১৬ অক্টোবর, ১৯৭১
দিনাজপুরে মুক্তিবাহিনীর আক্রমণে পাকবাহিনীর ১৭ জন সৈন্য নিহত হয়
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : সকালে তেহরানে পাকিস্তান প্রেসিডেন্ট ইয়াহিয়া ও সোভিয়েত প্রেসিডেন্ট নিকোলাই পদগর্নির মধ্যে দু’ঘন্টা স্থায়ী আলোচনা হয়। প্রেসিডেন্ট ইয়াহিয়া নিকোলাই পদগর্নির কাছে পাকিস্তানের অখন্ডতা ও সংহতি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবার দাবি জানায়।
নির্বাচন কমিশন এক প্রেসনোটে উপ-নির্বাচনের প্রতীকের নাম ঘোষণা করে। ঘোষণায় আরো বলা হয়, গত নির্বাচনে যে দল যে প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলো, এবারেও সেই প্রতীকই বরাদ্দ থাকবে।
আলমের নেতৃত্বে নৌ-কামান্ডোরা চালনা বন্দরে দুঃসাহসিক অভিযান চালায়। এই অভিযানে ফ্রগম্যানরা চারটি জাহাজ ধ্বংস করে। জাহাজ চারটির মধ্যে ‘লাইটনিং’ ও ‘আল-মুরতজা’-র নাম উল্লেখযোগ্য। এই অপারেশনে ফ্রগম্যান আনোয়ার অসীম সাহসিকতা প্রদর্শন করেন।
দিনাজপুরে মুক্তিবাহিনী মর্টারের সাহায্যে বোয়ালগঞ্জে অবস্থানরত পাকসেনাদের ওপর অতর্কিত আক্রমণ চালায়। এই আক্রমণে পাকবাহিনীর ১৭ জন সৈন্য নিহত হয়। রাতে আরেক সংঘর্ষে পাকবাহিনীর ১০ জন সৈন্য নিহত হয়।
মুক্তিবাহিনীর জঙ্গী দল লালমনিরহাট ও ঠাকুরগাঁওয়ে পাকবাহিনীর অবস্থানের ওপর তীব্র গোলাবর্ষণ করে। সফল অভিযান শেষে মুক্তিযোদ্ধাদল নিরাপদে নিজেদের ঘাঁটিতে ফিরে আসে।
ঢাকায় মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির তস্কররা বিচারপতি আবু সাইদ চৌধুরীর ময়মনসিংহ রোডস্থ তালাবদ্ধ বাসভবনে আগুন লাগিয়ে দেয়।
পূবর্ পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর গোলাম আজম ঢাকায় এক জনসভায় বলেন, ভারত পূর্ব পাকিস্তানকে স্বাধীন করে দিয়ে যাবে এমন আত্মঘাতী ভাববিলাস আমাদের বর্জন করতে হবে।
সন্ধ্যায় তেহরানে যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো ও পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান একান্ত বৈঠকে মিলিত হন।
জাতিসংঘের সহকারী জেনারেল সেক্রেটারী পলমার্ক হেনরী সংবাদ সম্মেলনে জানান, গেরিলারা সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু করতে না পারলেও ত্রাণ সামগ্রী বন্টনে বাধার সৃষ্টি করছে।
নূরুল আমিনের জরুরি তলবে ঢাকায় ফিরে আসা মাহমুদ আলী এপিপি-র সঙ্গে সাক্ষাৎকারে জানান, ‘পাকিস্তান আন্তরিকভাবেই পাকিস্তানি নাগরিকদের ফিরিয়ে আনতে আগ্রহী এবং সে ব্যাপারে ব্যবস্থা নিয়েছে। কিন্তু ভারত বিভিন্ন অজুহাতে টালবাহানা করছে।’
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর।
(ওএস/এএস/অক্টোবর ১৬, ২০২৬)
পাঠকের মতামত:
- সুবর্ণচরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ২ জন শিক্ষককে সংবর্ধনা
- নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা
- শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার ছুটি শুরু, সরকারি অফিস খোলা শনিবার
- সংসদ প্রাঙ্গণ পরিদর্শন করে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- দিনাজপুরে মুক্তিবাহিনীর আক্রমণে পাকবাহিনীর ১৭ জন সৈন্য নিহত হয়
- কোটালীপাড়ায় সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ
- গোপালগঞ্জে শিশু ধর্ষণ মালমায় যুবকের যাবজ্জীবন
- মিয়ানমার করিডর ও স্থলপথে চীন সংযোগ: সম্ভাবনার নতুন দিগন্ত
- গোপালগঞ্জে ইউনিটি গ্রুপের ব্যবসায়িক সেমিনার
- সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী আবারো গ্রেপ্তার
- ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম সফলভাবে অনুষ্ঠিত
- অবশেষে গণপিটুনিতে নিহত ওয়াহেদুজ্জামানের লাশ দাফন, চলছে মামলার প্রস্তুতি
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৯৬০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- ‘একজন ছাত্র-ছাত্রী আগামী দিনের ভবিষ্যৎ’
- সোনাতলায় দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, ৫৩ মন্দিরে কঠোর নিরাপত্তা
- সাতক্ষীরায় দেড় লাখ দিয়াশলাই কাঠির প্রতিমা ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ
- সালথায় জমি দখল করে গোয়ালঘর নির্মাণ করার অভিযোগ
- সাতক্ষীরায় প্রথম শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণ, আসামি মোশাররফ কারাগারে
- গোবিপ্রবিতে ওবিই বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য জিএসি ও হোন্ডা গাড়িতে ব্র্যাক ব্যাংকের বিশেষ অফার
- মাদকাসক্ত ছেলের হাত থেকে মাকে বাঁচাতে গিয়ে খুন হলেন চাচী
- রূপপুরের আলো: জ্বালানি নিরাপত্তা ও স্বনির্ভর অর্থনীতির নতুন দিগন্ত
- মানসিক ভারসাম্যহীন স্বামী-সন্তানকে নিয়ে বেঁচে থাকার লড়াই দোলেনার
- চার রাষ্ট্রীয় মূলনীতি বহাল রেখে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মকে অন্যতম রাষ্ট্রধর্ম করা হোক
- ‘সমাজ হিসেবে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি’
- সুপ্রীম কোর্ট’র আপিল বিভাগের এডভোকেট আরিফ মন্ডলকে সংবর্ধনা
- ভৈরব পৌরসভার আয়োজনে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী মেলা
- চুয়াডাঙ্গার গাছে গাছে আমের মুকুল, কাঙ্খিত উৎপাদন নিয়ে শঙ্কা
- পটুয়াখালী সংরক্ষিত মহিলা আসনের এমপি নাজনিন রশিদকে সংবর্ধনা
- বিএমএসএফ’র কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক শাহী
- কাদেরকে আয়নায় মুখ দেখতে বললেন ফখরুল
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- দিনাজপুরে মুক্তিবাহিনীর আক্রমণে পাকবাহিনীর ১৭ জন সৈন্য নিহত হয়
- ভৈরবে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে বিশেষ কৃতিত্বের জন্য শিশু কিশোরদের সংবর্ধনা
- স্বাক্ষী নেই-দলিল নেই, দখলদারের শক্তিতে উত্তরাধিকারীরা বঞ্চিত
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- বৃষ্টির ছড়া
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
-1.gif)








