১৯ আগস্ট, ১৯৭১
মুক্তিবাহিনী কুড়িগ্রামে পাকহানাদার বাহিনীর চিলমারী ঘাঁটি আক্রমণ করে
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : দুপুর ১২ টায় পাকবাহিনীর তিনটি নৌকা শালদা নদী অবস্থান থেকে ব্রাহ্মণপাহাড় দিকে অগ্রসর হলে মুক্তিবাহিনী ছোট নাগাইশের কাছে নৌকাগুলোর ওপর অতর্কিত আক্রমণ চালায়। এতে পাকবাহিনীর দু‘টি নৌকা পানিতে ডুবে যায় ও ২০ জন পাকসেনা নিহত হয়। পিছনের নৌকাটি দ্রুত পাড়ে ভিড়িয়ে পাকসেনারা নৌকা থেকে নেমে পড়ে এবং মুক্তিযোদ্ধাদের ওপর পাল্টা আক্রমণ চালায়। প্রায় চারঘন্টা গুলি বিনিময়ের পর পাকসেনারা পিছু হটে।
মুক্তিবাহিনী পাকবাহিনী শালদা নদী গুদাম অবস্থানের ওপর কামান আক্রমণ চালায়। এতে পাকবাহিনীর একটি বাঙ্কার ধ্বংস হয় ও ৮ জন পাকসেনা নিহত হয়।
সন্ধ্যায় মুক্তিবাহিনী কুড়িগ্রামে পাকহানাদার বাহিনীর চিলমারী ঘাঁটি আক্রমণ করে। এতে হানাদারদের কিছু বাঙ্কার ধ্বংস হয় ও ৪ জন পাকসেনা নিহত হয়।
ঢাকায় মুক্তিবাহিনী সাটুরিয়া থানা আক্রমণ করে। এ অভিযানে ৪ জন পাকসেনা ও ৫ জন পুলিশ নিহত হয় এবং ১৪ জন পাকসেনা মুক্তিযোদ্ধাদের হাতে বন্দী হয়। থানা থেকে মুক্তিযোদ্ধারা প্রচুর অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ দখল করে।
খুলনার পাইকগাছায় মুক্তিবাহিনী পাকহানাদার বাহিনীর একটি লঞ্চকে এ্যামবুশ করে। এতে লঞ্চে অবস্থানকারী ২৬ জন পাকসেনার সকলেই নিহত হয় এবং লঞ্চটি বিধ্বস্ত হয়।
পাকিস্তান সরকার ঘোষনা করে : পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্যপদে অধুনালুপ্ত আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত ৯৪ জন সদস্যের সদস্যপদ ব্যক্তিগত পর্যায়ে বহাল থাকবে।
ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র রবার্ট ম্যাকক্লক্সি বলেন, পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশে গণহত্যা চালিয়েছে বলে সিনেটর এডওয়ার্ড কেনেডী যে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র সরকার তার সাথে একমত নন।
ঢাকায় সামরিক আইন প্রশাসক জেনারেল টিক্কা খান আওয়ামী লীগের ২৯ জন জাতীয় পরিষদ সদস্যকে সামরিক আদালতে হাজির হবার নির্দেশ দেয়। এঁরা হচ্ছেন : আবদুল মমিন, আবদুল হামিদ, জিল্লুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, মৌলবী হুমায়ুন খালিদ, শামসুর রহমান, তাহের উদ্দিন ঠাকুর, আলী আজম, আবদুস সামাদ আজাদ, মোহাম্মদ আবদুর রব, মোস্তফা আলী, এ.কে. লতিফুর রহমান চৌধুরী মানিক, দেওয়ান ফরিদ গাজী, মোহাম্মদ ইলিয়াস, ফজলুর রহমান, এ.কে.শামসুজ্জোহা, আবদুল করিম ব্যাপারী, এ. ভুঁইয়া, শামসুল হক, কে.এম. ওবায়দুর রহমান, মোল্লা জালাল উদ্দিন, শামসুদ্দিন মোল্লা, এম.এ. গফুর, শেখ আবদুল আজিজ, নূরুল ইসলাম মঞ্জুর, এ. মান্নান হ্রালাদার, আবদুর রব সেরানিয়াবাত এবং এনায়েত হোসেন খান।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নিয়মিত কথিকা ‘ বিশ্বজনমত’ :
...পাকিস্তানের সাবেক এয়ার মার্শাল আসগর খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিচার প্রহসনের তীব্র নিন্দা করেছেন। তিনি পাকিস্তানি সামরিক চক্রকে এই বলে হুঁশিয়ার করেছেন যে, পাকিস্তানি সামরিক জান্তা বাংলাদেশে যা করেছে এবং বঙ্গবন্ধু বিচার প্রহসনে মেতে যা করতে যাচ্ছে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং এর ফলে পাকিস্তানটাই তাসের ঘরের মতো এক মুহুর্তে হুড়মুড় করে ভেঙ্গে পড়বে।
..............গত সপ্তাহে পাকিস্তানি জাহাজ আল-আহমাদী মার্কিন সমরাস্ত্র বহনের জন্যে ফিলাডেলফিয়া বন্দরে ভেড়ার চেষ্টা করছিল কিন্তু সেখানে পাকিস্তানি জঙ্গিশাহীর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শিত হয় এবং বিক্ষোভকারীরা ছোট ছোট নৌযান দিয়ে পাকিস্তানি জাহাজের সম্মুখে অবরোধ সৃষ্টি করে। ফলে পাকিস্তানি জাহাজটিকে ফিলাডেলফিয়া বন্দরে ভেড়ার সংকল্প পরিত্যাগ করে বাল্টিমোরের দিকে এগুতে হয়।
