১৫ আগস্ট, ১৯৭১
'শেখ মুজিব দেশ ও জাতির শত্রু'
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : ২নং সেক্টরে মুক্তিবাহিনীর এক প্লাটুন যোদ্ধা পাকসোদের রসদ বোঝাই দু‘টি নৌকাকে ব্রাহ্মণপাড়া থেকে নয়ানপুর যাবার পথে অতর্কিত আক্রমণ করে। এই আক্রমণে পাকবাহিনীর রসদ বোঝাই নৌকা দু‘টি বিধ্বস্ত হয়ে পানিতে ডুবে যায় এবং ১১ জন পাকসেনা নিহত হয়।
কুমিল্লায় মুক্তিবাহিনীর একটি সম্মিলিত দল হোমনা থানার ওপর অতর্কিত আক্রমণ করে। থানার ভিতরে অবস্থিত পাক পুলিশ ও সেনারা আক্রমণ প্রতিহত করার চেষ্টা চালায়। কিন্তু দ‘ঘন্টা তুমুল যুদ্ধের পর তারা মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পন করতে বাধ্য হয়। এই যুদ্ধে পাকবাহিনীর ১০ জন সৈন্য নিহত হয় ও ১৪ জন মুক্তিযোদ্ধাদের হাতে বন্দী হয়।
সন্ধ্যায় মেজর আবু তাহেরর নেতৃত্বে ১৫০ জন মুক্তিযোদ্ধা ময়মনসিংহে পাকহানাদার বাহিনীর কামালপুর ঘাঁটির ওপর তীব্র আক্রমণ চালায়। দু‘ঘন্টা স্থায়ী এ যুদ্ধে পাকবাহিনীর ১৫/১৬ জন সৈন্য নিহত হয়। অপরদিকে মুক্তিবাহিনীর ১৫ জন যোদ্ধা আহত হয়।
মার্কিন সিনেটের উদ্বাস্তু সংক্রান্ত সাব-কমিটির চেয়ারম্যান সিনেটর এডওয়ার্ড কেনেডি নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও পররাষ্ট্রমন্ত্রী সরদার শরণ সিংয়ের সাথে বাংলাদেশ প্রসঙ্গ ও শরণার্থী পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হামিদুল হক চৌধুরী লন্ডনে বলেন, যারা স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখছেন তারা মীর জাফরের মতোই ভুল করছেন। মীর জাফর বাংলার স্বাধীনতা বিকিয়ে দিয়েছিল।
পাকিস্তান সরকার জাতিসংঘের মহাসচিব উ‘থান্টের বিবৃতির তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ‘শেখ মুজিব দেশ ও জাতির শত্রু। তার বিচার সম্পূর্ণভাবে পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার। শেখ মুজিবের বিচারে নাক গলিয়ে জাতিসংঘ তার সীমা ছাড়িয়ে গেছে।
’স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নিয়মিত কথিকামালা বিশ্বজনমত :
...গত ২৫ মার্চ থেকে ইয়াহিয়ার বর্বর সামরিক চক্র বাংলাদেশে যা করেছে সমস্ত বিশ্ব তাতেই হতবাক হয়েছে। জাতিসংঘের সেক্রেটারী জেনারেল উ‘ থান্ট বর্ণিত মানব ইতিহাসের সেই সর্বাধিক কলঙ্কজনক অধ্যায় রচনার পর এবং মার্কিন সিনেটর এডওয়ার্ড কেনেডি বর্ণিত মানব ইতিহাসের বৃহত্তম বিপর্যয় সৃষ্টির পর ইয়াহিয়ার বর্বর সেনাবাহিনীর বর্তমান বাংলার নয়নমণি শেখ মুজিবুর রহমানের নামে মিথ্যে অভিযোগ এনে সামরিক আদালতে বিচার প্রহসন শুরু করেছে।
কানাডার প্রধানমন্ত্রী মিঃ ট্রুডো পাকিস্তানের জঙ্গি প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়ার কাছে এক তারবার্তায় শেখ মুজিবুর রহমানের বিচার প্রহসনে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এর পরিণতি অত্যন্ত গুরুতর হবে।
...‘টাইমস’ পত্রিকায় প্রখ্যাত বৃটিশ আইনজীবী ডাবলিউ.টি. উইলিয়ামের একটি চিঠি প্রকাশিত হয়েছে। চিঠিতে উইলিয়াম বলেছেন, যেভাবে সামরিক আদালতে শেখ মুজিবের গোপন বিচার প্রহসন শুরু হয়েছে তাতে তিনি ও বিশ্বের বিবেকবান সকল মানুষ গভীরভাবে উদ্বিগ্ন।
তিনি বলেন, পাক সামরিক চক্র মূঢ়তার বশে মিথ্যা অভিযোগে শেখ মুজিবুর রহমানকে যদি কোন রকমের দন্ড দেয় তাহলে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ।
