১৯ সেপ্টেম্বর, ১৯৭১
মুক্তিবাহিনী দিনাজপুরে পাকসেনাদের ওপর আক্রমণ চালায়
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : ২নং সেক্টরে মুক্তিবাহিনীর গেরিলা দল মালোচিন বাজারে অবস্থানরত পাকপুলিশের একটি দলকে আক্রমণ করে। এই আক্রমণে ১৯ জন পাকপুলিশ নিহত ও ৩ জন আহত হয়।
লক্ষ্মীপুরে মুক্তিবাহিনী পাকসেনা অবস্থানের ওপর রকেট লাঞ্চারের সাহায্যে তীব্র আক্রমণ চালায়। এতে পাকসেনাদের দু’টি বাঙ্কার ধ্বংস হয় এবং দু’জন পাকসেনা নিহত ও একজন আহত হয়।
কমিল্লায় লেঃ ইমামুজ্জামানের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদল পাকবাহিনী বাডিসা ও গোবিন্দমানিক্যর দীঘি অবস্থানের ওপর একযোগে আক্রমণ চালায়। গোবিন্দমানিক্যর দীঘি অবস্থানে দু’টি বাঙ্কার ধ্বংস ও ৬ জন পাকসেনা নিহত হয়। মুক্তিবাহিনী বাডিসাঘাঁটি আক্রমণ সম্পূর্ণ সফল হয়। বাডিসায় ২০ জন পাকসৈন্য নিহত ও ১২ জন আহত হয়। দু’ঘন্টা যুদ্ধের পর মুক্তিবাহিনী নিরাপদে নিজেদের ঘাঁটিতে ফিরে আসে।
৮নং সেক্টরের গোজাডাঙ্গা সাব-সেক্টরে মুক্তিবাহিনী পাকসেনাদের মোহাম্মদপুর অবস্থানের ওপর আক্রমণ চালায়। এই আক্রমণে পাকবাহিনীর একজন মেজরসহ ৬ জন সৈন্য নিহত হয়। মুক্তিযোদ্ধারা কোন ক্ষতি ছাড়াই নিরাপদে নিজেদের ঘাঁটিতে ফিরে আসে।
মুক্তিবাহিনী দিনাজপুরের অমরখানা এলাকায় অবস্থানরত পাকসেনাদের ওপর আক্রমণ চালায়। এই আক্রমণে ৮ জন পাকসৈন্য নিহত হয় ও কয়েকজন আহত হয়।
বিবিসি প্রচারিত সংবাদ :
জাতিসংঘ মহাসচিব উ’থান্ট ভারত উপমহাদেশের অবস্থা নিয়ে সতর্ক বাণী উচ্চারণ করেন। তিনি বলেন, রাজনৈতিক মীমাংসা ব্যতিত পূর্ব পাকিস্তানের মৌলিক সমস্যা সমাধান হবে না। তিনি বিশ্ববাসীর কাছে সাহায্য প্রদানের আহ্বান জানান।
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে যোগদানের জন্য পাকিস্তানি প্রতিনিধিদলের নিউইয়র্ক যাত্রার প্রাক্কালে দলনেতা পিডিপি-র মাহমুদ আলী করাচীতে বলেন, সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের গণহত্যা চালিয়েছে বলে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। কেননা প্রদেশের সেনাবাহিনীর তৎপরতা এমন কোনো পরিস্থিতির সৃষ্টি করেনি, যার জন্য ‘গণহত্যা’ শব্দটি ব্যবহৃত হতে পারে।
পাকিস্তান নির্বাচন কমিশন ঘোষণা করেন : ১৯৭১ সালের ২৫ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত পূর্ব পাকিস্তানে জাতীয় পরিষদের ৭৮ টি শূন্য আসনে এবং প্রাদেশিক পরিষদের ১০৫ টি শূন্য আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর।
(ওএস/এএস/সেপ্টেম্বর ১৯, ২০২৬)
পাঠকের মতামত:
- মুক্তিবাহিনী দিনাজপুরে পাকসেনাদের ওপর আক্রমণ চালায়
- কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে আনন্দমুখর নৌকাবাইচ
- স্কুলের ১৭ ল্যাপটপ চুরির প্রতিবাদ ও উদ্ধারের প্রতিবাদে মানববন্ধন
- কালিগঞ্জে মৎস্য ঘেরের পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
- পাহাড়ের মাটি থেকে ঢাবির নেতৃত্বে কাপ্তাইয়ের কৃতি সন্তান রায়হাতুল রিফাত
- মহম্মদপুরে ইকরা মডেল মাদ্রাসায় সিরাতুন্নবী উপলক্ষে ইসলামিক অনুষ্ঠান
- চাটমোহরে জীবাশ্ম জ¦ালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন
- সাতক্ষীরা যুবলীগের সাবেক আহবায়কসহ ১৪ জনের নাম উল্লেখ করে মামলা, গ্রেপ্তার ৪
- বাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, আহত ২
- সুমন হত্যা মামলার প্রধান আসামি রুবেল গ্রেপ্তার, ৭ দিনের রিমাণ্ড আবেদন
- উচ্চ হর্নে অতিষ্ঠ আদমদীঘির মানুষ, নীরব এলাকা যেন কাগজেই
- রোটারি ক্লাবের উদ্যোগে জামালপুরে মাদকবিরোধী সমাবেশ ও ফ্রি চিকিৎসা
- ‘বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল’
- ১৩ বিঘা জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
- হাজারীবাগে ৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
- বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি
- বন্ধ শিল্পে প্রাণ ফিরুক
- মাদারীপুরের টেকেরহাট বন্দরে বিশ্বমানের সেবা নিয়ে প্রাইভেট হাসপাতাল উদ্বোধন
- ‘কিছু সাংবাদিকের বিরুদ্ধে একটা ইনভেস্টিগেশন চলছে’
- ‘মানুষের চেয়ে পশুদের বিশ্বাস করা আমার কাছে সহজ’
- উন্নয়নশীল দেশের জন্য ১১২ বিলিয়ন ডলারের বেসরকারি মূলধন সংগ্রহ বিশ্বব্যাংকের
- ‘স্বদেশী কেইন নয়, মেসিই ব্যালন ডি-অর দাবিদার’
- ১১ দলের রংপুর লংমার্চে যুক্ত হলো তিস্তা মহাপরিকল্পনার দাবি
- অস্কারের জন্য বাংলাদেশ থেকে জমা পড়ল ৫ সিনেমা
- প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ‘ফের আলোচনা শুরু’
- কুমিল্লায় নাবালিকাকে ধর্ষণের দায়ে আলাউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- কলাপাড়ায় ওসির প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও, ঝাড়ু মিছিল
- জাতীয় কবির শ্বশুর বাড়িতে নানা আয়োজনে জন্মদিন পালিত
- চাঁদপুরে উত্তাপের মাঠে নিরুত্তাপ ভোট
- কিছু ভুল শুধরে নিলেই নতুন বছর কাটবে ভালো
- আগের চেয়েও একটু বেশি
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- লোহাগড়ায় চাঞ্চল্যকর যুবলীগ কর্মী পলাশ হত্যা মামলার আসামী আটক, দেশীয় অস্ত্র উদ্ধার
- কয়লা সংকটে উৎপাদন বন্ধ ৩০০ কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রে
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সরকার খালেদা জিয়াকে ‘স্লো পয়জনিং’ করেছে : রিপন
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
-1.gif)








