২২ আগস্ট, ১৯৭১
মুক্তিবাহিনী পাকসেনাদের একটি দলকে সোনাগাজীর রাস্তায় এ্যামবুশ করে
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : ২নং সেক্টরে মুক্তিবাহিনীর এ্যামবুশ দল পাকসেনাদের একটি দলকে সোনাগাজীর রাস্তায় এন্টি-ট্যাঙ্ক মাইন পেতে এ্যামবুশ করে। মাইনের আঘাতে পাকসেনাদের তিনটি ট্রাক ধ্বংস হয় এবং সেই সঙ্গে ২০ জন পাকসৈন্য নিহত হয়। এ ছাড়াও এ্যামবুশ দলের গুলিতে প্রায় ৪০ জন পাকসেনা ও রাজাকার হতাহত হয়। একঘন্টা যুদ্ধের পর মুক্তিযোদ্ধারা যুদ্ধ অবস্থান পরিত্যাগ করে নিরাপদে নিজ ঘাঁটিতে ফিরে আসে।
সুবেদার মেবোস্সারুল ইসলামের নেতৃত্বে মুক্তিযোদ্ধা দল চারঘাট থানার মীরগঞ্জ বি-ও-পি আক্রমণ করে। মুক্তিযোদ্ধাদের অতর্কিত আক্রমণে বি-ও-পি তে অবস্থানরত সকল পাকসেনা নিহত হয়।
পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো বলেন, জনগণ চায় পিপলস পার্টির হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক। তিনি বলেন, আওয়ামী লীগ বেআইনী ঘোষিত হবার পর তাঁর দলই এখন কেবল পাকিস্তানের বৃহত্তম দল নয়, জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ দল।
গফরগাঁও শান্তি কমিটির সদস্যরা রাজাকার বাহিনীতে দশ দিনের সশস্ত্র প্রশিক্ষণ শেষ করে সশস্ত্র অবস্থায় মিছিল করে।
সাবেক মন্ত্রী আজমল আলী চৌধুরী সিলেটে বলেন, সিলেট রেফারেন্ডামের মাধ্যমে পাকিস্তানে যোগদান করেছে। কাজেই পাকিস্তানবিরোধী হিন্দুস্তানী চক্রান্ত নস্যাৎ করে পাকিস্তানের অখন্ডতা বজায় রাখা আমাদের পবিত্র দায়িত্ব।
‘মুক্তিযুদ্ধ’ পত্রিকার প্রতিবেদন :
সাতক্ষীরায় মুক্তিবাহিনী সীমান্ত এলাকার দুইটি পাকঘাঁটি দখল করিয়া বাংলাদেশের পতাকা উড়াইয়া দিয়াছে। ঘাঁটি দুটি হইল-কাকডাঙ্গা ও বৈকারী। এখান হইতে মুক্তিবাহিনী প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করিতে সক্ষম হয়।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রচারিত নিয়মিত কথিকা ‘সংবাদ পর্যালোচনা’ :
লন্ডনের ‘ডেইলী টেলিগ্রাফ’ পত্রিকার এক খবরে বলা হয়েছে যে, পশ্চিম পাকিস্তানি জঙ্গীশাহীর সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা পন্থা স্থির করার উদ্দেশ্যে ইসলামাবাদ ও তেহরানে গোপনে গোপনে জোর কুটনৈতিক তৎপরতা চলছে। এই তৎপরতার নায়ক ইরান। আর এর পেছনে সমর্থন রয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার।
খবরে আরো বলা হয়েছে যে, পশ্চিম পাকিস্তানের পররাষ্ট্র দফতরের সেক্রেটারী ইতিমধ্যেই তেহরান গিয়ে পৌঁছেছেন। সেখানে ইরানের উদ্যোগে তার সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদের গোপন সাক্ষাৎকারের আয়োজন হবে।
...বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রচন্ড আক্রমণের মুখে জল্লাদ ইয়াহিয়ার ভারাটিয়া বাহিনী আজ দিশাহারা। প্রতিদিন ওরা মরছে মুক্তিযোদ্ধাদের হাতে।আর সেই শুন্য স্থান পূর্ণ করতে মাত্র কয়দিন আগে নতুন করে এক ডিভিশন সৈন্য আমদানী করা হয়েছে বাংলাদেশে।আমেরিকা থেকে প্রচুর অস্ত্র আসছে, চীন থেকে সামরিক সরঞ্জাম আসছে, মার্কিন বিশেষজ্ঞ এসেছে। এমন কি জর্দান থেকে ও লোক ভারা করে আনা হয়েছে বাংলাদেশের বীর যোদ্ধাদের মোকাবেলা করার জন্য। কিন্তু তবু অবস্থার উন্নতি হয়নি-পায়ের তলা থেকে দ্রুত মাটি সরে যাচ্ছে ইয়াহিয়ার।...
