২৮ আগস্ট, ১৯৭১
শ্লোগান আওড়িয়ে বিচ্ছিন্নতাবাদীদের মোকাবেলা করা যাবে না
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : মুক্তিবাহিনী পাকবাহিনীকে ব্রাহ্মণপাড়া থেকে পাঁচটি নৌকায় শালদা নদী দিয়ে অগ্রসর হওয়ার পথে এ্যামবুশ করে। এই এ্যামবুশে পাকসেনাদের পাঁচটি নৌকা বিধ্বস্ত হয়ে পানিতে ডুবে যায় এবং একজন ক্যাপ্টেনসহ ৩০ জন পাকসেনা হতাহত হয়। এ আক্রমণের ফলে পাকসেনাদের নদী পথে অগ্রবর্তী ঘাঁটিগুলোতে সরবরাহ পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়।
২নং সেক্টরে ৪র্থ বেঙ্গল রেজিমেন্টের ‘এ’ কোম্পানির একটি টহলদার দল মাধবপুর গ্রামের বাইরে কাঁচা রাস্তায় পাকবাহিনীর একটি জীপ ও একটি ট্রাক এ্যামবুশ করে। এ্যামবুশ দলের তীব্র আক্রমণে পাকসেনাদের গাড়ী দু‘টির মারাত্মক ক্ষতি হয় এবং ৯ জন পাকসেনা নিহত ও ৬ জন আহত হয়। অল্পসংখ্যক পাকসেনা পালিয়ে যেতে সমর্থ হয়।
সিলেটের তাজপুরে অবস্থানরত মুক্তিযোদ্ধা দল পাকসেনাদের একটি দল শাহবাজপুর রেলস্টেশন ঘাঁটি থেকে তাজপুরের দিকে অগ্রসর হলে তাদের ওপর আক্রমণ চালায়। এ আক্রমণে ৪ জন রাজাকার ও একজন পাকসৈন্য নিহত হয় এবং কয়েকজন আহত হয়।
কুমিল্লা জেলায় মুক্তিবাহিনী মাইজবার গ্রামে পাকসেনা তল্লাসী অভিযান চালায়। এই অভিযানে ৩৬ জন পাকসেনা খতম হয়। অভিযান শেষে মুক্তিযোদ্ধারা নিজ ঘাঁটিতে ফিরে আসে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে রাজাকার ও পাকসৈন্য মিলে ১৫০ জনের একটি দল মহেশপুর লুটপাট করতে আসে। খবর পেয়ে মুক্তিবাহিনী পুরো গ্রামের চারদিকে এ্যামবুশ করে পাকসেনাদের ওপর আক্রমণ চালায়। এ যুদ্ধে ৪ জন পাকসেনা নিহত হয় এবং বাকী সৈন্যরা পালিয়ে যায়।
মুক্তিবাহিনী সিলেটের জগন্নাথপুর থানার দিরাই ও শাল্লা এলাকা শত্রুমুক্ত করে সেখানে বেসামরিক প্রশাসন চালু করে। সালেহ চৌধুরী ঐ এলাকার আঞ্চলিক অধিনায়ক নিযুক্ত হন।
বিচারপতি আবু সাঈদ চৌধুরী বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সদস্য মনোনীত হন। এর আগে বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশের ফলে পাকিস্তান সরকারের অনুরোধে এই কামশনের সদস্যপদ থেকে তাঁর মনোনয়ন প্রত্যাহার করা হয়।
জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত জর্জ বুশ মহাসচিব উ’ থান্টের সাথে সাক্ষাৎ করে জানান, পূর্ব পাকিস্তানের মার্কিন সাহায্য সমন্বয়ের জন্য ‘মার্কিন টাস্ক ফোর্স’ গঠন করা হয়েছে।
সিনেটর এডওয়ার্ড কেনেডি ও ভারতে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত চেস্টার বোন্স বাংলাদেশের নেতা শেখ মুজিবুর রহমানকে শাস্তি দেয়া হলে পাকিস্তানের সব ধরনের মার্কিন সাহায্য বন্ধ করে দেয়ার জন্য দাবি জানিয়ে প্রচরি অভিযান শুরু করেন।
পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর গোলাম আজম বলেন, শ্লোগান আওড়িয়ে বিচ্ছিন্নতাবাদীদের মোকাবেলা করা যাবে না। সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সেনাবাহিনীকে সহযোগিতা করুন। রাজাকার বাহিনীতে যোগ দিন।
