২৩ অক্টোবর, ১৯৭১
‘বাংলাদেশ’ ধাপ্পার স্বরূপ এখন অনেকটা উম্মোচিত হয়েছে
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : ৮নং সেক্টরের বেতাই সাব-সেক্টরে মুক্তিবাহিনীর একদল যোদ্ধা রামনগর নামক স্থানে এক প্লাটুন পাকসেনাকে এ্যামবুশ করে। পাকসেনারা পাল্টা আক্রমণ চালালে উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। এই সংঘর্ষে পাকবাহিনীর ২ জন সৈন্য নিহত ও ৩ জন আহত হয়। মুক্তিযোদ্ধারা অক্ষত অবস্থায় নিজেদের অবস্থানে নিরাপদে ফিরে আসে।
৮নং সেক্টরের গোজাডাঙ্গা সাব-সেক্টরে মুক্তিবাহিনীর একদল যোদ্ধা পাকসেনাদের মুহাম্মদপুর অবস্থানের ওপর র্৩র্ মর্টারের সাহায্যে অতর্কিত আক্রমণ চালায়। এই আক্রমণে পাকবাহিনীর ১০ জন সৈন্য হতাহত হয়।
কালহিাতী থানার চারান নামক স্থানে মিলিশিয়া সমর্থিত রাজাকারদের সাথে মুক্তিবাহিনী সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়। মুক্তিযোদ্ধাদের অকস্মাৎ আক্রমণে ৩৯ জন রাজাকার এবং ৩ জন মিলিশিয়া নিহত হয়। মুক্তিবাহিনীর কেউ হতাহত হয়নি।
২নং সেক্টরে মুক্তিবাহিনীর একদল যোদ্ধা চৌদ্দগ্রামের একমাইল উত্তরে পাকসেনাদের কালিরবাজার ঘাঁটির ওপর মর্টার এবং আর.আর-এর সাহায্যে আক্রমণ চালায়। এই আক্রমণে পাকবাহিনীর ১২ জন সৈন্য হতাহত হয়।
ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কয়েকটি রাষ্ট্র সফরে যাবার আগে জাতির উদ্দেশ্যে এক বেতার ভাষণে বর্তমান সঙ্কটপূর্ণ পরিস্থিতি মোকাবেলার জন্য জনগণকে সংযত এবং ঐক্য ও শৃঙ্খলাবদ্ধ হবার আহ্বান জানান।
করাচীতে পিপলস্ পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো বলেন, ভয়ভীতি প্রদর্শন অব্যাহত থাকলে পূর্ব পাকিস্তানের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে তাঁর দলের প্রার্থীদের প্রত্যাহার করে নেওয়া হবে।
পূর্ব পাকিস্তানের শ্রম, সমাজকল্যাণ ও পরিবার পরিকল্পনা মন্ত্রী এ.এস.এম. সোলায়মান পিটিআইকে জানান, শিল্প কারখানার শ্রমিকরা কাজে যোগদান করে উৎপাদন বৃদ্ধি করে চলেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, প্রাদেশিক পরিষদের নির্বাচনে তথ্যমন্ত্রী মুজিবুর রহমানসহ আরও ১০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জাতীয় পরিষদে এ পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রতিনিধির সংখ্যা ১৮ জনে দাড়িয়েছে।
জাতিসংঘে পাকিস্তানি প্রতিনিধি দলের অন্যতম সদস্য শাহ আজিজ দেশে ফেরার আগে সাংবাদিকদের তার মিশনকে অত্যন্ত সাফল্যজনক হিসেবে উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশ’ ধাপ্পার স্বরূপ এখন অনেকটা উম্মোচিত হয়েছে।
জামায়াতে ইসলামির সাধারণ সভায় ঢাকার আমীর এবং মজলিসে শুরার সদস্য নির্বাচিত হয়। আমীর হিসাবে অধ্যাপক গোলাম সরওয়ার এবং শুরা সদস্য হিসাবে কে.জেড.মুরাদ, অধ্যক্ষ রুহুল কুদ্দুস, অধ্যাপক হেলালউদ্দিন, শেখ নূরউদ্দিন, এ. জব্বার চাখরী, তমিজউদ্দিন আহম্মদ, এম.এ. রশীদ, সৈয়দ রফী আহমদ, রিজভী, এস.এম. হুমায়ুন, আব্দুল মান্নান তালেব নির্বাচিত হন।
সাপ্তাহিক বাংলার বাণী পত্রিকার এক রিপোর্টে বলা হয় :