তবু শেষ চেষ্টা করছে সে। শেখ মুজিবকে ফিরিয়ে দিয়ে হলেও যদি বাংলাদেশকে পশ্চিম পাকিস্তানের সঙ্গে রাখা যায়, সেটাই তার শেষ চেষ্টা। হতে পারে, এই উদ্দেশ্যেই চলেছে তেহরানে গোপন কুটনৈতিক তৎপরতা। আবার এমনও হতে পারে যে, এই তৎপরতা নতুন কোন জালিয়াতি, কোন দুরভিসন্ধি হাসিলের জঘন্য ষড়যন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর।
(ওএস/এএস/আগস্ট ২২, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি’
- মন্ত্রিসভায় রদবদল, নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
- রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
- মুক্তিবাহিনী পাকসেনাদের একটি দলকে সোনাগাজীর রাস্তায় এ্যামবুশ করে
- ছাত্রদল নেতা বাপ্পির নেতৃত্বে ইউপি সদস্য লাল্টুর সমর্থকদের ওপর হামলা, ৯ দিন পর চিকিৎসাধীন রকিবের মৃত্যু
- পশ্চিম সুন্দরবনে কমছেনা বন অপরাধ
- পেটে গজ রেখে সেলাই, প্রসূতির মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী
- সোনাতলায় ট্যাপেন্টাডলসহ এক যুবক ও সাজাপ্রাপ্ত আসামি গ্ৰেফতার
- নকশায় আবাসিক, বাস্তবে দোকান-গোডাউন: সিডিএর নোটিশের পরও চলছে বাণিজ্য
- রাঙামাটি জেলা পরিষদ সদস্য নির্বাচিত হলেন তৃণমূলের পরীক্ষিত নেতা উথোয়াইমং মারমা
- ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
- রাশিয়ার এসএমআর-ভিত্তিক ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্ধারিত রিফুয়েলিং-এর জন্য প্রস্তুত
- কালিগঞ্জের ফতেপুরে রজকদের জমি দখলে একের পর এক মামলা গ্রাম পুলিশ সাইফুলের
- কিমের সঙ্গে বৈঠক চান ট্রাম্প, কাটছে না ধোঁয়াশা
- সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা
- ‘অস্ট্রেলিয়া আরও শক্তিশালী হয়ে ফিরবে’
- অস্কারের জন্য বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান
- ডলারের দাম আরও কমেছে
- ‘ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরের অব্যবস্থাপনা দুই এক মাসে দূর করা সম্ভব নয়’
- রাষ্ট্রপতির শপথ ঘিরে আজ ঢাকার যেসব সড়কে যান চলাচল বন্ধ
- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
- শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ
- মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে গেজেট প্রকাশ
- সুন্দরবনে মুক্তিবাহিনী ও পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়
- দিনাজপুরে নদীতে ডুবে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, ৪ সহপাঠী আটক
- পাংশায় বিশ্ব তামাকমুক্ত দিবস অনুষ্ঠিত
- পঞ্চগড়ের দ্বারিকামারি মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নীলফামারী চেম্বার নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পূর্ণ প্যানেলে জয়
- ঝালকাঠি থানা হেফাজতে যুবকের মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা!
- টুনিরহাট গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টুস্টার বোদা
- ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কিশোরকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
- বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
- ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








