১ অক্টোবর, ১৯৭১
মুক্তিবাহিনী সিলেটে পাকসেনাদের বিরুদ্ধে এক দুঃসাহসিক অভিযান চালায়
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : ৮নং সেক্টরের গোজাডাঙ্গা সাব-সেক্টরের একটি মুক্তিযোদ্ধাদল ভারুখালীতে অবস্থানরত পাকসেনাদের ওপর অতর্কিতে আক্রমণ চালায়। এই সংঘর্ষে পাকবাহিনীর ৪ জন সৈন্য নিহত হয়। মুক্তিযোদ্ধারা অক্ষত অবস্থায় নিরাপদে নিজেদের ঘাঁটিতে ফিরে আসে।
মুক্তিবাহিনী সিলেটের পুট্টিছড়া নামক স্থানে পাকসেনাদের বিরুদ্ধে এক দুঃসাহসিক অভিযান চালায়। এই সংঘর্ষে পাকবাহিনীর ৩ জন সৈন্য নিহত ও একজন আহত হয়।
ময়মনসিংহ জেলার ভালুকা, কাশীগঞ্জ ও ত্রিশাল থেকে পাকবাহিনীর তিনটি দল একযোগে বাইন্দা ও বড়াইদ এলাকার দিকে অগ্রসর হয়। এ খবর পেয়ে কোম্পানী কমান্ডার কাশেমের নেতৃত্বে কছিমউদ্দিন, মনেরউদ্দিন ও হাফিজুর রহমানের মুক্তিযোদ্ধাদল পাকসেনাদের পথ রোধ করে। ১৭ ঘন্টা স্থায়ী এ যুদ্ধে পাকবাহিনীর ৭১ জন সৈন্য ও রাজাকার নিহত ও অনেক আহত হয়।
মুক্তিবাহিনীর ৪১ সদস্যের একটি গেরিলাদল প্রশিক্ষণ শেষে কসবা থেকে দুটি নৌকায় ঢাকার উদ্দেশে রওনা হয়। গেরিলা যোদ্ধারা কসবার দক্ষিণে শাহ সেতুর কাছে পৌঁছালে সেখানে টহলরত পাকসেনারা গেরিলাদের নৌকা দু’টির ওপর অতর্কিতে হামলা চালায়। এই সংঘর্ষে মুক্তিবাহিনীর ৫ জন বীরযোদ্ধা শহীদ ও ৩ জন আহত হন। এতে ১৫টি রাইফেল ও ৫টি স্টেনগান গেরিলাযোদ্ধাদের কাছ থেকে খোয়া যায়।
পাকিস্তানের পূর্বাঞ্চলে গেরিলা তৎপরতা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী স্যার এ্যালেক ডগলাস হিউম বলেন, নিঃসন্দেহে পাক-ভারত পরিস্থিতি গুরুতর রূপ লাভ করেছে এবং অচিরেই এই পরিস্থিতির নিরসন ঘটবে তা আমি মনে করি না।
বগুড়ার সুকানপুর রেলস্টেশনে রাজাকার বাহিনী মুক্তিযোদ্ধাদের ওপর হামলা চালায়। পরে পাকহানাদাররা রাজাকারদের সঙ্গে যোগ দেয়। হানাদার ও রাজাকারদের সম্মিলিত হামলায় ২০ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ ও ২০ জন বন্দি হয়। হানাদাররা শুধু মুক্তিযোদ্ধাদের নয়, মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেবার অপরাধে নিরীহ গ্রামবাসীদের ওপর ও হামলা চালায়। পাকহানাদারদের হামলায় অনেক নিরীহ মানুষ নিহত হয়।
শান্তি কমিটির নেতা পীর মোহসেন উদ্দিনের সভাপতিত্বে জমিয়তে উলামায়ে ইসলামের কার্যনির্বাহক কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপ-নির্বাচনে অংশ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।
জামায়াত নেতা এ.টি. সাদী কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পাকিস্তানি ছাত্রদের সাথে বৈঠক করেন। বৈঠকে তিনি পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের (মুক্তিযোদ্ধাদের) বিরুদ্ধে সোচ্চার হবার জন্যে ছাত্রদের আহ্বান জানান।
সমবায়, মৎস্য ও সংখ্যালঘু মন্ত্রী আউং শু প্রু এপিপি-ও সাথে এক সাক্ষাৎকারে বলেন, দেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার করা হচ্ছে বলে ভারত যে প্রচারণা চালিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। সশস্ত্রবাহিনীর সদস্যরা তাদের জানমালের নিরাপত্তা বিধান করছে।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর।