খুলনা জেলার আশাশনি এলাকায় একটি রাজাকার ক্যাম্পে আক্রমণ চালিয়ে মুক্তিযোদ্ধারা ৬৪টি জন রাজাকারকে হত্যা করে। এ সময় তাঁরা ৫টি রাইফেলও দখল করে। মুক্তিযোদ্ধাদের একটি দল খুলনার পাটকলঘাটায় হানাদার বাহিনীর উপর অতর্কিত আক্রমণ চালিয়ে ১৫ জন খানসেনাকে হত্যা করে। এছাড়া তাঁরা খুলনার শ্যামনগর এবং ভার্শোলা এলাকায় খানসেনার উপর পৃথক আক্রমণ চালিয়ে ১১ জন শত্রু সেনাকে হত্যা করে।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর।
(ওএস/এএস/অক্টোবর ২৩, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- ‘বাংলাদেশ’ ধাপ্পার স্বরূপ এখন অনেকটা উম্মোচিত হয়েছে
- হেলিকপ্টারে বসে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী
- সালথার ফুলবাড়িয়ায় ৩শ' ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী
- কাপ্তাইজুড়ে ওয়াগ্যোয়াই উৎসবের আমেজ, রথ ও ফানুস তৈরিতে ব্যস্ত তরুণরা
- ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের কাচারীঘাটে নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন
- মাদারীপুরে বোরকা পরে হামলা চালাতে গিয়ে যুবক নিহত, আহত ৩
- ফের ছাত্রীদের শ্লীলতাহানিসহ নানা অভিযোগ শিক্ষক শহীদুলের বিরুদ্ধে
- প্রতিমা বিসর্জন ইছামতি নদীতে, হলো না দুই বাংলার মিলনমেলা
- শ্রীপুরে ভয়াবহ আগুনে পুড়ল মসজিদসহ বহু স্থাপনা
- গাজীপুরে গ্যাস বিস্ফোরণে ফুলপুরের একই পরিবারের তিনজন নিহত
- নিউইয়র্কে দুর্গাপূজা
- জনগণ কি শুধু নির্বাচনের সময়ই গুরুত্বপূর্ণ
- সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা
- ইরানের সঙ্গে আলোচনা বন্ধ, তবে শিগগিরই কিছু ঘটবে
- অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
- ‘পদত্যাগ করে ভয়াবহ চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করেছি’
- ‘বার্সাকে দেখিয়ে দিলাম আমরাই এখন বিশ্বের সেরা’
- সোনার দাম কমলো, আজ থেকেই কার্যকর
- মহম্মদপুরে ১২৮ মণ্ডপে প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- ‘১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই’
- ‘সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ চলছে’
- ‘দেশের ইতিহাসে এবারই প্রথম এত সুন্দর পূজা উদযাপন হয়েছে’
- প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দিনাজপুরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- 'জনগণ চায় পিপলস পার্টির হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক'
- ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষ, নিহত ৪
- সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল মিয়ার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক
- নবীনগরে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক কারাগারে
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- সেনাসদ্যসের বৈঠক ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় তোলপাড়, ঘটনা সাজানো দাবি করে মানববন্ধন
- কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ
- নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরও এক মর্টারশেল উদ্ধার
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
- সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- সালথার ফুলবাড়িয়ায় ৩শ' ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী
- বহুমাতৃক গবেষণা বৈজ্ঞানিক অগ্রগতির জন্য অপরিহার্য: গোবিপ্রবি উপাচার্য
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
-1.gif)








