১০ সেপ্টেম্বর, ১৯৭১
২নং সেক্টরে মুক্তিবাহিনী নয়াপাড়ার পাকসেনা ঘাঁটি আক্রমণ করে
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : মুক্তিবাহিনীর গেরিলা দল চৌদ্দগ্রামে পাকহানাদার বাহিনীর হেডকোয়ার্টারের ওপর মর্টারের সাহায্যে আক্রমণ চালায়। এই আক্রমণে ৩০/৪০ জন পাকসৈন্য হতাহত হয়। পাকসেনারা কামানের সাহায্যে মুক্তিযোদ্ধাদের অবস্থানের দিকে গুলি চালালে কিছু বেসামরিক লোক নিহত হয়।
২নং সেক্টরের বেলুনিয়ায় পাকহানাদার বাহিনী মহুরী নদী পার হয়ে মুক্তিবাহিনীর অবস্থানের ওপর প্রচন্ড কামান আক্রমণ চালায়। মুক্তিযোদ্ধারা সমস্ত দিন যুদ্ধের পর পাকসেনাদের এই আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়।
২নং সেক্টরে মুক্তিবাহিনী নয়াপাড়ার পাকসেনা ঘাঁটি আক্রমণ করে। এতে পাকসেনারা পর্যুদস্ত হয়ে অবস্থান ছেড়ে পালিয়ে যায়। মুক্তিযোদ্ধারা অনেক অস্ত্রশস্ত্র দখল করে।
ময়মনসিংহে পাকহানাদার বাহিনী খাদ্য সম্ভার বোঝাই করে পাঁচটি বড় বড় নৌকায় ভালুকার দিকে অগ্রসর হলে কোম্পানীর কমান্ডার চাঁন মিয়ার নেতৃত্বে মুক্তিযোদ্ধাদল ঝালপাজা গ্রামে তাদের ওপর আক্রমণ চালায়। এতে ৪ জন পাকসেনা নিহত ও অনেক আহত হয়। মুক্তিযোদ্ধারা নৌকাসহ ৫৭০ মন আটা ও ২০ মন চিনি হস্তগত করে। এই আটা ও চিনি পরে রাজৈর ইউনিয়নের গরীব-দুঃখীদের মধ্যে বিতরণ করা হয়।
চাঁদপুরের হাজিগঞ্জে মুক্তিবাহিনীর গেরিলা দল পাকবাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। গেরিলা যোদ্ধারা পাকসেনাদের দু‘দিক থেকে আক্রমণ চালিয়ে পর্যুদস্ত করে। এতে ৩০ জন পাকসৈন্য নিহত হয় এবং বাকী সৈন্য অবস্থান ছেড়ে পালিয়ে যায়। গেরিলা যোদ্ধারা প্রচুর অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ দখল করে।
ঢাকার সামরিক আদালত রাষ্ট্রদ্রোহীতা, অস্ত্রাগার লুন্ঠন, অননুমোদিত অস্ত্র বিতরণ, রাষ্ট্রবিরোধীদের ট্রেনিং প্রদান প্রভৃতি অভিযোগে আওয়ামী লীগের ১৪৫ জন এম.পি. এ-কে সামরিক আদালতে হাজির হবার নির্দেশ দেয়।
লেঃ জেনারেল নিয়াজী গাজীপুর অস্ত্র তৈরীর কারখানা পরিদর্শন করে অস্ত্রের প্রথম চালান তৈরী করার জন্য কারখানার শ্রমিক কর্মচারীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, এতো শ্রমের তৈরী অস্ত্র দেশের শত্রুদের বিরুদ্ধেই ব্যবহার হবে।
প্রধান সামরিক আইন প্রশাসক ২১ নং সামরিক আদেশকে পুনর্গঠন করে ২৪ নং সামরিক আদেশ জারি করেন।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর।
(ওএস/এএস/সেপ্টেম্বর ১০, ২০২৬)
পাঠকের মতামত:
- ২নং সেক্টরে মুক্তিবাহিনী নয়াপাড়ার পাকসেনা ঘাঁটি আক্রমণ করে
- সাংবাদিক ও রিয়েল এস্টেট কোম্পানীর পরিচালক ছিদ্দিকুর রহমানের উপর হামলা ও অপহরনের চেষ্টা
- সাংবাদিক রিয়াজুল রিয়াজ ও পুলিশের চেষ্টায় মা-বাবার কোলে ফিরলো নিখোঁজ ফয়সাল
- গড়াই নদীর পানি বৃদ্ধির সাথে তীব্র ভাঙন: বিলীন ফসলি জমি, হুমকিতে ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান
- বরখাস্ত আনসার সদস্যকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা
- উপকূলীয় ও দরিদ্র এলাকায় পৌরসভা ঘোষণা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
- সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় রেকর্ড ২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
- বিজিএমইএ কর্মকর্তাদের উন্নত এমপ্লয়ি ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক
- শ্যামনগরে জেলেদের চাউল বিতরণে অনিয়ম, ৮০ কেজির পরিবর্তে মিলছে ৩৫ কেজি
- গোপালগঞ্জে ৩ ছাত্রশিবির নেতার ওপর হামলা, মোটরসাইকেলে অগ্নিসংযোগ
- ১০ বছরের শিশুকে ধর্ষণের মামলায় ৬৫ বছরের আসামি গ্রেপ্তার
- পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার
- ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ
- রূপপুর পারমাণবিক প্রকল্পে গভীর রাতে অগ্নিকাণ্ড
- গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত
- সমালোচনা ও আত্মসমালোচনার সংকটে বাংলাদেশের রাজনীতি
- চুরির অভিযোগে তরুণকে আটক, মাথার চুল কেটে ‘শাস্তি’, ভিডিও ভাইরাল
- ভেনিসে আওয়ামী লীগের মুখোশ
- বিক্ষোভের পর শিক্ষককে বিদ্যালয়ের কার্ক্রম থেকে অব্যাহতি
- কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
- ৯০ দিনের মধ্যে ভিকারুননিসার গভর্নিং বডির নির্বাচনের নির্দেশ
- আশির দশকের লুকে মেতেছেন তারকারা
- আগামী বছরের ফেব্রুয়ারিতেই মাঠে গড়াবে ডিপিএল
- গ্যাস-বিদ্যুৎ নিয়ে যা বললেন রিজভী
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- পঞ্চগড় সদরে শেষ হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- লাইজু তুই এমপি হয়েছিস!
- সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় রেকর্ড ২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সিরাজগঞ্জে ৬০ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
- বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু : নিপীড়িত মানুষের মুক্তির দিশারী
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- সাংবাদিক ও রিয়েল এস্টেট কোম্পানীর পরিচালক ছিদ্দিকুর রহমানের উপর হামলা ও অপহরনের চেষ্টা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- শ্রীনগরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রচারণা তুঙ্গে
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- সিলেটের অভিনয় শিল্পী কেউরি কামাল উদ্যমী যুবক
- মাগুরায় আমন ধান ক্রয়ের লক্ষে লটারিতে কৃষক নির্বাচন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








