২৯ আগস্ট, ১৯৭১
মুক্তিবাহিনী ঢাকার সায়দাবাদ সেতুটি বিষ্ফোরক লাগিয়ে বিধ্বস্ত করে
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : ক্যাপ্টেন আইনুদ্দিনের নেতৃত্বে ৪র্থ বেঙ্গলের ‘ডি’ কোম্পানীর এক প্লাটুন যোদ্ধা কসবার পশ্চিমে পাকবাহিনীর টি. আলীর বাড়ীর নিকট পাকসেনাদের অবস্থানের পেছনে জলপথের ওপর এ্যামবুশ করে।
পাকসেনাদের দু‘টি নৌকা তাদের অবস্থানের দিকে অগ্রসর হলে এ্যামবুশের আওতায় আসার সাথে সাথে মুক্তিযোদ্ধারা তাদের ওপর আক্রমণ চালায়। প্রচন্ড গোলাগুলির পর পাকসেনাদের নৌকা দু’টি পানিতে ডুবে যায় এবং সেই সঙ্গে ৩০ জন পাকসৈন্য নিহত হয়। এই যুদ্ধে একজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন।
ক্যাপ্টেন মাহফুজের নেতৃত্বে মুক্তিবাহিনীর এক কোম্পানী যোদ্ধা ১নং সেক্টরে আমলিকাতে উপেন্দ্র লাল চাকমা বিত্তপির বিপরীতে পাকসেনাদের শক্ত অবস্থানের ওপর আক্রমণ রচনা করে। ভারতীয় বাহিনীর ৪নং গার্ডস-এর একটি কোম্পানী লেঃ কর্নেল হিম্মত সিংহের কমান্ডে মুক্তিযোদ্ধাদের মর্টার ও এমজি সাপোর্ট দেয়। আধঘন্টা স্থায়ী এই সংঘর্ষে মুক্তিবাহিনীর তিনটি কলাম তিন দিক থেকে পাকসেনাদের বাঙ্কার গুলোর উপর গ্রেনেড চার্জ করে। পাকসেনারা মুক্তিবাহিনীর আক্রমণের মুখে চরম মার খেয়ে শোতাপুরের দিকে পালিয়ে যায়। আমলিকা মুক্তিবাহিনীর দখলে চলে আসে। এ সংঘর্ষে ২৫ জন পাকসেনা নিহত হয়। অপরদিকে একজন বীর মুক্তিযোদ্ধা শহীদ ও দুইজন গুরুতররূপে আহত হন।
মুক্তিবাহিনীর ৬ জনের একটি গেরিলা দল ঢাকার সায়দাবাদ সেতুটি বিষ্ফোরক লাগিয়ে বিধ্বস্ত করে। এতে এই পথ দিয়ে পাকসেনাদের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
মল্লিকবাড়ি পাক ঘাঁটির ওপর আক্রমণ চালায়। এই আক্রমণে পাকসেনাদের ৪ জন সৈন্য নিহত ও ৩ জন সৈন্য আহত হয়।
পাকবাহিনী লাকসাম থানার বুটচি গ্রামে সন্ধ্যা সাতটায় শান্তি কমিটির একটি সভা অনুষ্ঠানের প্রস্তুতি নেয়। পাকসেনা ও রাজাকাররা সভা শুরু করলে ২নং সেক্টরের মিয়ারবাজার সাব-সেক্টরের এক প্লাটুন মুক্তিযোদ্ধা তাদের ওপর অতর্কিত আক্রমণ চালায়। এই আক্রমণে ৮ জন পাকসেনা, ৯ জন পশ্চিম পাকিস্তানি পুলিশ, ও ২০ জন রাজাকার হতাহত হয় এবং শান্তি কমিটির সভা ভেঙ্গে যায়। মুক্তিযোদ্ধা দল নিরাপদে নিজ অবস্থানে ফিরে আসে।
রাতে পাকবাহিনী আকস্মিভাবে এলিফ্যান্ট রোডের ৩৫৫ নম্বর কনিকা বাড়িটি চারদিক থেকে ঘিরে ফেলে। সেখান থেকে পাকসেনার শরীফ, জামিল ও গেরিলা যোদ্ধা রুমীকে বন্দী করে নিয়ে যায়। রুমী ভারতের ‘মেলাঘর’ থেকে গেরিলা ট্রেনিং নিয়ে জুন মাসে ঢাকায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
করাচীতে গোলাম আজম এক সাংবাদিক সম্মেলনে আলাদা নির্বাচন পদ্ধতিতে পুনরায় পূর্ব পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। তিনি বলেন, আলাদা নির্বাচন না হওয়াতে গত নির্বাচনে হিন্দুদের সমর্থন পেয়ে আওয়ামী লীগ জয়ী হয়। তিনি আরো বলেন, এ মুহুর্তে ক্ষমতা হস্তান্তর করা হবে চরম বোকামী।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর।
(ওএস/এএস/আগস্ট ২৯, ২০২৬)
পাঠকের মতামত:
- ফিফার নিষেধাজ্ঞা মুক্ত বসুন্ধরা কিংস
- চীন যাচ্ছেন বাংলাদেশের ৫৪ হকি খেলোয়াড়
