২২ অক্টোবর, ১৯৭১
'জনগণ চায় পিপলস পার্টির হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক'
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : কুমিল্লায় মুক্তিবাহিনীর ৯ম বেঙ্গল রেজিমেন্টের যোদ্ধারা কসবা পাকসেনা ঘাঁটির ওপর অতর্কিত আক্রমণ চালায়। প্রায় ১০ মিনিট তীব্র কামানের গোলা বর্ষণের পর উত্তর দিক থেকে দু’টি কোম্পানী লেঃ আজিজ এবং সুবেদার মেজর শামসুল হকের নেতৃত্বে পাকসেনাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এই অতর্কিত আক্রমণে পাকসেনারা দিশেহারা হয়ে পরে। তিন ঘন্টা স্থায়ী এই যুদ্ধে ২৬ জন পাকসেনা নিহত ও ১৮ জন আহত হয়। মুক্তিযোদ্ধারা পাকসেনাদের কাছে ১১টি এল.এম.জি, ১টি পিস্তল, ৪০টি এইচ-৩৬ গ্রেনেড, ৩টি ৯৪ এনার্গা, ৪৪টি প্লাস্টিক মাইন ও ১টি ম্যাপ দখল করেন।
ঢাকার তেজগাঁওয়ের নিম্ন এলাকায় মুক্তিবাহিনী পাকসেনাদের একটি নৌকা এ্যামবুশ করে। এই এ্যামবুশে নৌকাটি সম্পূর্ণ রূপে বিধ্বস্ত হয় এবং পাকবাহিনীর ৫ জন সৈন্য নিহত ও ৬ জন আহত হয়।
২নং সেক্টরে ইমামুজ্জামানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা দল হরিসরদার বাজারে অবস্থানরত পাকসেনাদের ওপর আক্রমণ চালায়। প্রায় ১২ ঘন্টার এই যুদ্ধে মুক্তিবাহিনী মর্টার, মেশিনগান এবং আর.আর-এর রকেট পাকসেনাদের প্রচুর ক্ষতি সাধন করে। এ যুদ্ধে পাকবাহিনীর ৩৫ জন সৈন্য হতাহত হয়।
৮নং সেক্টরে পাকসেনা ও রাজাকারদের সম্মিলিত একটি দল মুক্তিবাহিনীর নাইকালি অবস্থানের ওপর অতর্কিত হামলা চালায়। মুক্তিবাহিনী পাল্টা আক্রমণ চালালে উভয়পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ৩ জন পাক সৈন্য নিহত এবং ১৫ জন রাজাকার আহত হয়।
পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো বলেন, জনগণ চায় পিপলস পার্টির হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক।
তিনি বলেন, আওয়ামী লীগ বেআইনী ঘোষিত হবার পর তাঁর দল এখন কেবল পাকিস্তানের বৃহত্তম দল নয়, জাতীয় পরিষদেরও সংখ্যাগরিষ্ঠ দল।
পূর্বপাকিস্তানের শ্রম, সমাজকল্যাণ ও পরিবার পরিকল্পনা মন্ত্রী এ.এস.এম. সোলায়মান নারায়ণগঞ্জের বৈদ্যের বাজারে বলেন, পাকিস্তানের আদর্শ সম্পর্কে অজ্ঞতাই হচ্ছে বর্তমান পরিস্থিতির জন্যে দায়ী। আজকের তরুণ সমাজের মধ্যে মুসলমানদের স্বতন্ত্র আবাস ভ’মির দাবী কেন হয়েছিল সে ব্যাপারে প্রকৃত উপলব্ধি নেই। তরুণ সমাজের মধ্যে এ বোধ জাগ্রত করতে হবে।
পূর্বপাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ওবায়দুল্লা মজুমদার রাঙ্গুনিয়ায় এক সভায় বলেন, আওয়ামী লীগের এক শ্রেনীর নেতা পাকিস্তানের সহজ সরল জনগণের সঙ্গে বেইমানী করেছে। ‘বাংলাদেশ’ শ্লোগান তুলে তারা পাকিস্তানের আদর্শের মূলে আঘাত করেছে।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর।
(ওএস/এএস/অক্টোবর ২২, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘দেশের ইতিহাসে এবারই প্রথম এত সুন্দর পূজা উদযাপন হয়েছে’
- প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দিনাজপুরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- 'জনগণ চায় পিপলস পার্টির হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক'
- ধামরাইয়ের অসহায় দম্পতির পাশে দাঁড়ালেন স্থানীয় এমপি ও ইউএনও
- সোনাতলায় বাঙালি নদীতে প্রতিমা বিসর্জন
- রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়ামের চালান
- কাপ্তাইয়ে শান্তিপূর্ণভাবে কর্ণফুলী নদীতে প্রতিমা বিসর্জন ও দুর্গোৎসব সম্পন্ন
- আবারও ৪ দিনের রিমান্ডে দিলীপ আগরওয়ালা
- আরাধনা শেষে দেবী দুর্গার বিদায়
- হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগারওয়ালার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন
- ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’
- সুদানে ড্রোন হামলায় নিহত ১৬০
- রাজধানীতে পুলিশের অভিযান, গ্রেফতার ৫১৮
- সাতক্ষীরা-খুলনার শূন্য রেখায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
- ‘মাদক নির্মূলে একটি সংগঠন গড়ে তুলতে চাই’
- ‘বাপ্পারাজ ভাই, আপনাকে স্যালুট’
- ‘মেসির চেয়ে যিশুর সঙ্গে আমার জুটি অনেক ভালো’
- সাত বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশু নিহত
- নবম পে-স্কেলে ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি
- খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর
- ‘জনগণের আস্থা অর্জন করতে হবে, মনোনয়নই শেষ কথা নয়’
- মনোহরদি ও কাপাসিয়ায় মুক্তিবাহিনীর আক্রমণে ২১ জন পাকসেনা নিহত হয়
- ধর্মীয় ভাবগাম্বীর্যে মধ্য দিয়ে ধামরাইয়ে মহানবমী পূজা অনুষ্ঠিত
- চেয়ারম্যান প্রার্থীর শোডাউন ও পূজা মন্ডপ পরিদর্শন
- মা ইলিশ রক্ষায় লৌহজং ও শ্রীনগরের পদ্মায় ১৮ জেলের জেল জরিমানা
- নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরও এক মর্টারশেল উদ্ধার
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষ, নিহত ৪
- নবীনগরে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক কারাগারে
- সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল মিয়ার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক
- সেনাসদ্যসের বৈঠক ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় তোলপাড়, ঘটনা সাজানো দাবি করে মানববন্ধন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
- সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ
- 'জনগণ চায় পিপলস পার্টির হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক'
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
-1.gif)








