ রিপোর্ট লোকমুখে শোনা কাহিনীর ওপর ভিত্তি করে রচিত।
তারা আরো বলেন, পূর্ব পাকিস্তানি হানাদারদের (মুক্তিবাহিনী) আশ্রয় দেয়ায় ভারতীয় নীতি পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘর্ষ সৃষ্টির ইন্ধন হিসেবে কাজ করবে।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর।
(ওএস/এএস/জুলাই ১৮, ২০২৬)
পাঠকের মতামত:
- বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানকে পারিবারিক কবরস্থানে দাফন
- মধ্যপ্রাচ্যে ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
- বানভাসিদের জন্য গাইবেন রুনা লায়লা
- ‘শিশু-তরুণ হত্যার দায় থেকে শেখ হাসিনার ক্ষমা নেই’
- ‘দেশে দুর্নীতির জয়জয়কার চলছে’
- ‘সমৃদ্ধির স্বার্থেই ঢাকার পাশে প্রয়োজন বেইজিংকে’
- এবার যুক্তরাষ্ট্রের মিত্র দেশের প্রতি ইরানের হুঁশিয়ারি
- রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৩
- উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘শিশু-নারীর কল্যাণে জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান’
- ‘যদি আমরা বিশ্বকাপ নাও জিতি, তবুও এই যাত্রা অবিশ্বাস্য’
- তেরশ্রীর জমিদার সিদ্ধেশ্বর রায়প্রসাদ চৌধুরীকে হানাদাররা জীবন্ত পুড়িয়ে হত্যা করে
- না ফেরার দেশে বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক অধ্যক্ষ মানিক কান্তি মজুমদার
- যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার
- তসলিমা নাসরিনের ঘরে ফেরা!
- ঈশ্বরদীতে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল
- আমার কবিতা
- দেশ বরেণ্য শিল্পপতি অঞ্জন চৌধুরী পিন্টুর ৭৩তম জন্মদিন
- গণঅভ্যুত্থানে শহীদ সব পরিবারকে এক কোটি টাকা করে দেওয়ার দাবি এনসিপির
- পাঁচ প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘মাস্তুল’
- ‘জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনই আইনসম্মত পদক্ষেপ’
- ইংলিশ প্রিমিয়ার লিগে আর্জেন্টাইন ফুটবলারদের নিষিদ্ধের দাবি
- জিল বাংলার শেয়ার কারসাজি তদন্তের নির্দেশ বিএসইসির
- রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ
- ধ্বংসের পথে কালের সাক্ষী রাজা রাম মন্দির
- ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ১০৩ ডেঙ্গুরোগী
- জামালপুরে পতাকা উত্তোলন দিবসে দুই মুক্তিযোদ্ধা ও এক সাংবাদিককে সম্মাননা
- চাষী
- বাংলাদেশের সিডস ফর দ্য ফিউচার দল বিশ্বসেরা দশে
- গ্রিসে বাংলাদেশিদের জন্য রন্ধন শিল্পের উপর মৌলিক প্রশিক্ষণ
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- কাজাখস্তানে ব্যাপক সহিংসতা, সেনা পাঠাচ্ছে প্রতিবেশীরা
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ‘দেশে দুর্নীতির জয়জয়কার চলছে’
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- মাধ্যমিকে ভর্তিতে ১০ শতাংশ কোটা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- কাঁঠাল
- ‘শিশু-তরুণ হত্যার দায় থেকে শেখ হাসিনার ক্ষমা নেই’
-1.gif)







