১৪ অক্টোবর, ১৯৭১
মুক্তিবাহিনী পাকবাহিনীর পরশুরাম ঘাঁটি আক্রমণ করে
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : কমান্ডার নওয়াজেশ উদ্দিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদল ভুরঙ্গমারী ও জয়মনির হাটে পাকিস্তানি সেনাবাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয়।
পরিকল্পনা অনুসারে সুবেদার আবদুল ওয়াহাব তাঁর বাহিনী নিয়ে মিত্রবাহিনীর আটিলারি সমর্থনে পাকঘাঁটির সম্মুখভাগ এবং প্রয় ২০০ যোদ্ধা নিয়ে সুবেদার মাযহারুল হক জয়মনির হাট পাকঘাঁটি আক্রমণ করে। যুদ্ধ শুরু হলে পাকিস্তানিরা চরম বিপর্যয়ের মুখে পড়ে। ভুরঙ্গমারী ও জয়মনিরহাট মুক্তিবাহিনীর নিয়ন্ত্রনে চলে আসে। মুক্তিবাহিনী পাকিস্তানি আর্টিলারির একজন ক্যাপ্টেন ও ২৫তম পাঞ্জাবের ৮ জন সৈন্য বন্দি করে এবং পাকসেনাদের কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র, গোলাবারুদ দখল করে।
৮নং সেক্টরের বনগাঁও সাব-সেক্টর অন্তর্গত সাদিপুর নামক স্থানে মুক্তিবাহিনী পাকবাহিনীর এক প্লাটুন সৈন্যের ওপর আক্রমণ চালায়। এই আক্রমণে পাকবাহিনীর ৩ জন সৈন্য নিহত হয়।
ফেনী জেলায় মুক্তিবাহিনীর এক কোম্পানী যোদ্ধা মর্টারসহ পাকবাহিনীর পরশুরাম ঘাঁটি আক্রমণ করে। ফেনী থেকে পাকসেনারা কামানের সাহায্যে মুক্তিবাহিনীর অবস্থানের ওপর প্রচন্ড আক্রমণ চালাতে থাকে। মুক্তিবাহিনীর গোলন্দাজ বাহিনীও পাকসেনাদের ফেনী অবস্থানের ওপর পাল্টা আক্রমণ চালায়। দু‘ঘন্টা স্থায়ী এই যুদ্ধে পাকবাহিনীর ১০ জন সৈন্য নিহত ও ১৬ জন আহত হয়।
ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বেলগাঁও-এ এক জনসভায় বলেন, ভারত পাকিস্থানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে না। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য ভারত প্রস্তুত। তিনি বলেন, বাংলাদেশের উদ্বাস্তুরা অবশ্যই নিরাপদে ও মর্যাদার সাথে স্বদেশ ফিরে যাবেন। বাংলাদেশ সঙ্কট নিরসনকল্পে যে কোনো রাজনৈতিক সমাধান আওয়ামী লীগের কাছে অবশ্যই গ্রহণযোগ্য হতে হবে।
পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টোর মন্তবের প্রেক্ষিতে প্রস্তাবিত শাসনতন্ত্রের অন্যতম প্রণেতা ও প্রেসিডেন্টের আইন বিষয়ক উপদেষ্টা বিচারপতি এ.আর. কর্নেলিয়াস পদত্যাগ পত্র পেশ করেন।
পাকিস্তান জামায়াতে ইসলামীর অস্থায়ী আমীর মিয়া তোফায়েল প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে আশ্বাস দিয়ে বলেন, পাকিস্তানের দুর্যোগে এবং যে কোনো ধরনের হামলা মোকাবেলায় জামায়াত কর্মীরা সেনাবাহিনীর পাশে থেকে কাজ করবে।
শান্তি কমিটির দালালদের সহায়তায় পাকহানাদাররা পাবনার নাজিরপুর গ্রাম আক্রমণ করে। ২০০/২৫০ জনের একটি হানাদার দল পুরো গ্রাম ঘেরাও করে গ্রামের সবাইকে একত্রিত করে যুবক ও মুক্তিযোদ্ধা হতে পারে এ রকমের সবাইকে একটি খালের পারে নিয়ে গিয়ে গলা কেটে ও বেয়নেট চার্জ করে খালের মধ্যে ফেলে দেয়। হানাদারদের এই নির্মম অত্যাচারের ৫৭ জন নিরীহ মানুষ শহীদ হন। হত্যাযজ্ঞের পর হানাদাররা নাজিরপুর গ্রামের প্রায় ৫শ’ বাড়িঘর পুড়িয়ে দেয়।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর।
(ওএস/এএস/অক্টোবর ১৪, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘১৮ বছরে রেলে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয় হলেও দৃশ্যমান উন্নয়ন নেই’
- মুক্তিবাহিনী পাকবাহিনীর পরশুরাম ঘাঁটি আক্রমণ করে
- দিনাজপুর শিক্ষা বোর্ডে পাঁচ ঘণ্টাব্যাপী দুদকের অভিযান
- সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি
- প্রযুক্তিনির্ভর বিশ্বে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও আধুনিক করে তোলা জরুরি
- চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- ‘বাল্য বিয়ে বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিনত হয়েছে’
- কাপ্তাইয়ে প্রাথমিকে ১০ শিক্ষক ও ১ কর্মচারীর আবেগঘন বিদায় সংবর্ধনা
- চাটমোহরে জমি দখল চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি
- পূজা উপলক্ষে আকর্ষণীয় অফার নিয়ে এলো শাওমি
- হাসপাতালে ভর্তি করাতে ও মামলা না করতে নানা ধরণের চাপ
- তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবিগঞ্জ ও ফেনীতে ব্র্যাক ব্যাংকের মতবিনিময়
- ‘অনুষ্ঠান আসলেই একটা গোষ্ঠী বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করে’
- রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা মহড়া ও আলোচনা
- সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোরের মৃত্যু
- সোনাতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ
- স্বাভাবিক জীবনে ফেরার আকুতি ভ্যানচালক আনোয়ারের
- ডিবি সোর্সের ভুয়া পরিচয়ে কলেজছাত্রীকে হেনস্থা, গোয়ালীমান্দ্রায় তীব্রক্ষোভ ও অসন্তোষ
- কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি ঘর নির্মাণ
- কাপাসিয়ায় এসিল্যান্ডের বিদায়ে সাধারণ জনগনের মধ্যে আক্ষেপ
- রূপপুর পারমাণবিকের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন
- শ্যামনগরে শিশু ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে পদবঞ্চিত বিএনপি নেতাদের পাল্টা কমিটি ঘোষণা
- কাপ্তাইয়ে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ফানুস উৎসব থেকে বলছি
- তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবিগঞ্জ ও ফেনীতে ব্র্যাক ব্যাংকের মতবিনিময়
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
- মান্দায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭
- ঝালকাঠির মিরাজুলের কৃতিত্ব
- ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে তিন বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি
- সুপ্রীম কোর্ট’র আপিল বিভাগের এডভোকেট আরিফ মন্ডলকে সংবর্ধনা
- ‘সিনেমা হল বাঁচাতে সরকার আন্তরিক’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ভৈরব পৌরসভার আয়োজনে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী মেলা
- চুয়াডাঙ্গার গাছে গাছে আমের মুকুল, কাঙ্খিত উৎপাদন নিয়ে শঙ্কা
- রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা মহড়া ও আলোচনা
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
-1.gif)








