১১ অক্টোবর, ১৯৭১
ফকিরহাট অঞ্চলে পাকসেনাদের চুলকাঠি হাই স্কুল ক্যাম্প আক্রমণ করে
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : মুক্তিবাহিনী কুমিল্লার কান্দিপুর ও রাজগঞ্জে পাকসেনা অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়। এই আক্রমণে পাকবাহিনীর ১০ জন সৈন্য নিহত হয়।
নোয়াখালীর মজুমদারহাট, অনন্তপুর হাট ও পরশুরামে মুক্তিবাহিনী মর্টারের সাহায্যে পাকসেনাদের বিরুদ্ধে দুঃসাহসিক অভিযান চালায়। এই অভিযানে পাকবাহিনীর ৪১ জন সৈন্য নিহত হয়।
১নং সেক্টরে মুক্তিবাহিনী গ্রেনেডের সাহায্যে গুতুমায় পাকসেনা অবস্থানের ওপর আক্রমণ চালায়। এই আক্রমণে পাকবাহিনীর ১ জন সৈন্য নিহত ও অনেক আহত হয়।
মুক্তিবাহিনী যশোরের ফকিরহাট অঞ্চলে পাকসেনাদের চুলকাঠি হাই স্কুল ক্যাম্প আক্রমণ করে। এই আক্রমণে পাকবাহিনীর ১০ জন সৈন্য নিহত হয়।
পিপলস পার্টির তথ্য সেক্রেটারি মওলানা কাওসার নিয়াজী ঢাকায় এক সাংবাদিক সম্মেলনে বলেন, জামায়াতে ইসলামীর মত একটি ফ্যাসিবাদী ধর্মীয় দলকে অস্ত্রশস্ত্রে সজ্জিত করা হচ্ছে। এই দলটি পাকিস্তানকে আর এক ইন্দোনেশিয়ায় পরিণত করতে চাচ্ছে। দলটি সম্পর্কে জনমনে সন্দেহ দেখা দিয়েছে।
পাকিস্তান পিপলস পার্টির ঢাকা সফররত প্রতিনিধি দলের নেতা মাহমুদ আলী কাসুরী ও পার্টির প্রচার সম্পাদক কাওসার নিয়াজীর সাথে ভাসানীপন্থী পূর্ব পাকিস্তান ন্যাপের সাধারণ সম্পাদক মশিউর রহমান (যাদু মিয়া) ও যুগ্ম সম্পাদক আনোয়ার জাহিদ হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক আলোচনা বৈঠকে মিলিত হন।
গভর্নর ডা. এ.এম. মালিক নুতন তিনজন মন্ত্রী নিয়োগের পর মন্ত্রীদের দপ্তর পূনর্বন্টন করেন। মন্ত্রীদের মধ্যে আবুল কাশেম অর্থ, আব্বাস আলী খান শিক্ষা, আখতার উদ্দিন আহমদ বাণিজ্য ও শিল্প; এ.এস.এম. সোলায়মান শ্রম, সমাজকল্যাণ ও পরিবার পরিকল্পনা; আউং শু প্রু চৌধুরী বন, সমবায় ও মৎস্য(সংখ্যালঘুদের বিষয় ও তিনি দেখবেন); মওলানা এ.কে.এম. ইউসুফ রাজস্ব; মওলানা মোহাম্মদ ইসহাক মৌলিক গণতন্ত্র ও স্থানীয় স্বায়ত্বশাসন; নওয়াজেশ আহমদ খাদ্য ও কৃষি; ওবায়দুল্লাহ মজুমদার স্বাস্থ্য; অধ্যাপক শামসুল হক সাহায্য ও পুনর্বাসন; এ.কে. মোশারফ পূর্ত ও বিদ্যুৎ; জসিম উদ্দিন আহমদ আইন ও পার্লামেন্টারী বিষয়ক; মজিবুর রহমান তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হন।
অর্থমন্ত্রী আবুল কাশেম পশ্চিম পাকিস্তান সফরে যান। সেখানে পৌঁছেই তিনি সাংবাদিকদের জানান, দেশের অবস্থা দ্রুত স্বাভাবিক হয়ে আসছে। দেশপ্রেমিক জনগণ এবং রাজাকার বাহিনী দুষ্কৃতকারীদের (মুক্তিযোদ্ধাদের) বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে।
সাতক্ষীরায় শান্তি কমিটির উদ্যোগে শিশু পার্কে স্থানীয় দালালদের এক সভা অনুষ্ঠিত হয়। এ্যাডভোকেট আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দালালরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে যে, দুনিয়ার এমন কোনো শক্তি নেই পাকিস্তানকে ধ্বংস করতে পারে।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর।
(ওএস/এএস/অক্টোবর ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত
- দিল্লিতে বিক্ষোভ ঘিরে ধরপাকড়, রাগে ফুঁসছেন তারকারা
- ‘আমাদের সবাইকে গ্রেপ্তার করুন’
- সুপারিশকৃত ২০০ বিচারকের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি
- ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
- পদ্মা নদীতে নৌকাবাইচে সংঘর্ষ, আহত ২০
- ‘দুষ্কৃতকারীদের সঙ্গে কোনো আপোষ নেই’
- ফকিরহাট অঞ্চলে পাকসেনাদের চুলকাঠি হাই স্কুল ক্যাম্প আক্রমণ করে
- ফরিদপুরের কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা
- খুলশী থেকে সিটিএসবি, এবার খুলনায় ট্রেনিং সেন্টারে বদলি ওসি রহিম
- সাতক্ষীরা জেলা জাসদের আলোচনা সভা ও সম্মেলন অনুষ্ঠিত
- ‘রামপালে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা হবে’
- ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী
- সুন্দরবনের বনদস্যু আলিফ বাহিনীর ১৫ সদস্যের আত্মসমর্পণ
- সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার পরিচিতি সভা
- চন্দ্রঘোনা কেপিএমে কাঁচামাল ইন্ডাস্ট্রি স্থাপনের আশাবাদ বিসিআইসি চেয়ারম্যানের
- ঠাকুরগাঁওয়ে ৩২২ কিলোওয়াট সোলার প্যানেল উদ্বোধন
- পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
- ভারতে পাচারকালে ভোমরা সীমান্ত থেকে অপহৃত শিশু উদ্ধার, পাচারকারী গ্রেপ্তার
- প্রাইম ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর
- রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলায় গ্রেপ্তার ৩, পরিকল্পনাকারীর বাড়িতে আগুন
- ‘বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল’
- রাজবাড়ীতে চাঞ্চল্যকর কলেজ ছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
- সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
- খ্যাতনামা লেখক ড. সিরাজুল ইসলাম চৌধুরী ও সেলিনা হোসেন পেলেন ‘আজীবন সম্মাননা পুরস্কার’
- ঠাকুরগাঁওয়ে জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- ‘দুষ্কৃতকারীদের সঙ্গে কোনো আপোষ নেই’
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- কেন্দুয়ায় টিউবওয়েলও বরাদ্দ নেই, টাকাও ফেরত নেই
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা প্রদান
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
-1.gif)








