২৭ সেপ্টেম্বর, ১৯৭১
ইন্দিরা গান্ধী বাংলাদেশ সমস্যা নিয়ে আলোচনার জন্য মস্কো রওয়ানা হন
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : মুক্তিবাহিনীর গেরিলা দল পাকসেনাদের একটি দলকে মাগুলা বাজার থেকে রসদ নিয়ে দোহার থানার ক্যাম্পে যাবার পথে আক্রমণ করে। এই আক্রমণে ১৪ জন পাকসেনা নিহত ও ৮ জন আহত হয়। গেরিলা যোদ্ধারা পাকসেনাদের সমস্ত রসদ দখল করে।
৪নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসেনাদের একটি দলকে রসদ নিয়ে বড়াইল ক্যাম্পের দিকে যাবার পথে এ্যামবুশ করে। এই এ্যামবুশে ২ জন পাকসেনা নিহত হয়।
মুক্তিবাহিনী মর্টারের সাহায্যে নওয়াবগঞ্জ থানার পাকসেনাদের রামচন্দ্রপুর ঘাঁটির ওপর আক্রমণ চালায়। এতে পাকবাহিনীর ৭ জন সেনা নিহত হয়।
৬নং সেক্টরে মুক্তিবাহিনী কমান্ডার মোত্তালিব ও কমান্ডার এস.এম. ফারুকের নেতৃত্বে হিলিতে পাকসেনাদের সাথে প্রচন্ড যুদ্ধে লিপ্ত হয়। আড়াই ঘন্টা ব্যাপী এই যুদ্ধে ৪ জন পাকসেনা নিহত হয়। অপরদিকে মুক্তিবাহিনীর বীর যোদ্ধা কমান্ডার মোত্তালিব মর্টারের গুলিতে আহত হন।
মুক্তিবাহিনী ময়মনসিংহের গফরগাঁও এলাকায় পাকসেনাদের ওপর অতর্কিতে আক্রমণ চালায়। এই সংঘর্ষে পাকবাহিনীর ২ জন সৈন্য নিহত হয়।
ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশ সমস্যা নিয়ে আলোচনার জন্য তিনদিনের সরকারী সফরে মস্কো রওয়ানা হন।
পাকবাহিনী ৪টি লঞ্চে করে নবাবগঞ্জের দিকে অগ্রসর হলে ৫০ জন গেরিলার নেতৃত্বে একটি শক্তিশালী মুক্তিযোদ্ধা দল গালিমপুরের কাছে লঞ্চগুলোকে আক্রমণ করে। এই আক্রমণে পাকবাহিনীর একজন ক্যাপ্টেনসহ ৩৫ জন সৈন্য নিহত এবং অনেক আহত হয়। বাকী পাকসেনারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর প্রচুর অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ দখল করে।
জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতাকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরদার শরণ সিং বাংলাদেশের পরিস্থিতি উল্লেখ করে ভারতে অবস্থানকারী শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তনের পরিবেশ সৃষ্টির জন্য বাংলাদেশের নেতা শেখ মুজিবুর রহমানের মুক্তি ও আওয়ামী লীগের সাথে একটি মীমাংসায় আসার জন্য পাকিস্তানিদের প্রাত আহ্বান জানান।
মওলানা এম.এম.মান্নানের নেতৃত্বে মাদ্রাসা শিক্ষক সমিতির একটিপ্রতিনিধিদল ‘খ’ অঞ্চলের সামরিক আইন প্রশাসক লে: জেনারেল নিয়াজীর সাথে দেখা করেন। সাক্ষাতে মওলানা মান্নান বলেন, পাকিস্তানের নিরাপত্তার জন্য মাদ্রাসার শিক্ষকরা লে: জেনারেল নিয়াজীকে পূর্ণ সহযোগিতা করবেন।
তিনি লে: জেনারেল নিয়াজীকে একখানা কোরাআন শরিফ উপহার দিয়ে তাঁকে আশ্বাস দেন ওলেমা ও মাদ্রাসার শিক্ষকরা রাষ্ট্রবিরোধীদের উৎখাতের ব্যাপারে সেনাবাহিনী সাহায্য করতে প্রস্তুত।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর
(ওএস/এএস/সেপ্টেম্বর ২৭, ২০২৬)
পাঠকের মতামত:
