১৪ আগস্ট, ১৯৭১
কুমিল্লায় মুক্তিবাহিনী পাকবাহিনীর মাঝিগাছা অবস্থানের ওপর আক্রমণ করে
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : পাকহানাদারদের একটি দল ঘোড়াশালের কাছে ঝিনারদি রেলওয়ে স্টেশনের কাছে একটি গ্রামে লুটতরাজ করতে এলে মুক্তিবাহিনীর একদল গেরিলা যোদ্ধা তাদের ওপর অতর্কিত আক্রমণ চালায়। পাকসেনারা প্রায় তিনঘন্টা যুদ্ধের পর দুটি মৃতদেহ ও কয়েকটি আহত সৈন্যকে ফেলে নরসিংদির দিকে পালিয়ে যায়।
মুক্তিবাহিনী কোম্পানীগঞ্জ থানার বসুরহাটের কাছে পাকমিলিশিয়াদের ওপর এ্যামবুশ করে। এতে একটি টয়োটা জীপ সম্পূর্ণ ধ্বংস হয়এবং ৩০ জন মিলিশিয়া হতাহত হয়। এই সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা সিপাই নুরুন্নবী মারাত্মকভাবে আহত হন।
মহাদেবপুর থানার হাপুনিয়া মহাসড়কে মুক্তিবাহিনীর পুঁতে রাখা একটি শক্তিশালী ডিনামাইটের বিস্ফোরণে হানাদার বাহিনীর একটি জীপ ধ্বংস হয়। এতে পাকহানাদারদের ৫ জন সৈন্য নিহত হয়।
৭নং সেক্টরের মেহেদিপুর সাব-সেক্টরে সুবেদার মেজর মজিদের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদল পাকহানাদারদের কানসাট অবস্থানের ওপর মর্টার আক্রমণ চালায়। এ আক্রমণে কয়েকজন পাকসেনা হতাহত হয়।
ইলিয়াসের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদল মীরেরশ্বরাই হয়ে চট্টগ্রাম শহরে আসার পথে মিয়াজান ঘাটে পাকসেনাদের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়। এই যুদ্ধে ৫ জন পাকসেনা নিহত হয় ও অনেক আহত হয়। মুক্তিযোদ্ধারা অক্ষত অবস্থায় নিজ অবস্থানে চলে আসে।
কুমিল্লার মুক্তিবাহিনী পাকবাহিনীর মাঝিগাছা অবস্থানের ওপর আক্রমণ করে। মুক্তিবাহিনীর এই সফল আক্রমণে পাকবাহিনীর ১০ জন সৈন্য নিহত হয় ও অনেক আহত হয়।
চট্টগ্রাম সমুদ্র বন্দরে এম ভি হরমুজ ৯,৯১০ মেট্রিক টন সমর-সম্ভার, এম বি আল আব্বাস ১০,৪১০ টন সামরিক সরঞ্জাম ও ওরিয়েন্ট বার্জ ২৭৬ টন অস্ত্রশস্ত্র ও গোলাবারুদসহ যথাক্রমে ১৩,১২ ও মংলা বন্দরের জেটিতে অবস্থান করে। বাংলার বীর মুক্তিযোদ্ধারা জাহাজ তিনটিতে লিমপেট মাইন লাগিয়ে নিঃশব্দে নদীর ভাটিতে ভেসে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। পরে একের পর এক মাইন বিস্ফোরণে জাহাজ তিনটিসহ পার্শ্ববর্তী অনেক জাহাজ বিধ্বস্ত হয় এবং পানিতে ডুবে যায়।
পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শান্তি কমিটির উদ্যোগে ঢাকায় আয়োজিত আলোচনা সভায় প্রাদেশিক জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম আজম বলেন, এবার শুধু তারাই স্বাধীনতা দিবস পালন করছে যারা পাকিস্তানকে প্রাণের চেয়েও বেশী ভালবাসে। তিনি বলেন, পাকিস্তানের ঘরে-বাইরে শত্রুর অভাব নেই। তবু একথা একশ‘ ভাগ সত্য, পাকিস্তান টিকে থাকার জন্যই প্রতিষ্ঠা লাভ করেছে। তিনি আরো বলেন, আমরা পাকিস্তানকে অখন্ড রাখার জন্য সংগ্রাম করছি। এদেশ টিকে না থাকলে আমাদের মুসলমান হিসেবে টিকে থাকা মুশকিল হবে।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর।
(ওএস/এএস/আগস্ট ১৪, ২০২৬)
পাঠকের মতামত:
- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
- কুমিল্লায় মুক্তিবাহিনী পাকবাহিনীর মাঝিগাছা অবস্থানের ওপর আক্রমণ করে
- সিনেমাটিক মোবাইল ভিডিওগ্রাফির সুবিধাসহ ‘রোবট ফোন’ আনল অনার
- কাজী আব্দুর রশীদের মৃত্যুবার্ষিকী কাল
- বাংলাদেশ ব্যাংক-ব্র্যাক ব্যাংকের আয়োজনে যশোরে মতবিনিময় সভা
- রাইজ ফ্লাই প্যাকে মিলছে ফ্রি এআই টুল ব্যবহারের সুযোগ
- নাটোরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা, নোংরা পরিবেশে খাদ্য প্রস্তত করায় বেকারি মালিককে কারাদণ্ড
- দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে চান এনডিবি
- সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ২২ কেজি ওজনের ধাতিনা ভোল মাছ
- প্রাইম ব্যাংক ও তিজারাহ অটোমোবাইলস’র মধ্যে চুক্তি স্বাক্ষর
- প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা
- আন্তর্জাতিক তহবিলের অপেক্ষা না করে সাতক্ষীরায় শিক্ষার্থীদের ৫ হাজার বৃক্ষরোপণ
- ফুলপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
- ব্যাংকের ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’, ম্যানেজারের ভূমিকা কী
- কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে টিপুর উদ্যোগে দোয়া মাহফিল
- হারাধনের দশটি ছেলে
- হাতের কোমলতা ফেরাতে যা করবেন
- আমি কোন আগন্তুক নই
- গ্যাসের না পাওয়ায় সড়ক অবরোধ, দীর্ঘ যানজটে যাত্রীদের ভোগান্তি
- ‘জুলাই যোদ্ধা আল-আমিনকে প্রশ্নবিদ্ধ করতে গুপ্ত ফ্যাসিস্ট যখন একাকার’
- প্রার্থী চূড়ান্ত করল বিএনপি, রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
- মহম্মদপুরে কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজবীজ ও সার বিতরণ
- ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তি নিয়ে কোনো অগ্রগতি হয়নি’
- নেদারল্যান্ডসের প্রধান কোচ হলেন জাভি
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- ‘খালেদার চিকিৎসায় আইন নয়, বাধা সরকার’
- রাজারহাটে মহান বিজয় দিবস পালিত
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- মান্দায় ফেনসিডিল হরিলুট
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
- পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- মেধাবীরাই বদলাবে রাজনীতি
- বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে গ্রামীণফোনের ‘আগামীর চোখে বাংলাদেশ’
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- কুমিল্লায় বিধবা আনোয়ারা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-আমিন গ্রেফতার
- মানুষ এবং বৈষম্য অসুখ
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