‘ওয়াশিংটন পোস্ট পত্রিকার এক সম্পাদকীয়তে বলা হয়েছে, মিথ্যা অভিযোগে তুলে শেখ মুজিবুর রহমানের বিচার প্রহসন শুরু করে পাকিস্তানের ক্ষমতাসীন সামরিক জান্তা এক মারাত্মক ভুল করেছে। পাকিস্তান সামরিক জান্তা যদি এই তথাকথিত বিচারে শেখ মুজিবুর রহমানের প্রাণদন্ড দেয় তাহলে সেটাই হবে সবচেয়ে মারাত্মক ভুল। আর সেই ভুল সংশোধনের কোন পথ থাকবে না।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর।
(ওএস/এএস/আগস্ট ১৫, ২০২৬)
পাঠকের মতামত:
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'শেখ মুজিব দেশ ও জাতির শত্রু'
- সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাস লিকেজে মৃত্যু বেড়ে ৮
- ঈশ্বরদী জংশনে মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
- কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি অলিম্পিকবার ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন সোনালী অতীত ক্লাব
- ১৫ আগস্ট ও শেখ হাসিনার ফেরা ঘিরে সাতক্ষীরায় ছাত্রলীগের মিছিল
- বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
- ‘শিক্ষা শুধু একাডেমিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়’
- ‘১৮ বছর অনেক আন্দোলনের পর আমরা গণতন্ত্র পেয়েছি’
- কানাইপুরে একাধিক বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি নায়াব ইউসুফ
- প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা রাসেল
- বাগেরহাটে ইয়াবাসহ মাদককারবারী গ্রেপ্তার
- নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
- চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- গণমাধ্যমে বক্তব্য চাইলেই ক্ষেপে যান সাতক্ষীরার ডিসি কাউসার আজিজ
- ঈশ্বরদীতে স্কুল শিক্ষার্থীদের জন্য পারমাণবিক বিজ্ঞান শিক্ষা কর্মসূচি ও ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘর প্রদর্শনী
- ৭০০ কলাগাছে কীটনাশক স্প্রে, ৪ লাখ টাকার ক্ষতি
- জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উপহার সামগ্রী পেল নারী ফুটবলাররা
- গ্রিড আছে, আলো নেই: দায় কার?
- চন্দ্রঘোনা কেপিএমে ৯৫ কর্মীর পদোন্নতি
- পাংশায় মাকে হত্যার অভিযোগ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে
- সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে ৫ শ্রমিক নিহত
- বিদ্যুৎ-গ্যাস সংকটে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে জামায়াতের নিন্দা
- মেসির বাবার মৃত্যুতে নেইমারের হৃদয়ছোঁয়া বার্তা
- আরসিইপিতে যোগ দিতে অস্ট্রেলিয়ার সমর্থন চেয়েছে বাংলাদেশ
- মেধাবীরাই বদলাবে রাজনীতি
- পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন
- বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে গ্রামীণফোনের ‘আগামীর চোখে বাংলাদেশ’
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- কুমিল্লায় বিধবা আনোয়ারা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-আমিন গ্রেফতার
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- শ্রীনগরে ভাইস চেয়ারম্যান প্রার্থী এড.কামরুল হাসানের উঠান বৈঠক অনুষ্ঠিত
- মানুষ এবং বৈষম্য অসুখ
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- বাংলাদেশের প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাস লিকেজে মৃত্যু বেড়ে ৮
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