- সীতাকোট বিহার ও কান্তজীউ মন্দির পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা
- পঞ্চগড়ে দিনব্যাপী শিশু-কিশোরদের নিয়ে অনুষ্ঠিত হলো ক্রীড়া উৎসব
- ফরিদপুরে সরকারি জমিসহ একটি সার্বজনীন দূর্গা মন্দির স্থায়ী দখল
- ফরিদপুরে চুরি হওয়া কষ্টিপাথরের সেই মূর্তিসহ গ্রেপ্তার ২
- ‘আমরাও চাই দেশে ফিরে আসুন, বিচারের মুখোমুখি হোন’
- দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ
- ‘সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ’
- ইন্দিরা গান্ধী বাংলাদেশ সমস্যা নিয়ে আলোচনার জন্য মস্কো রওয়ানা হন
- গুরুত্বপূর্ণ মামলার তদন্ত অবদানে পিপিএম-সেবা পেলেন এসআই মেহেদী
- নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী
- নড়াইলে পুকুরপাড়ে পড়ে ছিল মরদেহ, উদ্ধার করল পুলিশ
- নড়াইলে শ্রমিকদল নেতা শেখ হুমায়ূন কবিরের ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই
- গোপালগঞ্জে শৈলদাহ নদীতে বিলীন হচ্ছে সড়ক
- এশিয়ান গেমসে ব্যাডমিন্টনের শেষ ষোলোয় বাংলাদেশ
- ‘মাদক নির্মূলে ঐব্যবদ্ধ প্রয়াস প্রয়োজন’
- দাম কমেছে স্বর্ণের
- বাইবেল জ্ঞান না থাকায় যুক্তরাষ্ট্রে কমছে ইসরায়েলের প্রতি সমর্থন
- ‘রাষ্ট্র পরিচালনাকে বিএনপি দায়িত্ব মনে করে, ক্ষমতা নয়’
- ‘ফ্যাসিস্ট ও গুপ্তরা প্রয়োজনে এক হয়ে যাবে’
- ‘হাসতে কোনো পরিকল্পনা লাগে না’
- আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের আরেকটি ইউনিট
- সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার
- ফরিদপুরে এক প্রবাসী নারীকে প্রতিবেশি পরিবারের মারধরের অভিযোগ
- আজো কাঁদে
- পঞ্চগড়ে নৌকার দুই সমর্থককে ছুরিকাঘাত, আটক ১
- আমার বটবৃক্ষ
- মিয়ানমার থেকে পালিয়ে এলো বিজিপির আরও ২৯ সদস্য
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সিকৃবিতে শিক্ষকদের লাগাতার কর্মবিরতির আল্টিমেটাম
- ঋণ চাই না, ক্ষতিপূরণ চাই, বিশ্বকে জেলেদের হুঁশিয়ারি
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- ফরিদপুরে বঙ্গবন্ধু স্বাধীনতা বইমেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
- কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু পার্ক আধুনিকায়নের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন
- চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
- মানিক লাল ঘোষের একগুচ্ছ একুশের ছড়া
- গণ-অভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- নিভে যাচ্ছে ক্যান্সারে আক্রান্ত মেধাবী অন্তরের স্বপ্ন
- অন্ধ মানুষ
- অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিক্রির অপরাধে ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
- বিশ্ব সমুদ্র দিবসে কুয়াকাটা সমুদ্র সৈকতের সামুদ্রিক বর্জ্য পরিস্কার
- ভৈরব পৌরসভায় আধুনিক সবজি, মাছ, মাংস শেড এবং গণশৌচাগার উদ্বোধন
-1.gif)