- ‘সংকট কাটাতে ধৈর্য ধরতে হবে’
- নেপালের বন্যায় নিহত বেড়ে ৬১৬, এখনো নিখোঁজ ১৯২৪
- স্বর্ণের দাম ভরিতে কমল ৭১১৫ টাকা
- ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের
- মুক্তিবাহিনী ঢাকার সায়দাবাদ সেতুটি বিষ্ফোরক লাগিয়ে বিধ্বস্ত করে
- ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও ধর্মীয় অনুষ্ঠান
- চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার, ৮ পদে প্রার্থী ১৪ জন
- বাগেরহাটে মাদরাসা শিক্ষকের মারধরে হাসপাতালে ছাত্র, থানায় অভিযোগ
- দিনাজপুরে ৬০ শিক্ষার্থীর হাতে বাইসাইকেল তুলে দিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ
- দেবহাটায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
- দিনাজপুরে অবৈধভাবে মজুত করা ২৩৪০ বস্তা সার জব্দ
- লৌহজংয়ে দুই মাংস বিক্রেতাকে জরিমানা
- ভাসুরের লাঠির আঘাতে আহত ডিমপাড়া মুরগি, বিচার চাইতে থানায় শম্পা রানী
- নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো দু'দিনব্যাপী সুলতান উৎসব
- ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন
- টুঙ্গিপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ
- গোপালগঞ্জ বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ইন্টারডিসিপ্লিনারি সামিট শুরু
- সেচপাম্প ঘরের চৌকিতে যুবতীর লাশ!
- পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার
- কানাইপুরের ফেমাস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির রেজিস্ট্রেশন বাতিল
- সুবর্ণচরে চরবাটা ইউনিয়নে মাদক-সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
- ‘আইনপেশায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে’
- সিরাজগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- বরগুনায় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা ও খাদ্য সমাগ্রী বিতরণ
- সিরাজগঞ্জের ভিক্টোরিয়া স্কুলের ১১২ বীর মুক্তিযোদ্ধার খসড়া তালিকা প্রকাশ
- নীলফামারী প্রেসক্লাব নির্বাচনে সিয়াম-আলম নেতৃত্বাধীন প্যানেলের জয়জয়কার
- সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর জন্মদিনে কেক কাটা, প্রার্থনা ও শিরনি বিতরণ
- ২৭ জুন থেকে শুরু হচ্ছে ধামরাইয়ের রথযাত্রা উৎসব ও তার মাসব্যাপী মেলা
- স্বর্ণের দাম ভরিতে কমল ৭১১৫ টাকা
- সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১
- পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- কুমিল্লায় প্রবীণ আওয়ামী লীগ নেতাদের বিশেষ সম্মাননা
- ৫৪ তম জাতীয় সমবায় দিবসে র্যালি আলোচনা সভা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বিজয়ী টু-স্টার বোদা
- ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের
- শরীয়তপুরে কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় সাবেক মেয়রপুত্রের যাবজ্জীবন
- মুক্তিবাহিনী ঢাকার সায়দাবাদ সেতুটি বিষ্ফোরক লাগিয়ে বিধ্বস্ত করে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- যশোরে ২৫ কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রির লক্ষ্য
-1.gif)