শুধু ফিলাডেলফিয়া বন্দর নয়, পৃথিবীর সর্বত্রই পাকিস্তানি সামরিক চক্রের বিরুদ্ধে ঘৃণা ও ধিক্কার উঠেছে। পাকিস্তানি জঙ্গিশাহী সর্বত্রই লাঞ্ছিত। যুদ্ধবাদ সাম্রাজ্যবাদী শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের মদত পেয়ে পাকিস্তানের গোঁয়ার সামরিক চক্র এখনও আস্ফালন করছে সত্যি কিন্তু এর শোচনীয় পরিসমাপ্তি অত্যাসন্ন।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর।
(ওএস/এএস/আগস্ট ১৯, ২০২৬)
পাঠকের মতামত:
- রোহিঙ্গা প্রত্যাবাসনে গতি আনতে মিয়ানমার রাষ্ট্রদূতকে বাংলাদেশের বার্তা
- মুক্তিবাহিনী কুড়িগ্রামে পাকহানাদার বাহিনীর চিলমারী ঘাঁটি আক্রমণ করে
- কাপ্তাইয়ে লোকালয় থেকে উদ্ধার হওয়া ১০ ফুট দৈর্ঘ্যের অজগর বনে অবমুক্ত
- বড়াইগ্রামে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু
- কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিম: বাংলাদেশ ব্যাংক-ইউসিবি চুক্তি
- লৌহজংয়ের মালির অংক বাজারে ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা
- সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
- সাতক্ষীরার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালেক গাজী সাময়িক বরখাস্ত
- রাঙামাটিতে ঘাতকের আত্মসমর্পণ ও নেপথ্য ইন্ধন খুঁজছে পুলিশ
- বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
- শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন গোবিপ্রবি উপাচার্য
- প্রবেশের সুযোগ কোনো অনুগ্রহ নয়, এটি অধিকার
- কাশিয়ানীতে মৎস্য পক্ষের সামপনী
- দিনাজপুরে বাসের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সিফা মনির
- ব্র্যাক ব্যাংকে ইয়াং লিডার্স ব্যাচ ২০২৫-এর গ্র্যাজুয়েশন সম্পন্ন
- সোনাতলায় আইনশৃঙ্খলা সভা: যানজট-মাদক নিয়ে উদ্বেগ, সমাধানে গুরুত্বারোপ
- গোপালগঞ্জে ডাম্প ট্রাক- বাসের সংঘর্ষে নিহত ৩
- উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি
- মাথায় কাফনের কাপড়, হাতে অস্ত্র নিয়ে সাবেক ছাত্রদল নেতার মহড়া
- প্রযুক্তির দক্ষতা অর্জনে তরুণদের আহ্বান
- স্বপ্নের বিশেষ মূল্য ছাড়: চড়া মূল্যের বাজারে স্বস্তির সংবাদ
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'অ্যাডাপ্টিং টু নিউ এনভায়রনমেন্ট' ও 'ওয়েলবিং' শীর্ষক সেশন
- গোপালগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার
- পাংশায় দাঁড়িয়ে থাকা ট্রাকের নিচে চাপা পড়ে চালকের মৃত
- ফরিদপুরে কৃষককে হত্যা, গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- ধামরাইয়ে উল্টো রথযাত্রায় লাখো ভক্তের সমাগম
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- এক সময়ের আবেগ এখন কেবলই স্মৃতির বাক্স
- কলাপাড়ায় সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হাত-পা-মুখ বেঁধে হত্যা করে ঘরের মালামাল লুট
- ইভিএম শতভাগ স্বচ্ছতার প্রতীক: ইসি হাবিব
- দ্বিতীয় দিনেও বাঘাবাড়ি নৌ-বন্দরে কর্মবিরতি অব্যাহত
- ‘শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্প গোটা বিশ্বে অনন্য দৃষ্টান্ত’
- প্রত্যেক ঘরে ঘরে মুক্তিযুদ্ধের চেতণার জাগরণ চাই
- পঞ্চগড়ের দ্বারিকামারি মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- পাংশায় বিশ্ব তামাকমুক্ত দিবস অনুষ্ঠিত
- বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- টুনিরহাট গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টুস্টার বোদা
- ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