(ওএস/এএস/অক্টোবর ০১, ২০২৬)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্যারাসিটামল নির্ভর চিকিৎসা সেবার অভিযোগ
- ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না’
- মুক্তিবাহিনী সিলেটে পাকসেনাদের বিরুদ্ধে এক দুঃসাহসিক অভিযান চালায়
- সাতক্ষীরায় আদালত চত্ত্বর থেকে পালানোর কয়েক ঘণ্টা পর আসামী গ্রেপ্তার
- সুন্দরবনে ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযান, নিরাপত্তা চান জেলে-মহাজনরা
- রাজৈরের কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ
- ঠাকুরগাঁওয়ে চেম্বার অব কমার্সের অভিষেক ও সাধারণ সভা অনুষ্ঠিত
- বিস্ফোরক মামলায় দেওয়ানগঞ্জ পৌর আ.লীগের আইন সম্পাদক গ্রেপ্তার
- গোপালগঞ্জে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা
- রিকভারি মানে সুস্থ ও পরিপূর্ণ জীবনের দিকে এগিয়ে যাওয়ার চলমান যাত্রা
- বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড
- আদমদীঘিতে জলমহাল ইজারার ১২ লাখ টাকা নিয়ে উধাও এসিল্যান্ড অফিসের এক কর্মচারী
- ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত পরিবেশ নিশ্চিতে ঢাকা ওয়াসা বদ্ধপরিকর
- কাপ্তাইয়ে বিএনপির হুংকার: গুপ্ত তৎপরতা ও নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা
- সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
- চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের
- পঞ্চগড়ে খাল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
- গৌরীপুরে ৭৭ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত শিক্ষা কার্যক্রম
- মহম্মদপুর ঘোপ বাওড়ে মুগ্ধতার সূর্যাস্ত, গোধূলির রঙে অপূর্ব প্রকৃতি
- গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ
- মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন
- গাজা, নেত্তনাহু এবং মামদানী
- শেখ হাসিনা ইস্যুতে ঢাকা–দিল্লি–ওয়াশিংটন: ডটগুলো কি একই ছবির?
- লাইসেন্স বিহীন অস্বাস্থ্যকর অবস্থায় পশু খাদ্য প্যাকেটজাত, ৫০ হাজার টাকা জরিমানা
- সাতক্ষীরা সীমান্তে বিজিবির সতর্কতা জারি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ছাত্রলীগ নেতা জসিম হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড
- গলাচিপায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ
- চায়না দুয়ারির ফাঁদে অস্তিত্ব সংকটে দেশীয় মাছ
- পলাশবাড়ীতে জমিজমা নিয়ে সংঘর্ষে ৬ জন জখম, থানায় মামলা
- অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী আজ
- ঠোঁট ফাটছে এখনই! যা করবেন
- বাউফলে জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা
- কুষ্টিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত
- বগুড়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩
- অধ্যক্ষ আজিজীর হবিগঞ্জ আগমন উপলক্ষে মতবিনিময় ও পরামর্শ সভা
- গরমে প্রশান্তি দেবে আম পোড়া শরবত
- পঞ্চগড় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- সহকারী থেকে বনে গেলেন ডেন্ডিস্ট, ভুল চিকিৎসার মামলায় গ্রেফতার
- পাছে লোকে কিছু বলে
- বৈশাখ
- ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের ইমাম সম্মেলন সম্পন্ন
- ভোমরা স্থলবন্দর দিয়ে আবারো ভারতীয় চাল আমদানি শুরু
-1.gif)