সিলেটের পিপিপি নেতা মাহমুদ আলী লন্ডনে বলেন :
‘ইউরোপ ও আমেরিকার সংবাদসমূহ এখানে বসবাসকারী পাকিস্তানিদের বিভ্রান্ত করছে। আমি প্রত্যক্ষদর্শী হিসেবে বলছি পত্র পত্রিকায় যা প্রকাশিত হয়েছে পরিস্থিতি ঠিক তার বিপরীতে। বিচ্ছিন্নতাবাদীরা যেসব প্রশ্ন তুলেছেন তা ঠিক নয়। ২৪ বছরের পাকিস্তানি শাসনে দেশের অনেক উন্নতি হয়েছে। মিল, কলকারখানা, ডকইয়ার্ড প্রতিষ্ঠিত হয়েছে। পূর্ব পাকিস্তান বাঙালি অফিসারদের দ্বারা পরিচালিত হয়। কেন্দ্রেও বাঙালিরা উচ্চপদে রয়েছে।’
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর।
(ওএস/এএস/আগস্ট ২৮, ২০২৬)
পাঠকের মতামত:
- শ্লোগান আওড়িয়ে বিচ্ছিন্নতাবাদীদের মোকাবেলা করা যাবে না
- বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন
- এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে
- পিকআপভর্তি মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনায় ফেলার সময় আটক করল জনতা
- প্রাইম ব্যাংক ও স্কয়ার টয়লেট্রিজের মধ্যে চুক্তি
- রাজৈরে ইয়াবাসহ দুই সেবনকারী জনতার হাতে আটক, গণধোলাই
- রাজবাড়ীর পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরীর আত্মহত্যা
- বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নন্দীগ্রাম-সোনাতলার লড়াই
- নকল বিড়ি তৈরির কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
- চাটমোহরে দেড় শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
- প্রশাসনের নির্দেশে বন্ধ হাইওয়ের সরকারি জমিতে হোটেল নির্মাণ, সরেনি মালামাল
- পুলিশ-সাংবাদিকসহ আহত ১৫, বাসে আগুন
- ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
- ছুটির ঘণ্টা: শৈশবের ভালোবাসা মাখা দিনগুলোর মধুর স্মৃতিধ্বনি
- রাঙা প্রভাত
- শিল্পবোধ
- আলোয় ঝলমলে কাপ্তাই, আঁধারে নিমজ্জিত ‘কলাবুনিয়া পাড়া’
- গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
- শর্মিলা ঠাকুর না আয়েশা সুলতানা?
- বাংলা সাহিত্যের অনন্য প্রতিভা কবি নজরুলের মহাপ্রয়াণ
- নেপালে বন্যায় নিখোঁজ ১৫০০, মৃত্যু ১৬৫ এর বেশি
- দিনাজপুরে শ্রমিক নেতা আটকের প্রতিবাদে সংঘর্ষ, আহত ৭
- দিনাজপুরে ২১৭ বস্তা সার উদ্ধার, কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান
- দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
- সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- আজ থেকে করোনা টিকার বুস্টার ডোজ শুরু
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- লোহালিয়া নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
- সিরাজগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু
- পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ৫৪ তম জাতীয় সমবায় দিবসে র্যালি আলোচনা সভা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বিজয়ী টু-স্টার বোদা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ২৭ জুন থেকে শুরু হচ্ছে ধামরাইয়ের রথযাত্রা উৎসব ও তার মাসব্যাপী মেলা
-1.gif)








